ই-পেপার শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ২২ ফাল্গুন ১৪৩২

নওগাঁয় ভোট কেন্দ্রের পাশে ৫ টি পেট্রোল বোমা উদ্ধার নিষ্ক্রিয় করে যৌথবাহিনি

নওগাঁ প্রতিনিধি:
১১ ফেব্রুয়ারি ২০২৬, ১৮:৪৪

নওগাঁর বদলগাছী উপজেলায় ভোট কেন্দ্রের পাশে পাঁচটি পেট্রোল বোমা উদ্ধার করে নিষ্ক্রিয় করেছে আইনশৃঙ্খলা বাহিনী। জনবসতিপূর্ণ ভোট কেন্দ্র এলাকায় এমন বিস্ফোরক উদ্ধারকে কেন্দ্র করে স্থানীয়দের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। তবে সময়মতো পদক্ষেপ নেওয়ায় সম্ভাব্য বড় ধরনের নাশকতা এড়ানো গেছে বলে জানিয়েছে পুলিশ।

বুধবার (১১ ফেব্রুয়ারি) ভোরে বদলগাছী উপজেলার ঝাড়ঘগিয়া গ্রামে সম্পদের মুদি দোকান থেকে বোমা উদ্ধার করে আইনশৃঙ্খলা বাহিনী। বেলা ১২ টায় বোমাগুলো নিষ্ক্রিয় করে বোমা ডিসপোজাল ইউনিট।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার আক্কেলপুর গুরুত্বপূর্ণ সড়কের পাশ থেকে সন্দেহজনক একটি সাদা বস্তা দোকানের পাশে পড়ে থাকতে দেখে টহলরত র‍্যাব সদস্যরা। পরে সেনাবাহিনী, পুলিশ, ঘটনাস্থলে গিয়ে তল্লাশি চালিয়ে কাঁচের বোতলে তৈরি পাঁচটি পেট্রোল বোমা উদ্ধার করা হয়। তাৎক্ষণিকভাবে বোমাগুলো বোমা ডিসপোজাল ইউনিট বোমাগুল নিরাপদ স্থানে সরিয়ে বিশেষ কৌশলে নিষ্ক্রিয় করে।

বদলগাছী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লুৎফর রহমান বলেন, “অভিযান চালিয়ে পাঁচটি পেট্রোল বোমা উদ্ধার করা হয়েছে। এগুলো সক্রিয় অবস্থায় ছিল। দ্রুত নিষ্ক্রিয় করায় বড় ধরনের ক্ষয়ক্ষতি এড়ানো সম্ভব হয়েছে।”

তিনি আরও জানান, কারা এবং কী উদ্দেশ্যে এসব পেট্রোল বোমা সেখানে রেখেছিল, তা তদন্ত করে দেখা হচ্ছে। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্তে গোয়েন্দা তৎপরতা জোরদার করা হয়েছে।এখন পর্যন্ত এ ঘটনায় কাউকে আটক করা হয়নি।

স্থানীয় কয়েকজন বাসিন্দা বলেন, “এলাকায় স্কুল, বাজার ও বসতবাড়ি কাছাকাছি। যদি এগুলো বিস্ফোরিত হতো, বড় দুর্ঘটনা ঘটতে পারত।” সিরাজুল ইসলাম নামে স্থানীয় বাসিন্দা বলেন, এলাকায় আতঙ্ক বিরাজ করছে। কালকে ভোট আজকে বোমা উদ্ধার। ভোট কেন্দ্রে যেতে ভয় কাজ করছে।” ঘটনার পর এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং গুরুত্বপূর্ণ স্থানে নজরদারি বাড়ানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তারা বলছেন, পরিস্থিতি বর্তমানে স্বাভাবিক রয়েছে। তবে জননিরাপত্তা নিশ্চিত করতে নিয়মিত টহল ও নজরদারি অব্যাহত থাকবে।

আমার বার্তা/এমই

রাজবাড়ীতে পাম্পে জ্বালানি তেল সংকট, যানবাহন চালকদের ক্ষোভ

রাজবাড়ীতে হঠাৎ করেই ফিলিং স্টেশনগুলোতে পেট্রোল, অকটেন ও ডিজেলের প্রকট সংকট দেখা দিয়েছে। জ্বালানি তেলের

মির্জাপুরে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

টাঙ্গাইলের মির্জাপুরে ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে জাহিদুর রহমান (৩০) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে।

বরিশালে বাস-মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষ, নিহত ২

ঢাকা-বরিশাল মহাসড়কের অত্যন্ত ব্যস্ততম গৌরনদী উপজেলায় এক ভয়াবহ সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত হয়েছেন।  শুক্রবার (৬ মার্চ)

পাচারকালে ভোলা থেকে চার ট্রাকে ১৪২০ বস্তা সার জব্দ

ভোলা থেকে অবৈধভাবে পাচারের সময় ফেরি থেকে ১ হাজার ৪২০ বস্তা সরকারি বিসিআইসি টিএসপি সারসহ
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাবেক দুই উপদেষ্টাকে গ্রেফতার দাবিতে জামায়াতের বিক্ষোভ

গ্যাসের দাম যদি বাড়ে, তো বাড়ুক : ট্রাম্প

আমরা মার্কিন স্থলবাহিনীর জন্য অপেক্ষা করছি: আরাঘচি

রাজবাড়ীতে পাম্পে জ্বালানি তেল সংকট, যানবাহন চালকদের ক্ষোভ

কুয়েতে মিসাইল হামলায় সন্দ্বীপের প্রবাসী নিহত

ইরানের বিদেশি মুদ্রা জব্দের পরিকল্পনা করছে আমিরাত, দাবি মার্কিন দৈনিকের

নিউজিল্যান্ড সিরিজ দিয়ে বাংলাদেশ দলে ফেরার আশা সাকিবের

প্রতিটি পর্বে পর্বে ইলেকশন ইঞ্জিনিয়ারিং করা হয়েছে: গোলাম পরওয়ার

দীর্ঘমেয়াদি যুদ্ধের জন্য প্রস্তুত, নতুন অস্ত্র আসছে: রেভল্যুশনারি গার্ড

পূর্বের বক্তব্য থেকে সরে ইরানে দীর্ঘমেয়াদি যুদ্ধের ইঙ্গিত দিলেন ট্রাম্প

উত্তরায় গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে নারী-শিশুসহ দগ্ধ ১০

ফেব্রুয়ারিতে সড়কে ঝরল ৪৪৭ প্রাণ

মির্জাপুরে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

মালয়েশিয়া থেকে বাংলাদেশি জোবাইদুল আমিনকে যুক্তরাষ্ট্রে নিয়েছে এফবিআই

বরিশালে বাস-মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষ, নিহত ২

আরও এক দেশে সরকার পরিবর্তনের হুমকি ট্রাম্পের

পাচারকালে ভোলা থেকে চার ট্রাকে ১৪২০ বস্তা সার জব্দ

ব্রয়লারের কেজি ২৩০, সপ্তাহের ব্যবধানে দাম বাড়ল ৫০ টাকা

এমপিদের প্রশিক্ষণ কর্মশালা উদ্বোধন করলেন তারেক রহমান

নওগাঁয় স্ত্রী-সন্তানকে হত্যার পর স্বামীর আত্মহত্যা