ই-পেপার শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ৪ বৈশাখ ১৪৩৩

ব্রাহ্মণপাড়ায় ইউস্যাবের ঈদ পুনর্মিলনী ও সংবর্ধনা

আমার বার্তা অনলাইনঃ
১২ জুন ২০২৫, ০২:০২
আপডেট  : ১২ জুন ২০২৫, ০২:০৯
ছবিঃ আমার বার্তা

কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় ইউস্যাবের উদ্যোগে ঈদ পুনর্মিলনী ও সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।সোমবার (০৯ জুন) ইউনিভার্সিটি স্টুডেন্টস অ্যাসোসিয়েশন অব ব্রাহ্মণপাড়া (USAB)-এর উদ্যোগে ‘Eid Reunion & Felicitation Program - 2025’ শীর্ষক বর্ণাঢ্য অনুষ্ঠান

ব্রাহ্মণ পাড়া উপজেলা অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়।

দেশের বিভিন্ন পাবলিক ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত ব্রাহ্মণপাড়া উপজেলার শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে মিলনমেলায় পরিণত হয় এই আয়োজন, যেখানে শতাধিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী

উপস্থিত ছিলেন।

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মোঃ সাইফুল ইসলাম ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী নিয়ামত উল্লাহ ফারাবির সঞ্চালনায় অনুষ্ঠানের সূচনা হয় পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে। অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন ইউস্যাবের কোঅর্ডিনেটর ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মোঃ ফজলে রাব্বী।

পরবর্তীতে অতিথিবৃন্দ একে একে তাঁদের মূল্যবান বক্তব্য প্রদান করেন। বক্তব্য প্রদানকালে অতিথিরা নানামুখী বিষয়ে কথা বলেন। বিশেষ করে বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়াটাই শেষ নয়, বরং পড়াশোনার পাশাপাশি আরও নানাবিধ স্কিল অর্জনের উপর গুরুত্বারোপ করেন তাঁরা। কারণ, বর্তমান যুগে শুধুমাত্র একাডেমিক শিক্ষার মাধ্যমে নয়, বরং নানা দক্ষতা ও সক্ষমতার বিকাশ ঘটিয়ে চলমান বিশ্বের সাথে তাল মেলানো জরুরি।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অধ্যাপক ডা. এম জি আজম (কার্ডিওলজিস্ট, মুগদা মেডিকেল কলেজ ও

হাসপাতাল), মো. আরিফুল হক ভূঁইয়া (সিনিয়র সহকারী মহাব্যবস্থাপক, চায়না সিভিল ইঞ্জিনিয়ারিং কনস্ট্রাকশন কর্পোরেশন), সাবিদিন ইব্রাহিম (প্রতিষ্ঠাতা কেন্দ্রীয় সমন্বয়ক, বাংলাদেশ স্টাডি ফোরাম), এস এম জাকির হোসেন (অ্যাডভোকেট, বাংলাদেশ সুপ্রিম কোর্ট), মো. মুজিবুর রহমান (ম্যানেজিং ডিরেক্টর, এমসি সলিউশন বিডি), গোলাম হায়দার চৌধুরী (ম্যানেজার, বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড, মো. শরিফুল আলম (উদ্যোক্তা, স্মার্ট স্যুট কমিটমেন্ট এন্টারপ্রাইজ), এবিএম গোলাম কিবরিয়া (সহকারী রাজস্ব কর্মকর্তা), গোলাম হোসাইন খান আজিম ( সহকারী রাজস্ব কর্মকর্তা) আলমগীর হোসেন আকাশ( সিইও,আলফা ক্লাউড সলিউশন), মো. বশিরুল ইসলাম (ডেপুটি রেজিস্ট্রার, শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়),

মো. রবিউল হাসান ভূঁইয়া, মোঃ শাহিন‌ মিয়া (ওসি এলএসডি,ফুড) মো. রাকিবুল ইসলাম (প্রভাষক, নটরডেম কলেজ), মো. আনোয়ারুল ইসলাম এবং এস এম সাইফুল ইসলাম সহ প্রমুখ।

প্রোগ্রামে আরো উপস্থিত ছিলেন ইউনিভার্সিটি স্টুডেন্টস এসোসিয়েশন অব ব্রাহ্মণপাড়া (ইউস্যাব) প্রতিষ্ঠায় যারা অগ্রণী ভূমিকা পালন করেন: মোঃ জাহিদুল ইসলাম (ঢাকা বিশ্ববিদ্যালয়), কামরুল হক (ঢাকা কলেজ), ফজলে রাব্বী ভূঁইয়া (ঢাকা বিশ্ববিদ্যালয়) এবং আলাউদ্দিন (রাজশাহী বিশ্ববিদ্যালয়) সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত ইউস্যাবের সদস্যবৃন্দ।

