ই-পেপার মঙ্গলবার, ১৯ মে ২০২৬, ৫ জ্যৈষ্ঠ ১৪৩৩

ইন্টারনেটেও ‘কপি-পেস্ট’ নির্ভরতা, শহর-গ্রাম ব্যবধানের বৈষম্য স্পষ্ট

আমার বার্তা অনলাইন:
১৬ এপ্রিল ২০২৬, ১৭:৪০

দেশে ইন্টারনেট ব্যবহারের হার অর্ধেকের বেশি বাড়লেও ব্যবহারকারীদের কারিগরি দক্ষতা ও ব্যবহারের ধরনে বড় ধরনের সীমাবদ্ধতা ও বৈষম্যের চিত্র স্পষ্ট হয়েছে। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) জরিপে দেখা গেছে, দেশের ৫৩ দশমিক ৪ শতাংশ মানুষ ইন্টারনেট ব্যবহার করলেও তাদের বড় অংশের ডিজিটাল দক্ষতা কেবল ‘কপি-পেস্ট’ করার মধ্যেই সীমাবদ্ধ। এছাড়া ইন্টারনেট ব্যবহারের সুযোগ ও প্রসারে শহর এবং গ্রামের মধ্যে এখনো রয়ে গেছে ৩২ শতাংশের বেশি ব্যবধান।

বৃহস্পতিবার (১৬ এপ্রিল) রাজধানীর আগারগাঁওয়ে বিবিএস কার্যালয়ে প্রকাশিত ‘আইসিটি ব্যবহারের সুযোগ ও প্রয়োগ পরিমাপ’ শীর্ষক জরিপে এসব চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে।

জরিপে দেখা গেছে, ইন্টারনেট ব্যবহারের ক্ষেত্রে শহর ও গ্রামের মধ্যে বড় ব্যবধান বিদ্যমান। শহরে ইন্টারনেট ব্যবহারকারীর হার ৭৫ দশমিক ৭ শতাংশ হলেও গ্রামে তা মাত্র ৪৩ দশমিক ৬ শতাংশ। অর্থাৎ দুই অঞ্চলের মধ্যে ব্যবহারের ব্যবধান দাঁড়িয়েছে ৩২ দশমিক ১ শতাংশ। ভৌগোলিক বিশ্লেষণে দেখা যায়, ঢাকা বিভাগে ইন্টারনেটের প্রবেশাধিকার সবচেয়ে বেশি হলেও সবচেয়ে পিছিয়ে রয়েছে পঞ্চগড় জেলা। একইভাবে কম্পিউটার ব্যবহারের দিক থেকেও ঢাকার পরিবারগুলো এগিয়ে থাকলেও সবচেয়ে পিছিয়ে রয়েছে ঠাকুরগাঁও।

ডিজিটাল ডিভাইসের ক্ষেত্রে দেখা গেছে, দেশের ৮৮ দশমিক ৪ শতাংশ মানুষ মোবাইল ফোন ব্যবহার করেন এবং নিজস্ব মোবাইল রয়েছে ৬৪ দশমিক ৪ শতাংশের। তবে কম্পিউটার ব্যবহারের হার এখনো অত্যন্ত সীমিত, যা মাত্র ১১ দশমিক ৩ শতাংশ।

ইন্টারনেট ব্যবহারের উদ্দেশ্য বিশ্লেষণে দেখা গেছে, গত তিন মাসে ব্যবহারকারীদের একটি বড় অংশ অর্থাৎ ৬৪ দশমিক ৪ শতাংশ সরকারি চাকরির তথ্য খুঁজেছেন। এছাড়া ৪৯ দশমিক ৮ শতাংশ ব্যবহারকারী খেলাধুলা সংক্রান্ত তথ্য অনুসন্ধান করেছেন এবং অনলাইনে কেনাকাটা করেছেন মাত্র ১১ দশমিক ৬ শতাংশ গ্রাহক।

ডিজিটাল নিরাপত্তার বিষয়ে জরিপে কিছু ইতিবাচক ও নেতিবাচক উভয় দিকই ফুটে উঠেছে। ৭৮ দশমিক ৫ শতাংশ ব্যবহারকারী সাইবার আক্রমণের পর ব্যবস্থা নিতে সক্ষম বলে জানালেও ৫০ দশমিক ৫ শতাংশ ব্যবহারকারী ভাইরাস ও ম্যালওয়্যারকে বড় হুমকি হিসেবে চিহ্নিত করেছেন। এদিকে ডিজিটাল অন্তর্ভুক্তির পথে বড় বাধা হিসেবে দেখা দিয়েছে ইন্টারনেটের উচ্চমূল্য। এছাড়া জরিপে অংশ নেওয়া ৪৩ দশমিক ৬ শতাংশ মানুষ জানিয়েছেন, অতিরিক্ত দামের কারণে তারা ইন্টারনেট ব্যবহার করতে আগ্রহী নন বলেও প্রতিবেদনে উঠে এসেছে।

