ই-পেপার শনিবার, ২৭ জুন ২০২৬, ১৩ আষাঢ় ১৪৩৩

মনোনয়ন নিয়ে বিএনপির দুই পক্ষের সংঘর্ষে নারীসহ আহত ৮

গজারিয়া (প্রতিনিধি) মুন্সীগঞ্জ:
০৬ ডিসেম্বর ২০২৫, ০৯:১৯

মুন্সীগঞ্জের গজারিয়ায় মনোনয়ন ঘোষণাকে কেন্দ্র করে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে গাড়ী-অফিস ভাংচুরসহ আহত ৮।

শুক্রবার (৫ ডিসেম্বর) বিকাল ৫টার উপজেলার জামালদী বাসষ্টান্ড এলাকায় এই ঘটনা ঘটে। এতে উভয় পক্ষের নারীসহ ৮-১০ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে।

আহতরা হলেন, স্বাধীন (২৮) পিতা কবির হোসেন, শিরিনা বেগম (৪৬) স্বামী. কবির হোসেন সাইদুল (২৫) আলী মিয়া, দেলোয়ার (৪৯) পিতা. সোনা মিয়া, মোস্তফা (৪৮) পিতা আজিজ, সুজন(২৩) ফজলুর রহমান, আসিফ মীর (১৯) পিতা. মাসুম মীর, নয়ন (২৬) পিতা অজ্ঞাত এদের মধ্যে স্বাধীন ও সাইদুলের অবস্থা গুরুতর হওয়ার ঢাকা প্রেরণ করা হয়েছে।

জানা যায়, গতকাল বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) সাড়া দেশের ৩৬টি আসনে প্রার্থী ঘোষণা করে বিএনপি, মুন্সীগঞ্জ- ৩ আসনে দলীয় মনোনয়ন পান বিএনপির কেন্দ্রীয় সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক মো. কামরুজ্জামান রতন, মনোনয়ন বঞ্চিত হন জেলা বিএনপির সদস্য সচিব মহিউদ্দিন আহমেদ, এই নিয়ে মুখোমুখি অবস্থানে থেকে সংঘর্ষে জড়িয়ে পড়ে দুই গ্রুপ।

স্থানীয় জামালদী বাসষ্টান্ড এলাকায় নাম প্রকাশে অনিচ্ছুক এক দোকানদার বলেন, বিকাল ৫টার দিকে মহিউদ্দিন গ্রুপের লোকজন সাহারা মার্কেটে উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক আলী হোসেন এর অফিসের সামনে থেকে মনোনয়নের প্রতিবাদে মশাল মিছিলের প্রস্তুতি নিচ্ছিল আর উপজেলা যুবদলের আরেক যুগ্ম আহবায়ক মাসুম আহমেদ ও হোসেন্দী ইউনিয়ন বিএনপি নেতা মমিন মৃধার নেতৃত্বে কামরুজ্জামান রতন গ্রুপের লোকজন ষ্টান্ডের মহাসড়কের পাশে আনন্দ মিছিল করার জন্য অবস্থান করছিল হঠাৎ দুই গ্রুপ মুখোমুখি হয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে।

বিষয়টা নিয়ে আলী হোসেন বলেন, আমারা মশাল মিছিলের প্রস্তুতি নিচ্ছিলাম। এই সময় তারা আমাদের উপর হামলা চালিয়ে আমার গাড়ি, অফিস ভাংচুর ও ৬-৭ জনকে পিটিয়ে আহত করে।

হোসেন্দী ইউনিয়ন বিএনপি নেতা মমিন মৃধা বলেন, কামরুজ্জামান রতন ভাই মনোনয়ন পাওয়ায় গজারিয়া বাসী আনন্দিত, লোকজন মিছিলের প্রস্তুতি নিচ্ছিল এই সময় আলী হোসেন এর অফিস থেকে গুলি, ককটেল বিস্ফোরণ ও ইট পাটকেল নিক্ষেপ এর ঘটনা ঘটলে আমরা তাদের প্রতিহত করি।

এ বিষয়ে জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য মুহাম্মদ মাসুদ ফারুক বলেন, এই ঘটনা মূলত বিএনপির দুই গ্রুপের না। কামরুজ্জামান রতন মনোনয়ন পাওয়ায় গজারিয়াবাসী আনন্দিত, তারা আওয়ামী দোসরদের প্রতিহত করেছে।

