ই-পেপার বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারি ২০২৬, ১১ ফাল্গুন ১৪৩৩

হিলিতে শিক্ষার্থী হত্যা মামলায় ইউপি চেয়ারম্যান আটক

আমার বার্তা অনলাইন
২৬ ফেব্রুয়ারি ২০২৬, ১০:৫২

বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে দিনাজপুরের হিলিতে দুই জন শিক্ষার্থী হত্যার অভিযোগ মামলায় ওয়ারেন্টভুক্ত ইউপি চেয়ারম্যান কাওসার রহমানকে (৪৫) গ্রেপ্তার করেছে থানা পুলিশ।

বুধবার (২৫ ফেব্রুয়ারি) উপজেলার ১নং খট্রামাধবপাড়া ইউনিয়ন পরিষদ থেকে ইউনিয়নের চেয়ারম্যান উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি কাওসার রহমানকে আটক করেছে পুলিশ।

বিষয়টি নিশ্চিত করেছেন হাকিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি জাকির হোসেন।

গ্রেপ্তারকৃত কাওসার রহমান (৪৫) হাকিমপুর উপজেলার খট্রামাধবপাড়া ইউনিয়নের চকভবানিপুর গ্রামের আশরাফ আলীর ছেলে। ইউপি চেয়ারম্যান কাওসার রহমান নিষিদ্ধ ঘোষিত সংগঠন উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি ছিলেন। তবে ইউপি নির্বাচনে দলীয় সিদ্ধান্তের বাহিরে নির্বাচন করে নির্বাচিত হলেও দলীয় পদ থেকে তাকে অব্যাহতি দেওয়া হয়েছে।

গ্রেপ্তার বিষয়ে হাকিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি জাকির হোসেন জানান, গত ৫ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও সহিংসতার ঘটনায় দুই জন শিক্ষার্থীকে আগুনে পুড়ে হত্যার অভিযোগে ২৩ জনের নাম উল্লেখ সহ ৯০-১০০ জন অপরিচিত ব্যক্তির নামে হাকিমপুর থানায় মামলা দায়ের করেন নিহত শিক্ষার্থী সূর্যের ভাই। হাকিমপুর থানার মামলা নং ০৭।

উক্ত মামলায় গোপন সংবাদের ভিত্তিতে হাকিমপুর থানার সার্কেল এএসপি মহোদয়ের দিকনির্দেশনা এবং আমি ওসি জাকির হোসেনের পরামর্শে মামলার তদন্তকারী অফিসার এসআই মোস্তাফিজুর রহমান ও সঙ্গীয় ফোর্স সহ পুলিশের একটি চৌকস দল দুপুর আড়াইটার দিকে উপজেলার খট্রামাধবপাড়া ইউনিয়ন পরিষদ থেকে মামলার এজাহার ভূক্ত আসামি ইউপি চেয়ারম্যান কাওসার রহমানকে ওয়ারেন্ট মূলে গ্রেফতার করে থানায় নিয়ে আসে। আইনি প্রক্রিয়া শেষে আদালতে প্রেরণ করা হবে বলে জানান তিনি।

উল্লেখ, গত ৫ আগস্টের পরে ইউপি চেয়ারম্যান শিক্ষার্থী হত্যা মামলায় এজাহার ভূক্ত আসামি হওয়ায় পলাতক ছিলেন এবং প্যানেল চেয়ারম্যান ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের দ্বায়িত্ব পালন করেন। পরবর্তীতে উচ্চ আদালত থেকে জামিন নিয়ে আদালতের আদেশ নিয়ে কাওসার রহমান ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান এর দ্বায়িত্ব পালন করে আসছিলেন।

সড়ক দুর্ঘটনায় বাবার পর প্রাণ হারালেন কলেজছাত্র সাইদুর

বাবার সঙ্গে দোকানে গিয়ে সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হওয়া সাইদুর রহমান ছয় দিন মৃত্যুর সঙ্গে

পুড়েছে বাড়ি-গাড়ি, কক্সবাজারে পাম্পের আগুনে দগ্ধ ১৬

কক্সবাজার শহরের কলাতলী এলাকায় নবনির্মিত একটি এলপিজি গ্যাস পাম্পে (ফিলিং স্টেশন) বিস্ফোরণের ঘটনায় আগুনে অন্তত

কয়রা প্রেসক্লাবে ইফতার মাহফিল

পবিত্র মাহে রমজান উপলক্ষে কয়রা প্রেসক্লাব-এর উদ্যোগে এক দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার

রমজানের তাৎপর্য নিয়ে লায়ন্স ক্লাবের আলোচনা সভা

লায়ন্স ক্লাব ইন্টারন্যাশনাল এর অঙ্গসংগঠন লায়ন্স ক্লাব অফ ঢাকা ক্যাপিটালস-এর উদ্যোগে সক্রিয় আগারগাঁও জেলা কক্ষে
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আহসান মনসুর ও দুবাইয়ের ফ্ল্যাট: মেয়ের সম্পদ নাকি গোপন বিনিয়োগ?

ববিতার হাতে একুশে পদক দিলেন প্রধানমন্ত্রী

দেশের দিক-নির্দেশনায় জ্ঞানী–গুণীজনদের ভূমিকাই প্রধান: প্রধানমন্ত্রী

২৬ দিনে আটবার কেঁপেছে দেশ, বড় দুর্যোগের শঙ্কা?

ঢাবিতে নারীকে হেনস্তার ভিডিও ভাইরাল, তদন্তে ৩ সদস্যের কমিটি

মেট্রোরেলে অনুমতি ছাড়া ভিডিও ও কনটেন্ট তৈরিতে নিষেধাজ্ঞা

একুশে পদক প্রদান করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

নতুন গভর্নরকে স্বাগত জানালেন বাংলাদেশ ব্যাংকের কর্মীরা

বিপিএলে ভারতীয় ক্রিকেটারদের খেলা প্রসঙ্গে যা বললেন রুবাবা

বিশ্বকাপ না খেলায় আমাদের ক্রিকেট ২০ বছর পিছিয়ে গেছে: মিজানুর রহমান

হাজারীবাগে কিশোরী হত্যাকাণ্ড: মূল সন্দেহভাজন সিয়াম আটক

গর্ভবতী নারীকে রোজা রাখতেই হবে?

সড়ক দুর্ঘটনায় বাবার পর প্রাণ হারালেন কলেজছাত্র সাইদুর

রিয়াল-পিএসজিসহ প্লে-অফ থেকে শেষ ষোলোয় উঠল যারা

বাংলাদেশ ব্যাংকে যোগদান করলেন নতুন গভর্নর

বইমেলা শুরু হচ্ছে আজ, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

রাশিয়ার পক্ষে লড়ছে ১ হাজার ৭ শতাধিক আফ্রিকান সেনা: ইউক্রেন

হিলিতে শিক্ষার্থী হত্যা মামলায় ইউপি চেয়ারম্যান আটক

কিউবায় অনুপ্রবেশকারী মার্কিন স্পিডবোট লক্ষ্য করে গুলি, নিহত ৪

মানবতাবিরোধী অপরাধ: আপিলে বাগেরহাটের খান আকরামকে খালাস