ই-পেপার শনিবার, ০২ মে ২০২৬, ১৯ বৈশাখ ১৪৩৩

আমি জনগণের জন্য অবশ্যই সততার সঙ্গে কিছু করব : ভূমিমন্ত্রী

আমার বার্তা অনলাইন:
১৬ মার্চ ২০২৬, ১৪:৩৭

ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু বলেছেন, খাল খননের মাধ্যমে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান একটি দুর্ভিক্ষপূর্ণ অবস্থা থেকে দেশকে শস্য শ্যামলা বাংলাদেশে পরিণত করেছিলেন। দেশকে খাদ্যে স্বয়ংসম্পূর্ণ করেছিলেন। ধানের সর্বোচ্চ স্থান নওগাঁ। আমাদের খাদ্যের যে চাহিদা তা আমাদেরকেই পূরণ করতে হবে। প্রধানমন্ত্রী আমাকে তার টিমে রেখেছেন আপনাদের সেবা করার জন্য। আমি জানি ভূমি বিষয়ে এখানকার ১০০ জনের মধ্যে ১০০ জনেরই অভিযোগ রয়েছে। আমি ওপেনলি কিছু বলব না, বাট আই ডু সামথিং ফর পিপল। আমি জনগণের জন্য অবশ্যই সততার সঙ্গে কিছু করব।

সোমবার (১৬ মার্চ) দুপুর ১২টার দিকে নওগাঁর নিয়ামতপুর উপজেলায় বিল লতা খালের বেলগাপুর থেকে জুলুপাড়া পর্যন্ত ১২০০ মিটার খনন কর্মসূচির উদ্বোধন শেষে আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, ভূমি মন্ত্রণালয় কোনো অনিয়ম দুর্নীতি না থাকে সেজন্য আমরা কাজ করছি। যারা দুর্নীতির সঙ্গে জড়িত ছিল তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। আমরা আপনাদের সেবক হওয়ার জন্য এসেছি। আপনরা নির্দেশ করবেন, আপনাদের প্রত্যাশা পূরণ করাই আমাদের দায়িত্ব। আমাদের নেতা প্রধানমন্ত্রী কোনো প্রটোকল নেন না। সরকারি কাজ ছাড়া গাড়িতে ফ্ল্যাগ নেয় না। অ্যাডমিনিস্ট্রেশনের ভাইয়েরা দূর থেকে সংবাদ শুনছেন। ক্রিমিনাল ধরেন ফোর্স দিয়ে, আমাদের নিরাপত্তার প্রয়োজন নেই। আমরা মাটি মানুষের সঙ্গে মিশে থাকি।

নওগাঁ-১ আসনের সংসদ সদস্য মোস্তাফিজুর রহমানের সভাপত্বিতে অনুষ্ঠানে নওগাঁর জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলাম, জেলা পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম, নওগাঁ জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সভাপতি আবু বকর সিদ্দিক নান্নু, নওগাঁ-৫ (সদর) আসনের সংসদ সদস্য জাহিদুল ইসলাম ধালু,নওগাঁ-৩ (বদলগাছী ও মহাদেবপুর) আসনের সংসদ সদস্য ফজলে হুদা বাবুল, নওগাঁ-৪(মান্দা) আসনের সংসদ সদস্য ইকরামুল বারি টিপুসহ অন্যরা বক্তব্য রাখেন।

আমার বার্তা/এমই

নদীর জায়গা দখল করে রাখলে প্রশাসন মুক্ত করবে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী

নদীর জায়গা দখল করে রাখলে প্রশাসন তা দখলমুক্ত করবে বলে হুঁশিয়ারি দিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ

চট্টগ্রামে বকেয়া বেতনের দাবিতে সড়ক অবরোধ, যানজট-ভোগান্তি

চট্টগ্রাম নগরের চান্দগাঁও থানা এলাকায় বকেয়া বেতনসহ বিভিন্ন দাবিতে বিক্ষোভ মিছিল ও সড়ক অবরোধ করেছেন

ত্রুটি সারিয়ে উৎপাদনে ফিরল বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্র

যান্ত্রিক ত্রুটি সারিয়ে ৬ দিন বন্ধ থাকার পর উৎপাদনে ফিরেছে দিনাজপুরের বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্র। প্রাথমিকভাবে

দ্রুত সময়ের মধ্যে সিলেটের আইটি পার্ক চালু হবে: তারেক রহমান

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, সিলেটে একটি আইটি পার্ক করা হয়েছিল, তবে পার্কটি সেভাবে সচল নেই।
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভাত, আলু ভর্তা, গরুর মাংসের পরিবর্তে ফিটনেস–সম্মত খাবার দেবে বিসিবি

নদীর জায়গা দখল করে রাখলে প্রশাসন মুক্ত করবে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী

সাংবাদিক ম্যানেজে ডিআইজি তৌহিদুলের দৌড়ঝাঁপ, মুখ খুলছেন ভুক্তভোগীরা

মুখোমুখি আন্ডার ওয়ার্ল্ডের দুই ডন ক্যাপ্টেন ইমন ও পিচ্চি হেলাল

চট্টগ্রামে বকেয়া বেতনের দাবিতে সড়ক অবরোধ, যানজট-ভোগান্তি

গণমাধ্যমের কার্যকারিতা বিনষ্ট করছে মালিকপক্ষও: তথ্যমন্ত্রী

এখন অযথা তর্ক-বিতর্ক এফোর্ট করতে পারি না: মির্জা ফখরুল

আমি কথা বললে শ্বশুরবাড়ির লোকদের শুনতে হবে : প্রধানমন্ত্রী

সারাদেশের থানাগুলোকে দালালমুক্ত করার নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর

দেশে ১ লাখ নতুন স্বাস্থ্যকর্মী নিয়োগ করা হবে: সিলেটে প্রধানমন্ত্রী

সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্যদের শপথ রোববার

গোয়েন্দা তৎপরতা বাড়াতে প্রধানমন্ত্রীর নেতৃত্বে সমন্বয় কমিটি

পাম্পে ভোগান্তির জন্য তেল সরবরাহকারী কোম্পানিগুলোকে দুষলেন জ্বালানিমন্ত্রী

রাজধানীতে আগের মতো শীর্ষ সন্ত্রাসী নেই, দাবি ডিএমপি কমিশনারের

বন্যার কারণে ১২ দিন আগেই ধান-চাল সংগ্রহ শুরু করছে সরকার 

ত্রুটি সারিয়ে উৎপাদনে ফিরল বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্র

মানুষকে দেয়া প্রতিশ্রুতিগুলো বাস্তবায়নের কাজ শুরু: প্রধানমন্ত্রী

জলাবদ্ধতা রোধ ও পানি সংরক্ষণে খাল খনন কর্মসূচি: প্রধানমন্ত্রী

টিএসসিতে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ঝটিকা মিছিল, আটক ২ জন

দ্রুত সময়ের মধ্যে সিলেটের আইটি পার্ক চালু হবে: তারেক রহমান