বিষয়টা নিয়ে গজারিয়ায় থানার অফিসার ইনচার্জ (ওসি) আনোয়ার আলম আজাদ বলেন, খবর পেয়েই আমরা ঘটনাস্থলে পৌঁছে। এই মুহূর্তে পরিস্থিতি নিয়ন্ত্রনে রয়েছে।

আমার বার্তা/মুকবুল হোসেন/এমই

মধুপুরে যানজট নিরসনে প্রশাসনের মতবিনিময় সভা

টাঙ্গাইলের মধুপুর পৌর শহরের প্রধান সমস্যা যানজট নিরসন এবং জনভোগান্তি লাঘবে বাস, ট্রাক, সিএনজি ও

ডাকাতির গরু বাঁচাতে ক্যাভার্ড ভ্যানে অক্সিজেন রাখতেন ডাকাত

ডাকাতির গরু যেন পথে মারা না যায়, সে জন্য ক্যাভার্ড ভ্যানে অক্সিজেনের ব্যবস্থা রাখতেন আন্তঃজেলা

ঈশ্বরদীতে টানা পাঁচদিন হাড়কাঁপানো শীতের পর দেখা মিললো সূর্যের

পাবনার ঈশ্বরদীতে টানা পাঁচদিনের হাড়কাঁপানো শীত ও শৈত্যপ্রবাহের পর অবশেষে সূর্যের দেখা মিলেছে। ঝলমলে রোদে

খালেদা জিয়ার মৃত্যু: ফেনীজুড়ে কালো পতাকা

কালো পতাকায় ছেয়ে গেছে ফেনী। ইতিহাসের আর কোনো দিন জেলায় এতো কালো পতাকা উড়তে দেখেননি কেউ।
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিএনপির ভাইস চেয়ারম্যান সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মাহমুদুল হাসান আর নেই

খালেদা জিয়ার জানাজায় তারেক রহমানকে সান্ত্বনা জানালেন প্রধান উপদেষ্টা

আন্তর্জাতিক গণমাধ্যমে খালেদা জিয়ার জানাজা, গুরুত্বের সঙ্গে প্রকাশ

জানাজায় বিপুল জনসমাগম মৃতের জন্য যে সৌভাগ্য বয়ে আনে

রাষ্ট্রীয় শোকে রাজধানীতে আতশবাজি-সব ধরনের উৎসব নিষিদ্ধ: ডিএমপি

মাকে কবরে রেখে বিষণ্ন মনে বাসায় ফিরলেন তারেক রহমান

নতুন বছরে গণতান্ত্রিক অগ্রযাত্রা বেগবান হবে: আশা প্রধান উপদেষ্টার

ভারতে চলন্ত ভ্যানে তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণ, ২ ঘণ্টা পর রাস্তায় নিক্ষেপ

পোস্টাল ভোট দিতে ১১ লাখ নিবন্ধন, ৫ জানুয়ারি পর্যন্ত সময় বাড়াল ইসি

খালেদা জিয়া স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রতীক হয়ে ছিলেন: আনিসুল ইসলাম

মধুপুরে যানজট নিরসনে প্রশাসনের মতবিনিময় সভা

"পার্বত্য চট্টগ্রাম শান্তি" চুক্তির বিরুদ্ধে রাজপথে আপোষহীন ছিলেন বেগম খালেদা জিয়া

সম্পর্ক উন্নয়নে খালেদা জিয়ার অবদান স্মরণীয় হয়ে থাকবে: চীনা মুখপাত্র

ডাকাতির গরু বাঁচাতে ক্যাভার্ড ভ্যানে অক্সিজেন রাখতেন ডাকাত

কথা রাখলেন খালেদা জিয়া, দেশের মাটিতে স্বামীর পাশে চিরনিদ্রায়

কৃত্রিম বুদ্ধিমত্তাকে কাজে লাগিয়ে ছবি-ভিডিও বানাবেন যেভাবে

জানাজায় অংশ নিতে আসা বিদেশি অতিথিদের সঙ্গে উপদেষ্টাদের সাক্ষাৎ

সিলেট স্টেডিয়ামে খালেদা জিয়ার জন্য দোয়া অনুষ্ঠিত

বেগম খালেদা জিয়ার জানাজায় ৫০ প্লাটুন আনসার ও টিডিপি মোতায়েন

খালেদা জিয়ার জানাজায় পদদলিত হয়ে একজনের মৃত্যু