ই-পেপার শুক্রবার, ০১ মে ২০২৬, ১৮ বৈশাখ ১৪৩৩

ঠনঠনিয়ায় দুই যুবকের প্রবাসযাত্রার স্বপ্ন বাঁচাল সেনাবাহিনী

আমার বার্তা অনলাইন:
১২ জুন ২০২৫, ১৬:২৭
আপডেট  : ১২ জুন ২০২৫, ১৬:৩৮

দুপুরের কড়া রোদে দাঁড়ানো দুই যুবক। হাতে সময় কয়েক ঘণ্টা। রাতের মধ্যে বিমানবন্দরে পৌঁছাতে না পারলে, ভেঙে যাবে প্রবাস যাত্রার স্বপ্ন। বগুড়ায় ঈদুল আজহার ছুটিতে নিজ গ্রামে এসেছিলেন মালয়েশিয়াতে কর্মরত সুরুজ জামান ও জহুরুল ইসলাম।

হাতে যথেষ্ট সময় নিয়ে বাড়ি থেকে বের হয়েছিলেন দুজন। তবে বিপত্তি বাধে ঠনঠনিয়া বাস কাউন্টারে এসে। ফিরতি পথে ঈদযাত্রায় বাড়তি চাপ থাকায়, ঢাকাগামী কোনো বাসেরই টিকিট নেই!

সে-সময়, বাড়তি ভাড়া আদায় বন্ধে অভিযান চালাচ্ছিল সেনাবাহিনীর একটি দল। সাহায্যের আশায় তাদের শরণাপন্ন হন দুই প্রবাসী। ঘটনাটি জানার সঙ্গে সঙ্গে এগিয়ে আসেন সেনা কর্মকর্তা লেফটেন্যান্ট আল ফাহাদ। টিআর ট্রাভেলস পরিবহনের সঙ্গে আলাপ করে দুপুর ১টা ও ২টার বাসে দুই প্রবাসীর ঢাকা যাওয়ার ব্যবস্থা করে দেন।

দ্রুত সময়ে সেনাবাহিনীর হস্তক্ষেপে প্রবাসযাত্রা নিশ্চিত হওয়ায় আবেগআপ্লুত হয়ে পড়েন প্রবাসী সুরুজ ও জহুরুল। ঢাকা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সুরুজ রাত ১১ টার ফ্লাইটে ও জহুরুল ভোর ৬ টার ফ্লাইটে মালয়েশিয়ার উদ্দেশ্যে রওনা হবেন। তারা দুজনই বগুড়ার শাজাহানপুরের বাসিন্দা।

প্রবাসী সুরুজ জামান বলেন, ‘সেনাবাহিনী হস্তক্ষেপ না করলে কোন বিপদে পড়তাম জানি না। উনাদের পদক্ষেপে ঢাকা যাওয়াটা নিশ্চিত করতে পারছি। এখনই রওনা না করলে পারলে বিপদে পড়ে যেতাম।’

আরেক প্রবাসী জহুরুল ইসলাম বলেন, ‘টিকিটের বাড়তি চাপ থাকায় কোনোভানেই ম্যানেজ করা সম্ভব হচ্ছিল না। সেনাবাহিনী ব্যবস্থা না নিলে হয়তো মালেশিয়ায় ফেরা অনিশ্চিত হয়ে পড়তো।’

টিআর ট্রাভেলসের কাউন্টার ব্যবস্থাপক মাহামুদুল করিম তানসেন বলেন, ‘আগামীতেও প্রবাসীদের যাত্রা নিশ্চিত করতে আমরা কাজ করব। সেনাবাহিনীর পক্ষ থেকে জানানোর সঙ্গে সঙ্গে তাৎক্ষণিক উনাদের ঢাকা যাওয়া নিশ্চিত করা হয়েছে।’

দূর দেশে মাথার ঘাম পায়ে ফেলে লাল-সবুজের অর্থনীতি সচল রাখে প্রবাসী বাংলাদেশিরা। এবার তাদের প্রবাস যাত্রা নিশ্চিত করে সাধারণ মানুষদের প্রশংসায় ভাসছেন লাল-সবুজের সার্বভৌমত্বের অতন্দ্র প্রহরী, বাংলাদেশ সেনাবাহিনী।

