ই-পেপার বুধবার, ১১ ফেব্রুয়ারি ২০২৬, ২৭ মাঘ ১৪৩২

চট্টগ্রামের ৪ জেলার ২০ আসনে মাঠে থাকবে র‍্যাবের ৫০ টহল দল

আমার বার্তা অনলাইন:
১১ ফেব্রুয়ারি ২০২৬, ১৫:০৮

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ২০২৬ উপলক্ষে চট্টগ্রামে আইনশৃঙ্খলা ও সার্বিক নিরাপত্তা কার্যক্রম জোরদার করেছে র‌্যাব। নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী সম্ভাব্য যেকোনো উদ্ভূত পরিস্থিতি প্রতিরোধে মাঠপর্যায়ে সক্রিয়ভাবে কাজ করছে সংস্থাটি। নির্বাচন ও গণভোটকে কেন্দ্র করে র‍্যাব চট্টগ্রাম ইউনিটের আওতাধীন চার জেলায় গ্রহণ করা হয়েছে বহুমাত্রিক নিরাপত্তা ব্যবস্থা।

র‌্যাব সূত্র জানায়, র‌্যাব ফোর্সেস সদর দপ্তরের নির্দেশনা অনুযায়ী চার জেলার ২০টি সংসদীয় আসনের নির্বাচনী এলাকায় মোতায়েন রয়েছে মোট ৫০টি টহল দল। এর পাশাপাশি দায়িত্ব পালন করছে একটি ডগ স্কোয়াড ও বোম্ব ডিসপোজাল ইউনিট। নির্বাচনকে সামনে রেখে পরিচালিত এই বিশেষ টহল কার্যক্রম আগামী ১৪ ফেব্রুয়ারি পর্যন্ত অব্যাহত থাকবে।

নির্বাচনকে সুষ্ঠু ও নির্বিঘ্ন করতে নগরী ও উপজেলার গুরুত্বপূর্ণ প্রবেশপথগুলোতে বসানো হয়েছে চেকপোস্ট। এসব চেকপোস্টে সন্দেহভাজন ব্যক্তি ও যানবাহনে তল্লাশি চালানো হচ্ছে। সম্ভাব্য নাশকতা ও অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে আইনশৃঙ্খলা বাহিনীর অন্যান্য ইউনিটের সঙ্গে সমন্বয় করে যৌথ টহল পরিচালনা করা হচ্ছে। একইসঙ্গে নিজ নিজ দায়িত্বপূর্ণ এলাকায় গোয়েন্দা নজরদারি বাড়ানোর পাশাপাশি বিশেষ টহল জোরদার করেছে র‌্যাব।

এদিকে, বুধবার (১১ ফেব্রুয়ারি) চট্টগ্রাম র‍্যাবের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. হাফিজুর রহমান মহানগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় টহল কার্যক্রম পরিচালনা এবং একাধিক ভোটকেন্দ্র পরিদর্শন করেন। পরিদর্শন শেষে তিনি চট্টগ্রাম মহিলা কলেজ ভোটকেন্দ্র প্রাঙ্গণে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেন।

এসময় তিনি সাধারণ জনগণকে ভীতিমুক্ত ও জড়তামুক্ত হয়ে নির্বিঘ্নে ভোটকেন্দ্রে উপস্থিত হয়ে ভোটাধিকার প্রয়োগের আহ্বান জানান। তিনি বলেন, সুষ্ঠু ভোটগ্রহণের মাধ্যমে আগামীর সমৃদ্ধ বাংলাদেশ গড়ার জন্য সঠিক নেতৃত্ব নির্বাচনে ভোটারদের অংশগ্রহণ অত্যন্ত গুরুত্বপূর্ণ।

র‌্যাবের অধিনায়ক আরও জানান, নির্বাচন ঘিরে যেকোনো ধরনের সহিংসতা বা নাশকতার বিরুদ্ধে র‌্যাব কঠোর আইনানুগ ব্যবস্থা নিতে বদ্ধপরিকর। শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ নিশ্চিত করতে র‌্যাব সর্বোচ্চ সতর্কতা ও প্রস্তুতি বজায় রেখেছে।

