ই-পেপার শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ২২ ফাল্গুন ১৪৩২

স্কুল মাঠে রাস্তা নির্মাণ, বিএনপি নেতার বিরুদ্ধে অভিযোগ

আমার বার্তা অনলাইন
০৮ ফেব্রুয়ারি ২০২৬, ১৯:১১

টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার বাঁশতৈল ইউনিয়নে একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠ ব্যবহার করে ব্যক্তিগত রাস্তা নির্মাণের অভিযোগে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। স্থানীয়দের অভিযোগের তীর উপজেলা বিএনপির এক নেতার দিকে, যিনি একই সঙ্গে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী।

অভিযোগ অনুযায়ী, বাঁশতৈল ইউনিয়নের কটামারা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠের পূর্বাংশ দখল করে ইট সলিংয়ের রাস্তা তৈরি করা হচ্ছে। স্থানীয়দের দাবি, এই রাস্তা ব্যবহার করে অভিযুক্ত ব্যক্তি নিজ বাড়িতে যাতায়াতের সুবিধা নিচ্ছেন। পাশাপাশি বিদ্যালয়ের একটি টিনশেড ঘরও দীর্ঘদিন ধরে অবৈধভাবে দখলে রাখার অভিযোগ উঠেছে।

এলাকাবাসীর সঙ্গে কথা বলে জানা যায়, বিদ্যালয়ের খেলাধুলা ও বিভিন্ন শিক্ষামূলক কার্যক্রমে ব্যবহৃত মাঠ সংকুচিত হয়ে পড়ছে। এতে শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে অসন্তোষ বাড়ছে। নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক ব্যক্তি জানান, সরকারি সম্পত্তি ব্যক্তিগত কাজে ব্যবহৃত হওয়ায় তারা ক্ষুব্ধ এবং দ্রুত প্রশাসনিক হস্তক্ষেপ চান।

সরেজমিন পরিদর্শনে দেখা যায়, বিদ্যালয়ের মাঠসংলগ্ন এলাকায় রাস্তা নির্মাণের কাজ চলমান রয়েছে। নির্মাণকাজ ঘিরে এলাকায় আলোচনা-সমালোচনা তীব্র আকার ধারণ করেছে।

তবে এসব অভিযোগ সরাসরি অস্বীকার করেছেন অভিযুক্ত বিএনপি নেতা এস এম রুবেল পারভেজ। তিনি বলেন, “আমি সম্পূর্ণ আমার নিজস্ব জমির ওপর দিয়েই রাস্তা নির্মাণ করছি। বিদ্যালয়ের মাঠ কিংবা কোনো সরকারি জমি আমি দখল করিনি। উদ্দেশ্যমূলকভাবে আমাকে জড়িয়ে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে।”

এ বিষয়ে কটামারা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক লক্ষ্মী রানী দাস জানান, বিষয়টি উপজেলা প্রশাসনের নজরে রয়েছে। তিনি বলেন, “ইউএনও মহোদয় বিষয়টি জানেন। এ নিয়ে আমি মানসিকভাবে খুব চাপে আছি, তাই এই মুহূর্তে কোনো মন্তব্য করতে পারছি না।”

মির্জাপুর উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা জান্নাতুল ফেরদৌস বলেন, “বিষয়টি সম্পর্কে অবগত হয়েছি। বর্তমানে আমি শারীরিকভাবে অসুস্থ রয়েছি। নির্বাচন শেষে জমির পরিমাপ ও যাচাই করা হবে।”

এদিকে উপজেলা প্রশাসন জানিয়েছে, অভিযোগের সত্যতা যাচাই করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। মির্জাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা সুরাইয়া ইয়াসমিন বলেন, “অভিযোগের বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। তদন্তের মাধ্যমে প্রকৃত অবস্থা নির্ধারণ করে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।”

এ ঘটনায় এলাকাবাসী দ্রুত নিরপেক্ষ তদন্ত ও সরকারি সম্পত্তি রক্ষায় কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন।

রাজবাড়ীতে পাম্পে জ্বালানি তেল সংকট, যানবাহন চালকদের ক্ষোভ

রাজবাড়ীতে হঠাৎ করেই ফিলিং স্টেশনগুলোতে পেট্রোল, অকটেন ও ডিজেলের প্রকট সংকট দেখা দিয়েছে। জ্বালানি তেলের

মির্জাপুরে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

টাঙ্গাইলের মির্জাপুরে ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে জাহিদুর রহমান (৩০) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে।

বরিশালে বাস-মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষ, নিহত ২

ঢাকা-বরিশাল মহাসড়কের অত্যন্ত ব্যস্ততম গৌরনদী উপজেলায় এক ভয়াবহ সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত হয়েছেন।  শুক্রবার (৬ মার্চ)

পাচারকালে ভোলা থেকে চার ট্রাকে ১৪২০ বস্তা সার জব্দ

ভোলা থেকে অবৈধভাবে পাচারের সময় ফেরি থেকে ১ হাজার ৪২০ বস্তা সরকারি বিসিআইসি টিএসপি সারসহ
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাবেক দুই উপদেষ্টাকে গ্রেফতার দাবিতে জামায়াতের বিক্ষোভ

গ্যাসের দাম যদি বাড়ে, তো বাড়ুক : ট্রাম্প

আমরা মার্কিন স্থলবাহিনীর জন্য অপেক্ষা করছি: আরাঘচি

রাজবাড়ীতে পাম্পে জ্বালানি তেল সংকট, যানবাহন চালকদের ক্ষোভ

কুয়েতে মিসাইল হামলায় সন্দ্বীপের প্রবাসী নিহত

ইরানের বিদেশি মুদ্রা জব্দের পরিকল্পনা করছে আমিরাত, দাবি মার্কিন দৈনিকের

নিউজিল্যান্ড সিরিজ দিয়ে বাংলাদেশ দলে ফেরার আশা সাকিবের

প্রতিটি পর্বে পর্বে ইলেকশন ইঞ্জিনিয়ারিং করা হয়েছে: গোলাম পরওয়ার

দীর্ঘমেয়াদি যুদ্ধের জন্য প্রস্তুত, নতুন অস্ত্র আসছে: রেভল্যুশনারি গার্ড

পূর্বের বক্তব্য থেকে সরে ইরানে দীর্ঘমেয়াদি যুদ্ধের ইঙ্গিত দিলেন ট্রাম্প

উত্তরায় গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে নারী-শিশুসহ দগ্ধ ১০

ফেব্রুয়ারিতে সড়কে ঝরল ৪৪৭ প্রাণ

মির্জাপুরে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

মালয়েশিয়া থেকে বাংলাদেশি জোবাইদুল আমিনকে যুক্তরাষ্ট্রে নিয়েছে এফবিআই

বরিশালে বাস-মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষ, নিহত ২

আরও এক দেশে সরকার পরিবর্তনের হুমকি ট্রাম্পের

পাচারকালে ভোলা থেকে চার ট্রাকে ১৪২০ বস্তা সার জব্দ

ব্রয়লারের কেজি ২৩০, সপ্তাহের ব্যবধানে দাম বাড়ল ৫০ টাকা

এমপিদের প্রশিক্ষণ কর্মশালা উদ্বোধন করলেন তারেক রহমান

নওগাঁয় স্ত্রী-সন্তানকে হত্যার পর স্বামীর আত্মহত্যা