ই-পেপার শুক্রবার, ০১ মে ২০২৬, ১৮ বৈশাখ ১৪৩৩

কিশোরগঞ্জের "সন্ধ্যা মডেল লাইব্রেরী" সরকারি তালিকাভুক্ত হলো

আমার বার্তা অনলাইন:
১০ সেপ্টেম্বর ২০২৫, ১৯:৫৩
আপডেট  : ১০ সেপ্টেম্বর ২০২৫, ১৯:৫৮

কিশোরগঞ্জ জেলার একটি বেসরকারি উদ্যোগ ‘সন্ধ্যা মডেল লাইব্রেরী’ আজ আনুষ্ঠানিকভাবে জেলা সরকারি গণ-গ্রন্থাগার, কিশোরগঞ্জ-এর তালিকাভুক্ত গ্রন্থাগার হিসেবে স্বীকৃতি পেয়েছে। জেলা সরকারি গণ-গ্রন্থাগারের লাইব্রেরিয়ান আজিজুল হক স্বাক্ষরিত তালিকাভুক্তিকরণ সনদ (সনদ নং: কিশোর-১১২, তারিখ: ১০/০৯/২০২৫) প্রদান করে লাইব্রেরীটিকে এই স্বীকৃতি দেওয়া হয়।

উল্লেখ্য, চলতি বছরের শুরুতে কিশোরগঞ্জ সদর উপজেলার বিন্নাটি এলাকায় একদল উদ্যমী তরুণ—ছাত্রছাত্রী, লেখক ও বইপ্রেমীদের মিলিত প্রয়াসে সন্ধ্যা মডেল লাইব্রেরী প্রতিষ্ঠিত হয়। শুরু থেকেই প্রতিষ্ঠানটি স্থানীয় পর্যায়ে শিক্ষা, সাহিত্য ও সংস্কৃতিচর্চায় সক্রিয় ভূমিকা রেখে চলেছে।

লাইব্রেরী প্রতিষ্ঠার এক বছরের মধ্যেই এই স্বীকৃতি অর্জন করায় সংশ্লিষ্টরা সন্তোষ ও কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। তারা জানান, এটি কেবল একটি লাইব্রেরী নয়, বরং জ্ঞান ও সৃজনশীলতার একটি উন্মুক্ত চর্চাকেন্দ্র হিসেবে গড়ে উঠছে।

আজ বুধবার (১০ সেপ্টেম্বর) দুপুর ১২টায়, জেলা সরকারি গণ-গ্রন্থাগার, কিশোরগঞ্জ প্রাঙ্গণে লাইব্রেরীর সভাপতি পুলক কিশোর গুপ্ত ও সাধারণ সম্পাদক স্বাগতম কিশোর দাস–এর হাতে আনুষ্ঠানিকভাবে সনদপত্র হস্তান্তর করেন লাইব্রেরিয়ান আজিজুল হক।

এছাড়া, গণগ্রন্থাগার অধিদপ্তর, ১০, কাজী নজরুল ইসলাম এভিনিউ, শাহবাগ, ঢাকা থেকেও ‘সন্ধ্যা মডেল লাইব্রেরী’ নিবন্ধিত হয়েছে বলে নিশ্চিত করা হয়েছে।

সন্ধ্যা মডেল লাইব্রেরী হোক জ্ঞানের আলো ছড়ানোর অনন্য এক প্রতিষ্ঠান—এমনটাই প্রত্যাশা সংশ্লিষ্টদের।

আমার বার্তা/এমই

নারায়ণগঞ্জে নববর্ষ সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

নারায়ণগঞ্জে অগ্নিবীণা সাহিত্য পরিষদের উদ্যোগে বাংলা নববর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৩০

গজারিয়ায় দেশ রূপান্তরের ৭ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

জমকালো আয়োজনের মধ্যে দিয়ে মুন্সীগঞ্জের গজারিয়ায় দৈনিক দেশ রূপান্তর পত্রিকার সপ্তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করা

২৬ হাজার টন অকটেন নিয়ে চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে জাহাজ

চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে মালয়েশিয়া থেকে ২৬ হাজার টন অকটেন নিয়ে আসা হংকংয়ের পতাকাবাহী জাহাজ কিউচি।

সরাইলে শিশু উদ্ধারের নেপথ্যে খেলার বল আনতে গিয়ে দুর্ঘটনা; গুজবে কান না দেওয়ার আহ্বান

ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলায় ৮ বছরের এক শিশুকে রক্তাক্ত ও গলাকাটা জীবিত অবস্থায় উদ্ধারের ঘটনার প্রকৃত
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমাদের প্রথম দায়িত্ব জনগণের দেখভাল করা: সংসদে প্রধানমন্ত্রী

৩৭ হাজার কোটির ১৪ এয়ারক্রাফট কেনার চুক্তি স্বাক্ষর করল বিমান

নারায়ণগঞ্জে নববর্ষ সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

বিএনপি জুলাই সনদ থেকে সরে যায়নি আঁকড়ে ধরেছে: স্বরাষ্ট্রমন্ত্রী

সংরক্ষিত নারী আসনে ৪৯ প্রার্থীকে বিজয়ী ঘোষণা করে গেজেট প্রকাশ

বাংলাদেশের এক নম্বর সমস্যা—বেকারত্ব

কেরানীগঞ্জে অটোরিকশাচালক হত্যা মামলায় ৫ জনের মৃত্যুদণ্ড

নিজ দেশে নিপীড়নের শঙ্কার কথা বললে ভিসা দেবে না যুক্তরাষ্ট্র

প্রতিবেশীর সঙ্গে বন্ধুত্ব হবে, কিন্তু স্বামী-স্ত্রীর সম্পর্ক নয়: সংসদে গয়েশ্বর

প্রাইজবন্ডের ১২৩তম ‘ড্র’ অনুষ্ঠিত, ৬ লাখ টাকা পেল ০০০১০৩৫ নম্বর

ট্যালেন্ট পার্টনারশিপ প্রকল্প সম্প্রসারণে জোর পররাষ্ট্র প্রতিমন্ত্রীর

মুজিব বলেছিলেন সাবধানে থাকিস, জিয়া বলেছিলেন যুদ্ধ করো: সংসদে গয়েশ্বর

ইরানকে ৬ স্থলপথ ব্যবহারের অনুমতি পাকিস্তানের, ক্ষুব্ধ হবে আমেরিকা?

অর্থনীতি পুনরুদ্ধারে আগামী দুই বছর কঠিন হবে: অর্থমন্ত্রী

পেট্রলের লাইন আর নাই, লোডশেডিংও কমে গেছে: সংসদে জ্বালানিমন্ত্রী

বাংলাদেশ সীমান্তে বিষধর সাপ ও কুমির মোতায়েনের পরিকল্পনা ভারতের

একাত্তরে কসাই টিক্কা খানের সঙ্গে বৈঠক করেছিলেন গোলাম আযমরা

পার্বত্য চুক্তি বাস্তবায়নে সরকারের কার্যক্রম জাতিসংঘে তুলে ধরলেন সচিব

বিএনপি সবসময় জনগণের পাশে থেকে দেশের উন্নয়নে কাজ করেছে: ডা. জাহিদ

যুক্তরাষ্ট্রের সহায়তা: ৬ লাখ টিবি কিট, শিশুদের ১১ হাজার ওষুধ প্রদান