ই-পেপার শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ৪ বৈশাখ ১৪৩৩

মানিকগঞ্জে ১৩ লাখ ভোটারের জন্য প্রস্তুত ৫১৫ কেন্দ্র, পাঠানো হয়েছে নির্বাচনী সরঞ্জাম

মানিকগঞ্জ প্রতিনিধি:
১১ ফেব্রুয়ারি ২০২৬, ১৮:৪৯

কাল বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মানিকগঞ্জ জেলায় প্রশাসনিক ও নিরাপত্তা প্রস্তুতি চূড়ান্ত করা হয়েছে। আজকের পরঅনুষ্ঠিতব্য এই নির্বাচনে জেলার তিনটি সংসদীয় আসনে ভোটাধিকার প্রয়োগ করবেন ১৩ লাখ ৩৪ হাজার ৬৯৪ জন ভোটার। জেলার ৫১৫টি ভোটকেন্দ্রে একযোগে এ ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

অন্যদিকে জেলা প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ ভোটগ্রহণ নিশ্চিত করতে সার্বিক প্রস্তুতি গ্রহণ করেছে। জেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, মানিকগঞ্জের ৬৫টি ইউনিয়ন ও দুটি পৌরসভার ভোটারদের জন্য মোট ৫১৫টি ভোটকেন্দ্র নির্ধারণ করা হয়েছে। এসব কেন্দ্রে স্থায়ী ও অস্থায়ী মিলিয়ে ২ হাজার ৬১৪টি ভোটকক্ষ প্রস্তুত করা হয়েছে, যাতে ভোটারদের ভিড় কমে এবং ভোটগ্রহণ প্রক্রিয়া নির্বিঘ থাকে।

মানিকগঞ্জ-১ (দৌলতপুর, ঘিওর ও শিবালয়)

এই আসনে মোট ১৭৯টি ভোটকেন্দ্রে ভোটগ্রহণ হবে। এখানে কোনো অস্থায়ী কেন্দ্র্র না থাকলেও ৯১৯টি ভোটকক্ষের মধ্যে ১০৬টি অস্থায়ীভাবে প্রস্তুত করা হয়েছে। দৌলতপুর উপজেলায় ৬১টি, ঘিওওে ৫৭টি এবং শিবালয়ে ৬১টি ভোটকেন্দ্র্র নির্ধারণ করা হয়েছে।

মানিকগঞ্জ-২ (সিংগাইর, হরিরামপুর ও সদরের আংশিক)

জেলার মধ্যে সর্বাধিক ভোটকেন্দ্র্র রয়েছে এই আসনে। মোট ১৮৫টি ভোটকেন্দ্র্রের মধ্যে দুটি অস্থায়ী। এখানে মোট ভোটকক্ষের সংখ্যা ৮৯৮টি। সিংগাইর উপজেলায় ১০১টি, হরিরামপুরে ৬৫টি এবং সদর উপজেলার আংশিক এলাকায় ১৯টি ভোটকেন্দ্র্র স্থাপন করা হয়েছে।

মানিকগঞ্জ-৩ (মানিকগঞ্জ সদর ও সাটুরিয়া)

এই আসনে ১৫১টি ভোটকেন্দ্রে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। মোট ৭৯৭টি ভোটকক্ষ প্রস্তুত করা হয়েছে। এর মধ্যে সদর উপজেলায় ৯১টি এবং সাটুরিয়া উপজেলায় ৬০টি ভোটকেন্দ্র রয়েছে।

এ বিষয়ে মানিকগঞ্জ জেলা পুলিশ সুপার মোহাম্মদ সারওয়ার আলম বলেন , ভোটারদেও সুবিধার কথা বিবেচনা করে প্রতিটি ভোটকেন্দ্র্র গুগল ম্যাপে যুক্ত করা হয়েছে। ফলে ভোটাররা সহজেই নিজ নিজ কেন্দ্র্রের অবস্থান জানতে পারবেন। নির্বাচন উপলক্ষে সব কেন্দ্রে পর্যাপ্ত পুলিশ মোতায়েন থাকবে এবং যেকোনো অনাকাঙ্খিত পরিস্থিতি মোকাবিলায় আইনশৃঙ্খলা বাহিনী প্রস্তুত রয়েছে বলে তিনি জানান।

জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা নাজমুন আরা সুলতানা বলেন, ভোটগ্রহণ সুষ্ঠু ও নির্বিঘ করতে ২ হাজার ৩৬৭টি স্থায়ী ভোটকক্ষের পাশাপাশি ২৪৭টি অস্থায়ী ভোটকক্ষ প্রস্তুত করা হয়েছে।