অনুষ্ঠানে দেশের বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ে সদ্য ভর্তি হওয়া শিক্ষার্থীদের মাঝে ক্রেস্ট তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে চান্সপ্রাপ্ত শিক্ষার্থীদের অনেকেই উক্ত সংগঠন এবং সংগঠনের এমন আয়োজন নিয়ে নিজের অভিব্যক্তি প্রকাশ করেন।

সর্বশেষে আয়োজক কমিটির পক্ষ থেকে উপস্থিত সকল অতিথি, শিক্ষার্থী ও শুভানুধ্যায়ীদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে অনুষ্ঠানটির আনুষ্ঠানিক সমাপ্তি ঘোষণা করা

হয়।

অদক্ষ ব্যক্তিদের হাতে রাষ্ট্র পড়লে জনগণের অনেক ভোগান্তি হয়: স্পিকার

জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বলেছেন, বিগত যে তত্ত্বাবধায়ক সরকার (অন্তর্বর্তীকালীন সরকার)

দামুড়হুদা ও জীবননগরে বজ্রপাতে শিক্ষার্থীসহ ২ জনের মৃত্যু

চুয়াডাঙ্গার জীবননগর ও দামুড়হুদা উপজেলায় পৃথক স্থানে বজ্রপাতে এক শিক্ষার্থীসহ দুইজনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১৬

বর্তমানে রাজনীতির প্রতি মানুষের বেশি আকর্ষণ: স্পিকার হাফিজ উদ্দিন

নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে যে সংসদ গঠিত হয়েছে সেই সংসদ বাংলাদেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে

সরাইলে খাঁটিহাতা হাইওয়ে থানায় নতুন ওসি তাহের যোগদান

ব্রাহ্মণবাড়িয়ার সরাইল খাঁটিহাতা হাইওয়ে থানায় নবাগত অফিসার ইনচার্জ (ওসি) আবু তাহের দেওয়ান যোগদান করেছেন। তিনি
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ডিএমপি গুলশান বিভাগ কর্তৃক “নববর্ষ প্রীতি ক্রিকেট টুর্নামেন্ট” আয়োজন

ইরান চুক্তিতে রাজি না হলে মার্কিন বাহিনী যুদ্ধ শুরু করতে প্রস্তুত: প্রতিরক্ষামন্ত্রী

আইন ও সালিশ কেন্দ্রের নির্বাহী পরিচালক হলেন তাহমিনা রহমান

মাউশির মহাপরিচালকের দায়িত্বে শিক্ষামন্ত্রীর পিএস অধ্যাপক সোহেল

স্বাধীনতার ৫৫ বছরেও এখনো অনেক অপূর্ণতা রয়েছে: প্রধানমন্ত্রী

জাতীয় নেতাদের অবদান ভুললে ভবিষ্যৎ ইতিহাস ক্ষমা করবে না

বাংলাদেশ ইনসিওরেন্স একাডেমিতে ব্যাংকাস্যুরেন্স বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

জনদুর্ভোগের কথা বিবেচনা করে তেলের দাম বাড়াইনি: প্রধানমন্ত্রী

ক্ষমতার পরিবর্তনের চেয়ে মানসিকতার পরিবর্তন বেশি জরুরি: প্রধানমন্ত্রী

বিএনপির সংরক্ষিত নারী আসনের মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাৎকার শুরু শুক্রবার

২০৩৪ সালের মধ্যে ট্রিলিয়ন ডলারের অর্থনীতি হতে চায় বাংলাদেশ

ইন্টারনেটেও ‘কপি-পেস্ট’ নির্ভরতা, শহর-গ্রাম ব্যবধানের বৈষম্য স্পষ্ট

আইনশৃঙ্খলার স্থিতিশীলতা ধরে রাখতে ডিএমপি কমিশনারের নির্দেশ

অদক্ষ ব্যক্তিদের হাতে রাষ্ট্র পড়লে জনগণের অনেক ভোগান্তি হয়: স্পিকার

বাংলাদেশের রাষ্ট্রীয় গণমাধ্যমের সঙ্গে সম্পর্ক জোরদারে আগ্রহী চীন

কৃষকের আয় ও ঝুঁকি কমাতে বিকল্প ফসল ব্যবস্থার পরামর্শ সার্ক কৃষি কেন্দ্রের

খালেদা জিয়ার স্বাধীনতা পুরস্কার গ্রহণ করলেন নাতনি জাইমা রহমান

স্বাধীনতা পুরস্কার প্রাপ্তদের হাতে পদক তুলে দিলেন প্রধানমন্ত্রী

ইউসিবি-এসএমই ফাউন্ডেশনের চুক্তি, ক্ষুদ্র শিল্পে ৮ শতাংশ হারে ঋণ মিলবে

দামুড়হুদা ও জীবননগরে বজ্রপাতে শিক্ষার্থীসহ ২ জনের মৃত্যু