আমার বার্তা/এমই

ফোর-জি নেটওয়ার্কের আওতায় এসেছে দেশের ৯৯ শতাংশ জনগোষ্ঠী

বর্তমানে দেশের প্রায় ৯৯ শতাংশ জনগোষ্ঠী ৪জি নেটওয়ার্কের আওতায় এসেছে বলে মন্তব্য করেছেন ডাক, টেলিযোগাযোগ

গুগল সার্চে কিউআর কোড স্ক্যান না করলে খুলবে না ওয়েবসাইট

ইন্টারনেট ব্যবহার করতে গিয়ে ‘আই’এম নট অ্যা রোবট’ লেখা ক্যাপচা প্রায় সবাই দেখেছেন। কখনো ট্রাফিক

প্রতি উপজেলায় এআই ও ফ্রিল্যান্সিং ট্রেনিং সেন্টারের পরিকল্পনা: মন্ত্রী

ডাক, টেলিযোগাযোগ, তথ্যপ্রযুক্তি ও বিজ্ঞান মন্ত্রী ফকির মাহবুব আনাম বলেছেন, প্রতি উপজেলায় এআই এবং ফ্রিল্যান্সিং

মাউস ট্র্যাকিং সফটওয়্যারের বিরুদ্ধে প্রতিবাদ করছে মেটার কর্মীরা

কর্মীদের কম্পিউটারে মাউস ট্র্যাকিং সফটওয়্যার চালুর সিদ্ধান্তের বিরুদ্ধে প্রতিবাদ শুরু করেছেন মেটার কর্মীরা। যুক্তরাষ্ট্রের বিভিন্ন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফায়ার সার্ভিসে ২০ নতুন স্টেশন ও ১০০ অ্যাম্বুলেন্স আসছে: স্বরাষ্ট্রমন্ত্রী

পল কাপুরসহ মার্কিন শীর্ষ নেতৃত্বের সঙ্গে পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বৈঠক

ডিজিটাল প্রযুক্তিতে মিলবে ভূমিসেবা, বন্ধ হবে দুর্নীতি: প্রধানমন্ত্রী

সিরাজদিখান ইউএনও’র সঙ্গে সাংবাদিক জোন প্লট ক্রেতাদের মতবিনিময় সভা

বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সম্পর্ক আরও শক্তিশালী হচ্ছে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

জাতিসংঘ শান্তিরক্ষাদের সক্ষমতা বাড়ানোর আহ্বান বাংলাদেশের

ওএসডি হয়েও দায়িত্বে সক্রিয় ক্ষমতাধর মাসুদুল ইসলাম

অস্ট্রেলিয়ায় স্ত্রী ও দুই ছেলেকে হত্যার পর পুলিশকে ফোন বাংলাদেশির 

সৌদি পৌঁছেছেন ৬৫,৫৯২ জন হজযাত্রী, মারা গেছেন আরও একজন

আনচেলত্তির দল ঘোষণা: নেইমারকে নিয়েই বিশ্বকাপ খেলতে যাবে ব্রাজিল

রাজধানীর বিজয় সরণির কলমিলতা বাজারে লাগা আগুন নিয়ন্ত্রণে

ইরানে হামলা আবারও স্থগিত করলেন ট্রাম্প, আলোচনায় অগ্রগতির দাবি

যুক্তরাষ্ট্রে মসজিদে ২ কিশোরের বন্দুক হামলা, হামলাকারীসহ নিহত ৫

১৯ মে ঘটে যাওয়া নানান ঘটনা

মিড-ডে মিলে অনিয়ম: মায়েদের নিয়ে গার্ডিয়ান কমিটি গঠনের নির্দেশ

বাকৃবিতে উৎসবমুখর ফাইনালে ক্র্যাক প্লাটুনের শিরোপা জয়

ঢাকার জলাবদ্ধতা নিরসনে কার্যকর উদ্যোগের নির্দেশনা স্থানীয় সরকার মন্ত্রীর

সরাইলে সড়কের পাশে যুবকের গলাকাটা মরদেহ উদ্ধার

নিরাপত্তা ও সামাজিক স্থিতিশীলতায় জাতীয় সমন্বয় কমিটি গঠন

এসওএস চিলড্রেন্স ভিলেজ পরিদর্শন করে জাইমার আবেগঘন অনুভূতি