আজ সকাল থেকে প্রতিটি ভোট কন্দ্রে পাঠানো হচ্ছে নির্বাচনী উপকরণ ব্যালট পেপার,অমুছনিয় কালি সহ অন্যান্য সামগ্রী ও নির্বাচন পরিচালনায় নিয়োজিত কর্মকর্তা ও নিরাপত্তায় নিয়োজিত কর্মী বাহিনী। প্রশাসনের সমন্বিত উদ্যোগে মানিকগঞ্জে শান্তিপূর্ণ ও সুষ্ঠ নিবাচন হবে আশা করছে মানিকগঞ্জের তিনটি আসনের জনগণ।

আমার বার্তা/এস.এ আলমগীর/এমই

মানিকগঞ্জে শিশুর মরদেহ উদ্ধার ঘিরে উত্তেজনা, গণপিটুনিতে নিহত ২

মানিকগঞ্জ সদর উপজেলায় নিখোঁজ হওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই ৮ বছরের এক শিশুর মরদেহ উদ্ধারকে কেন্দ্র

ব্রাহ্মণবাড়িয়ার কসবায় ইপিজেড: ৫ লাখ মানুষের কর্মসংস্থানের স্বপ্ন

ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সদস্য, ব্রাহ্মণবাড়িয়া–৪ (কসবা–আখাউড়া) নির্বাচনী এলাকার বিএনপি মনোনীত (২০২৬) এমপি প্রার্থী এবং ভূঁইয়া

অদক্ষ ব্যক্তিদের হাতে রাষ্ট্র পড়লে জনগণের অনেক ভোগান্তি হয়: স্পিকার

জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বলেছেন, বিগত যে তত্ত্বাবধায়ক সরকার (অন্তর্বর্তীকালীন সরকার)

দামুড়হুদা ও জীবননগরে বজ্রপাতে শিক্ষার্থীসহ ২ জনের মৃত্যু

চুয়াডাঙ্গার জীবননগর ও দামুড়হুদা উপজেলায় পৃথক স্থানে বজ্রপাতে এক শিক্ষার্থীসহ দুইজনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১৬
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মানিকগঞ্জে শিশুর মরদেহ উদ্ধার ঘিরে উত্তেজনা, গণপিটুনিতে নিহত ২

ইরানের সঙ্গে চুক্তি হলে সই করতে পাকিস্তান যেতে পারেন ট্রাম্প

ব্রাহ্মণবাড়িয়ার কসবায় ইপিজেড: ৫ লাখ মানুষের কর্মসংস্থানের স্বপ্ন

১৭ এপ্রিল ঘটে যাওয়া নানান ঘটনা

ডিএমপি গুলশান বিভাগ কর্তৃক “নববর্ষ প্রীতি ক্রিকেট টুর্নামেন্ট” আয়োজন

ইরান চুক্তিতে রাজি না হলে মার্কিন বাহিনী যুদ্ধ শুরু করতে প্রস্তুত: প্রতিরক্ষামন্ত্রী

আইন ও সালিশ কেন্দ্রের নির্বাহী পরিচালক হলেন তাহমিনা রহমান

মাউশির মহাপরিচালকের দায়িত্বে শিক্ষামন্ত্রীর পিএস অধ্যাপক সোহেল

স্বাধীনতার ৫৫ বছরেও এখনো অনেক অপূর্ণতা রয়েছে: প্রধানমন্ত্রী

জাতীয় নেতাদের অবদান ভুললে ভবিষ্যৎ ইতিহাস ক্ষমা করবে না

বাংলাদেশ ইনসিওরেন্স একাডেমিতে ব্যাংকাস্যুরেন্স বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

জনদুর্ভোগের কথা বিবেচনা করে তেলের দাম বাড়াইনি: প্রধানমন্ত্রী

ক্ষমতার পরিবর্তনের চেয়ে মানসিকতার পরিবর্তন বেশি জরুরি: প্রধানমন্ত্রী

বিএনপির সংরক্ষিত নারী আসনের মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাৎকার শুরু শুক্রবার

২০৩৪ সালের মধ্যে ট্রিলিয়ন ডলারের অর্থনীতি হতে চায় বাংলাদেশ

ইন্টারনেটেও ‘কপি-পেস্ট’ নির্ভরতা, শহর-গ্রাম ব্যবধানের বৈষম্য স্পষ্ট

আইনশৃঙ্খলার স্থিতিশীলতা ধরে রাখতে ডিএমপি কমিশনারের নির্দেশ

অদক্ষ ব্যক্তিদের হাতে রাষ্ট্র পড়লে জনগণের অনেক ভোগান্তি হয়: স্পিকার

বাংলাদেশের রাষ্ট্রীয় গণমাধ্যমের সঙ্গে সম্পর্ক জোরদারে আগ্রহী চীন

কৃষকের আয় ও ঝুঁকি কমাতে বিকল্প ফসল ব্যবস্থার পরামর্শ সার্ক কৃষি কেন্দ্রের