ই-পেপার শুক্রবার, ২৩ জানুয়ারি ২০২৬, ৯ মাঘ ১৪৩৩

ওরা নির্বাচনকে পেছানোর জন্য পাগল হয়ে গেছে: রেজাউল করীম

আমার বার্তা অনলাইন:
০৬ ডিসেম্বর ২০২৫, ১৯:২৮

ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ রেজাউল করীম পীর সাহেব চরমোনাই বলেছেন, নির্বাচনের জন্য যারা আগে পাগল হয়ে যাচ্ছিল, এখন তারা উল্টো নির্বাচন পিছিয়ে দেওয়ার জন্য পাগল হয়ে গেছে। রাশি যখন বামে ঘোরে, তখন সব পরিকল্পনাই বামে চলে যায়। আপনারা যত শয়তানি পরিকল্পনা করবেন, ততই বাংলাদেশের জনগণ থেকে আরও বিচ্ছিন্ন হয়ে যাবেন- এ বিষয়ে কোনো সন্দেহ নেই।

শনিবার (৬ ডিসেম্বর) বিকেলে সিলেটের আলিয়া মাদরাসা মাঠে ইসলামী ও সমমনা আট দলের বিভাগীয় সর্বশেষ সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য দিতে গিয়ে তিনি এসব কথা বলেন।

মুফতি সৈয়দ রেজাউল করীম বলেন, আমরা যারা দেশপ্রেমিক, মানবতাপ্রেমিক, আমরা যদি ভুল করি বা ব্যর্থ হই, তবে ভবিষ্যৎ প্রজন্ম যখন ইতিহাস লিখবে, তখন আমাদের জন্য কলঙ্কজনক ইতিহাসই লিপিবদ্ধ হবে। আজকের এই সমাবেশ প্রমাণ করে- বাংলাদেশের মানুষ আমাদের পাঁচ দফা দাবির পক্ষে রয়েছে। আমরা এই দাবিগুলো নিয়ে রাস্তায় নেমেছি কেন? এর মূল উদ্দেশ্য হলো- ৫ই আগস্ট চব্বিশে দেশের হাজার হাজার মায়ের কোলে সন্তানহারা হওয়ার ঘটনা। অনেকে দৃষ্টিশক্তি হারিয়েছে, কেউ পঙ্গু হয়েছে। জনপ্রিয় নেতা ইলিয়াস আলী গুম হয়ে আর ফেরত আসেননি, আর কোনোদিন আসবেন বলেও মনে হয় না। কিন্তু দুঃখের বিষয় হলো- ৫৩ বছর ধরে যারা আমাদের জিম্মি করে রেখেছিল, তাদের প্রকৃত চরিত্রও আমরা এখন দেখছি। তারা নিজেদের কাছেও নিরাপদ নয়, আজ তারা নিজেদেরই ধ্বংস করছে।

তিনি বলেন, আমার কষ্ট হয়- এত গুম হলো, লক্ষ লক্ষ দলীয় নেতাকর্মীর জীবন বিপন্ন হলো, কত মানুষ জেলে গেল। আমাদের দাবি ছিল- জুলাই ৫ আগস্টের অভ্যুত্থানের পর দেশকে সুন্দর করতে সংস্কার হবে, খুনী-গুমকারী টাকা পাচারকারীদের দৃশ্যমান বিচার হবে, তারপর লেভেল প্লেইং ফিল্ড তৈরি করে নির্বাচন হবে। কিন্তু আমরা দেখে হতবাক- সংস্কারে বাধা, দৃশ্যমান বিচারে বাধা। যারা নির্বাচনের জন্য আগে পাগল ছিল, আজ যখন দেখল জনগণ জালেম-চাঁদাবাজদের পক্ষে নয়, তাদের প্রত্যাখ্যান করেছে- তখন তারা পাগলের মতো আবার নির্বাচন পিছিয়ে দেওয়ার চেষ্টা করছে। কিন্তু আমরা স্পষ্ট জানিয়ে দিচ্ছি- নির্বাচন পেছানো যাবে না।

খেলাফত মজলিসের আমির মাওলানা আব্দুল বাছিত আজাদের সভাপতিত্বে বক্তব্য রাখেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান, বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক, খেলাফত মজলিসের আমির মাওলানা আব্দুল বাছিত আজাদ, বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির আমির মাওলানা সারওয়ার কামাল আজিজি, বাংলাদেশ খেলাফত আন্দোলনের আমির মাওলানা হাবীবুল্লাহ মিয়াজী, জাতীয় গণতান্ত্রিক পার্টি জাগপার কেন্দ্রীয় সহসভাপতি রাশেদ প্রধান এবং বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি বিডিপির সভাপতি অ্যাডভোকেট আনোয়ারুল হক চাঁন প্রমুখ।