আমার বার্তা/এল/এমই

নারায়ণগঞ্জে নববর্ষ সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

নারায়ণগঞ্জে অগ্নিবীণা সাহিত্য পরিষদের উদ্যোগে বাংলা নববর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৩০

গজারিয়ায় দেশ রূপান্তরের ৭ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

জমকালো আয়োজনের মধ্যে দিয়ে মুন্সীগঞ্জের গজারিয়ায় দৈনিক দেশ রূপান্তর পত্রিকার সপ্তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করা

২৬ হাজার টন অকটেন নিয়ে চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে জাহাজ

চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে মালয়েশিয়া থেকে ২৬ হাজার টন অকটেন নিয়ে আসা হংকংয়ের পতাকাবাহী জাহাজ কিউচি।

সরাইলে শিশু উদ্ধারের নেপথ্যে খেলার বল আনতে গিয়ে দুর্ঘটনা; গুজবে কান না দেওয়ার আহ্বান

ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলায় ৮ বছরের এক শিশুকে রক্তাক্ত ও গলাকাটা জীবিত অবস্থায় উদ্ধারের ঘটনার প্রকৃত
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমাদের প্রথম দায়িত্ব জনগণের দেখভাল করা: সংসদে প্রধানমন্ত্রী

৩৭ হাজার কোটির ১৪ এয়ারক্রাফট কেনার চুক্তি স্বাক্ষর করল বিমান

নারায়ণগঞ্জে নববর্ষ সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

বিএনপি জুলাই সনদ থেকে সরে যায়নি আঁকড়ে ধরেছে: স্বরাষ্ট্রমন্ত্রী

সংরক্ষিত নারী আসনে ৪৯ প্রার্থীকে বিজয়ী ঘোষণা করে গেজেট প্রকাশ

বাংলাদেশের এক নম্বর সমস্যা—বেকারত্ব

কেরানীগঞ্জে অটোরিকশাচালক হত্যা মামলায় ৫ জনের মৃত্যুদণ্ড

নিজ দেশে নিপীড়নের শঙ্কার কথা বললে ভিসা দেবে না যুক্তরাষ্ট্র

প্রতিবেশীর সঙ্গে বন্ধুত্ব হবে, কিন্তু স্বামী-স্ত্রীর সম্পর্ক নয়: সংসদে গয়েশ্বর

প্রাইজবন্ডের ১২৩তম ‘ড্র’ অনুষ্ঠিত, ৬ লাখ টাকা পেল ০০০১০৩৫ নম্বর

ট্যালেন্ট পার্টনারশিপ প্রকল্প সম্প্রসারণে জোর পররাষ্ট্র প্রতিমন্ত্রীর

মুজিব বলেছিলেন সাবধানে থাকিস, জিয়া বলেছিলেন যুদ্ধ করো: সংসদে গয়েশ্বর

ইরানকে ৬ স্থলপথ ব্যবহারের অনুমতি পাকিস্তানের, ক্ষুব্ধ হবে আমেরিকা?

অর্থনীতি পুনরুদ্ধারে আগামী দুই বছর কঠিন হবে: অর্থমন্ত্রী

পেট্রলের লাইন আর নাই, লোডশেডিংও কমে গেছে: সংসদে জ্বালানিমন্ত্রী

বাংলাদেশ সীমান্তে বিষধর সাপ ও কুমির মোতায়েনের পরিকল্পনা ভারতের

একাত্তরে কসাই টিক্কা খানের সঙ্গে বৈঠক করেছিলেন গোলাম আযমরা

পার্বত্য চুক্তি বাস্তবায়নে সরকারের কার্যক্রম জাতিসংঘে তুলে ধরলেন সচিব

বিএনপি সবসময় জনগণের পাশে থেকে দেশের উন্নয়নে কাজ করেছে: ডা. জাহিদ

যুক্তরাষ্ট্রের সহায়তা: ৬ লাখ টিবি কিট, শিশুদের ১১ হাজার ওষুধ প্রদান