ই-পেপার মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬, ১ বৈশাখ ১৪৩৩

বরগুনায় স্বামী-স্ত্রীসহ বিকাশ প্রতারণা চক্রের ৩ সদস্য গ্রেপ্তার

আমার বার্তা অনলাইন:
০৬ অক্টোবর ২০২৫, ১৯:০৫

বরগুনার আমতলী উপজেলায় বিকাশ প্রতারণার সঙ্গে জড়িত একটি চক্রের তিন সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। এক মাস ধরে নিবিড়ভাবে পর্যবেক্ষণ ও তথ্যপ্রযুক্তির সহায়তায় তাদের শনাক্ত করার পর জেলা পুলিশের সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন টিম ও গোয়েন্দা (ডিবি) পুলিশের যৌথ অভিযানে এ গ্রেপ্তার অভিযান চালানো হয়।

সোমবার (৬ অক্টোবর) দুপুরে বরগুনা জেলা পুলিশের মিডিয়া শাখা থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করে পুলিশ। এর আগে রোববার (৫ অক্টোবর) বিকেলে আমতলী উপজেলার উত্তর টিয়াখালী এলাকা থেকে এই তিন জনকে আটক করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন- পটুয়াখালীর কলপাড়া উপজেলার মাছুয়াখালী এলাকার নাসির উদ্দিন হাওলাদারের ছেলে মো. সুজন (২৫), আমতলী উপজেলার চলাভাঙ্গা এলাকার দেলোয়ার মুন্সীর ছেলে আব্দুর রহমান (২৫) এবং তার স্ত্রী সুমি (২২)।

পুলিশ জানায়, প্রতারক চক্রটি বরগুনার বিভিন্ন এলাকায় সাধারণ মানুষকে ফোন করে বিকাশের মাধ্যমে প্রতারণা করে টাকা হাতিয়ে নিচ্ছিল। তারা কখনো আত্মীয়-স্বজন অসুস্থ, কখনো জরুরি পারিবারিক ঘটনার কথা বলে ভুয়া তথ্য দিয়ে মানুষকে বিভ্রান্ত করত। বিশেষ করে বিদেশে থাকা প্রবাসীদের পরিবারের সদস্যদের টার্গেট করত তারা।

এই প্রতারণার অভিযোগে এক মাস ধরে তদন্ত করে পুলিশ চক্রটির সদস্যদের শনাক্ত করে। এরপর আমতলীর উত্তর টিয়াখালী এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছ থেকে প্রতারণায় ব্যবহৃত পাঁচটি মোবাইল ফোন জব্দ করা হয়েছে।

আমতলী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেওয়ান জগলুল হাসান জানান, প্রতারণার শিকার রাকিবুল খান নামে এক ব্যক্তি থানায় মামলা করেছেন। গ্রেপ্তার হওয়া তিনজনই আন্তঃজেলা প্রতারক চক্রের সক্রিয় সদস্য। তাদের বিরুদ্ধে বরগুনা ছাড়াও দেশের বিভিন্ন জেলায় একাধিক প্রতারণার মামলা রয়েছে।

আমার বার্তা/এমই

দাউদকান্দিতে চালবোঝাই ট্রাক খাদে, ধান কাটার ৭ শ্রমিক নিহত

কুমিল্লার দাউদকান্দিতে একটি চালবোঝাই ট্রাক উল্টে নিচে চাপা পড়ে সাতজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত

সরাইলে হাইওয়ে থানার ওসি জাহাঙ্গীরকে বিদায় সংবর্ধনা

ব্রাহ্মণবাড়িয়ার সরাইল খাঁটিহাতা হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মোঃ জাহাঙ্গীর আলমকে অন্যত্র বদলি হওয়ায় বিদায়ী সংবর্ধনা

মালয়েশিয়া যাওয়ার পথে সাগরে ট্রলার ডুবে নিখোঁজ ২৬৪

দালালদের মাধ্যমে অবৈধভাবে ট্রলারযোগে মালয়েশিয়া যাওয়ার পথে সাগরে ট্রলারডুবির ঘটনা ঘটেছে। এ ঘটনায় রোহিঙ্গাসহ ৯

ঘুমন্ত ছেলেসহ ৩ জনকে কুপিয়ে ছাদ থেকে লাফিয়ে কনস্টেবলের মৃত্যু

লক্ষ্মীপুর পৌর শহরে ঘুমন্ত ছেলেসহ তিনজনকে কুপিয়ে আহত করার পর ভবনের ছাদ থেকে লাফিয়ে পড়ে
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দেশব্যাপী ‘কৃষক কার্ড’ বিতরণ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

মহাবিশ্বের প্রসারণ মাপলেন আইইউবির ড. আশরাফসহ ৪০ বিজ্ঞানী

পহেলা বৈশাখ আমাদের জাতিসত্তার ইতিহাস ও আত্মপরিচয়ের প্রতীক

বৈশাখী শোভাযাত্রা দেখলেন ইইউ-নরও‌য়ের রাষ্ট্রদূতসহ বিদেশি কূটনীতিকরা

শেষ হলো বৈশাখী শোভাযাত্রা, ফ্রি প্যালেস্টাইন প্ল্যাকার্ডে ভিন্ন বার্তা

সবাই যেন নির্ভয়ে গাইতে পারে, বাঙালি যেন শঙ্কামুক্ত জীবন যাপন করে: ছায়ানট সভাপতি

কানাডায় প্রথম বাংলাদেশি হিসেবে ফেডারেল এমপি হলেন ডলি বেগম

যুদ্ধবিরতি শেষ হওয়ার আগে ফের সংলাপে বসতে চায় যুক্তরাষ্ট্র-ইরান

ঢোল-বাদ্য আর রঙিন মোটিফে শুরু বৈশাখী শোভাযাত্রা, ঢাবিতে উৎসবের ঢল

রমনার বটমূলে চলছে বর্ষবরণে ছায়ানটের বর্ণিল আয়োজন

দাউদকান্দিতে চালবোঝাই ট্রাক খাদে, ধান কাটার ৭ শ্রমিক নিহত

নতুন বছরে নিজেকে সুস্থ রাখতে

১৪ এপ্রিল ঘটে যাওয়া নানান ঘটনা

বাংলাদেশ-ইন্দোনেশিয়ার এফওসিতে ভিসা সহজীকরণ ও সরাসরি ফ্লাইট চালুতে জোর

আন্তর্জাতিক মানে ফিরছে বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়াম

পহেলা বৈশাখ আমাদের সংস্কৃতি ও আত্মপরিচয়ের অনন্য প্রতীক

যেকোনো সময় যুদ্ধবিরতি শেষ হয়ে যেতে পারে: বললেন নেতানিয়াহু

পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে আর্জেন্টিনার রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

পোশাক শিল্পে নিরবচ্ছিন্ন জ্বালানি সরবরাহের আহ্বান বিজিএমইএর

অবৈধ গ্যাসে তিতাসের সাঁড়াশি অভিযান, জরিমানা লাখ টাকা