আমার বার্তা/এমই

কুমিল্লায় ২ লাখ টাকাসহ জামায়াত নেতা আটক

কুমিল্লার মুরাদনগরে নগদ ২ লাখ টাকাসহ মাওলানা হাবীবুর রহমান হেলালী নামের এক জামায়াত নেতাকে আটক

ভোট কেন্দ্রের সামনে থেকে ১০টি বোমাসদৃশ বস্তু উদ্ধার

কুষ্টিয়ার কুমারখালীতে একটি ভোট কেন্দ্রের সামনে ক্ষেত থেকে ১০টি বোমাসদৃশ বস্তু উদ্ধার করেছে পুলিশ। বুধবার

নির্বাচনী দায়িত্ব পালনে যাওয়ার পথে সহকারী প্রিজাইডিং অফিসার নিহত

শেরপুরে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের দায়িত্ব পালন করতে আসার পথে সড়ক দুর্ঘটনায় এক সহকারী প্রিজাইডিং

ভোটের ছুটিতে ঘরমুখো মানুষ আরিচা ও পাটুরিয়া ঘাটে উপচে পড়া ভীড়

বৃহস্পতিবার অনুষ্ঠিত হতে যাচ্ছে অনেক কাঙ্খিত ত্রয়োাদশ জাতীয় সংসদ নির্বাচন। দীর্ঘদিন মানুষ তাদের মত প্রকাশের
  • সর্বশেষ
  • জনপ্রিয়

হামলার হুমকি নেই, তারপরও আমরা সতর্ক: র‌্যাব ডিজি

একটি গোষ্ঠী ভোটারদের বিভ্রান্ত করার অপচেষ্টায় লিপ্ত: জামায়াত আমির

৫০ লাখ নয়, বৈধ খাত দেখাতে পারলে ৫ কোটি টাকা বহনেও বাধা নেই: ইসি

কুমিল্লায় ২ লাখ টাকাসহ জামায়াত নেতা আটক

দুই সুপার ওভারের তুমুল রোমাঞ্চে আফগানিস্তানকে হারালো দক্ষিণ আফ্রিকা

শর্তসাপেক্ষে পদোন্নতি পেলেন ৭৬৪ জন অবসরপ্রাপ্ত কর্মকর্তা

নির্বাচন পর্যবেক্ষণে দেশে ৩৯৪ আন্তর্জাতিক পর্যবেক্ষক, ১৯৭ বিদেশি সাংবাদিক

ভোট কেন্দ্রের সামনে থেকে ১০টি বোমাসদৃশ বস্তু উদ্ধার

অর্ধকোটি টাকাসহ আটক জামায়াত নেতাকে হাসপাতালে ভর্তি

নির্বাচনের আনুষ্ঠানিক ফলাফল শুক্রবার: ইসি সানাউল্লাহ

নির্বাচনে নাশকতা-সহিংসতা কঠোরভাবে দমন করবে বিজিবি: মহাপরিচালক

চট্টগ্রামের ৪ জেলার ২০ আসনে মাঠে থাকবে র‍্যাবের ৫০ টহল দল

কমিটমেন্ট ফোকাসে রেখেই কাজ করছি, ভয়ের কিছু নেই: সিইসি

৩ কোটি রুপিতে পিএসএলে দল পেলেন রিশাদ

নির্বাচনী দায়িত্ব পালনে যাওয়ার পথে সহকারী প্রিজাইডিং অফিসার নিহত

ভয়ভীতি ছাড়া ভোটারদের অংশগ্রহণ করতে দেওয়ার আহ্বান জাতিসংঘের

নতুন মন্ত্রিসভার শপথ পর্যন্ত পদে থাকছেন বর্তমান উপদেষ্টারা

একটি বাংলাদেশ আমি জাগ্রত জনতার

ভোটের ছুটিতে ঘরমুখো মানুষ আরিচা ও পাটুরিয়া ঘাটে উপচে পড়া ভীড়

ভোটের দিন থেকে ভবিষ্যতের পথে: গণতন্ত্র ও কৃষিনির্ভর টেকসই উন্নয়নের অঙ্গীকার