আমার বার্তা/এমই

বালিয়াডাঙ্গীতে সাংবাদিকদের সঙ্গে ডা. কাসফিয়া সালাম নির্ঝরের মতবিনিময় সভা

ঠাকুরগাঁও-২ আসনের বিএনপির মনোনীত প্রার্থী বিশিষ্ট চিকিৎসক ডা. মোঃ আব্দুস সালামের সুযোগ্য কন্যা ডা. কাসফিয়া

চুয়াডাঙ্গায় ধানের শীষের প্রচারণা চালানোর সময় জরিমানা

নির্ধারিত সময়ের আগে মাইকিং করে নির্বাচনী প্রচারণা চালানোর দায়ে চুয়াডাঙ্গা-১ আসনে ধানের শীষের এক প্রচারকারীকে

চট্টগ্রামে অটোরিকশাচালককে পিটিয়ে হত্যা

চট্টগ্রাম নগরের বায়েজিদ বোস্তামী থানা এলাকায় প্রকাশ্যে খোরশেদ আলম নামে সিএনজি চালিত এক অটোরিকশাচালককে পিটিয়ে

নির্বাচনে ঝিনাইদহ আর মাগুরায় মোতায়েন হবে ১৫ প্লাটুন বিজিবি

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ঝিনাইদহ ও মাগুরা জেলার ৬টি সংসদীয় আসনে ১৫ প্লাটুন বিজিবি মোতায়েন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আনসার–ভিডিপির জাপানিজ ভাষা প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধন

ক্ষমতায় গেলে যুবকদের কর্মসংস্থানের ব্যবস্থা করবে বিএনপি

শিক্ষাপ্রতিষ্ঠানের ছুটির তালিকা থেকে শুক্র-শনি বাদ দেওয়ার দাবি

শান্তি বোর্ড গঠনের ঘোষণা দিলেন ট্রাম্প, জাতিসংঘকে পাশ কাটানোর শঙ্কা

বাংলাদেশ বিশ্বকাপ খেলতে না পারলে আইসিসি বিশাল মিস করবে

উন্নয়ন ও গণতন্ত্র রক্ষায় তারেক রহমানকে ভোট দেওয়ার আহ্বান সালামের

আদেশ প্রত্যাহার, ঋণ খেলাপি নন চট্টগ্রাম-২ আসনের বিএনপির প্রার্থী সারোয়ার

এবার ভোটকেন্দ্র থেকে ব্যালট ছিনতাইয়ের সুযোগ নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা

দায়িত্ব পালনে সেনাবাহিনীকে নিরপেক্ষতা ও শৃঙ্খলা বজায় রাখার আহ্বান

সরকারের সিদ্ধান্তের ব্যাখ্যা দিতেই ক্রিকেটারদের ডাকা হয়েছিল: আসিফ নজরুল

এই দেশে আর ফ্যাসিবাদের ছায়াও দেখতে চাই না: জামায়াত আমির

কার্ডের সুবিধার নামে চাঁদাবাজি বন্ধ করতে হবে: নাহিদ ইসলাম

আইসিসি ও ভারত আমাদের কনভিন্স করার কোনো চেষ্টাই করেনি

বাংলাদেশ থেকে ওষুধ আমদানি করবে আফগানিস্তান

সরকারের একটি মহল কিছু প্রার্থীকে জয়ী করার চেষ্টা করছে: মির্জা আব্বাস

উগ্রবাদীদের চাপে বাংলাদেশকে নিরাপত্তা দিতে ব্যর্থ ভারত: আসিফ নজরুল

নির্বাচন ও গণভোট উপলক্ষে কুমিল্লা এরিয়া পরিদর্শনে সেনাপ্রধান

আমরা ক্ষমতায় গেলে চা শ্রমিক-দিনমজুরদের ফ্যামিলি কার্ড দেবো

বাংলাদেশ টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে চায়, তবে ভারতে নয়: বুলবুল

আইসিসি থেকে বাংলাদেশ সুবিচার পাইনি: যুব ও ক্রীড়া উপদেষ্টা