ই-পেপার শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ৭ কার্তিক ১৪৩৩

মালয়েশিয়ায় একটি অফিস থেকে ২০টির বেশি বাংলাদেশি পাসপোর্ট উদ্ধার

আমার বার্তা অনলাইন:
২২ অক্টোবর ২০২৬, ১৩:৩৮
আপডেট  : ২২ অক্টোবর ২০২৬, ১৩:৩৯

মালয়েশিয়ার সেলাঙ্গর রাজ্যের মেরু এলাকার একটি অফিসে অভিযান চালিয়ে ২০টিরও বেশি বাংলাদেশি পাসপোর্ট উদ্ধার করেছে দেশটির কর্তৃপক্ষ। পাসপোর্টগুলো কেন সেখানে রাখা হয়েছিল, তা খতিয়ে দেখতে তদন্ত শুরু হয়েছে। স্থানীয় সংবাদমাধ্যম নিউ স্ট্রেইটস টাইমসের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, গোয়েন্দা তথ্য ও প্রাপ্ত সংবাদের ভিত্তিতে সেলাঙ্গর ইমিগ্রেশন বিভাগ এবং ক্লাং রয়্যাল সিটি কাউন্সিল (এমবিডিকে) যৌথভাবে বুধবার (২১ অক্টোবর) বেলা ১১টা থেকে এ অভিযান পরিচালনা করে।

প্রাথমিকভাবে এলাকার বেশ কয়েকটি ব্যবসাপ্রতিষ্ঠানের মালিক ও বিদেশি কর্মীদের পরিদর্শনের উদ্দেশ্যে এই অভিযান শুরু হয়। তবে তল্লাশী চলাকালে একটি প্রতিষ্ঠানের পেছনে একটি সন্দেহজনক ঘরের সন্ধান পান কর্মকর্তারা। এরপর তল্লাশি চালিয়ে একটি লকার থেকে পাসপোর্টগুলো উদ্ধার করা হয়।

সেলাঙ্গর ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত পরিচালক মোহাম্মদ খুসাইরি কামারুদ্দিন জানান, উদ্ধারকৃত ২০টিরও বেশি বাংলাদেশি পাসপোর্টের তথ্য যাচাই করে দেখা গেছে সেগুলো বৈধ।

তিনি সাংবাদিকদের বলেন, এভাবে পাসপোর্ট জমা রাখা অত্যন্ত সন্দেহজনক। সেলাঙ্গর ইমিগ্রেশন বিভাগ এর পেছনের মূল কারণ অনুসন্ধানে গভীর তদন্ত চালাবে। আমরা প্রতিষ্ঠানটির মালিককে তলব করার সিদ্ধান্ত নিয়েছি, যিনি একজন বাংলাদেশি নাগরিক বলে ধারণা করা হচ্ছে।

এদিকে অভিযানকালে প্রতিষ্ঠানটি দেখাশোনার দায়িত্বে থাকা এক স্থানীয় মালয়েশীয় যুবককে পাওয়া যায়। তিনি দাবি করেন, ৫০ রিঙ্গিতের বিনিময়ে তাকে সারাদিনের জন্য দায়িত্ব দেওয়া হয়েছিল।

ওই প্রতিষ্ঠানে মোবাইল ফোন, ঘরের আসবাবপত্র বিক্রি এবং বাইসাইকেল মেরামতের কাজ করা হতো। অভিযুক্ত যুবক বলেন, আমাকে শুধু আজকের দিনের জন্যই দায়িত্ব দেওয়া হয়েছিল। ঘরটিতে কী আছে বা এর জন্য কে দায়ী, সে বিষয়ে আমি কিছুই জানি না। আজই আমার এখানে কাজের প্রথম দিন।

সৌদি আরবের প্রতিরক্ষা মন্ত্রণালয়ে হামলার দাবি হুথিদের

ইয়েমেনের ইরান-সমর্থিত হুথি বিদ্রোহীরা দাবি করে বলেছে, সৌদি আরবের রাজধানী রিয়াদে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সদর

সৌদিতে হুথি হামলার তীব্র নিন্দা জানালেন মালয়েশিয়ার প্রধান মুফতি

সৌদি আরবের পবিত্র স্থান ও বেসামরিক স্থাপনায় ইরান-সমর্থিত হুথিদের হামলার তীব্র নিন্দা জানিয়েছেন মালয়েশিয়ার ফেডারেল

সৌদিতে আটকেপড়া ওমরাহযাত্রীদের আনতে বিশেষ ফ্লাইট চাইলেন ওয়াইসি

সৌদি আরবে প্রায় ৪ হাজার ভারতীয় ওমরাহযাত্রী গত দুই থেকে তিন সপ্তাহ ধরে আটকে রয়েছেন

হরমুজে জাহাজ চালানোর চেষ্টা করলে মার্কিন ঘাঁটিকে টার্গেট করা হবে

হরমুজ প্রণালিতে ইরানের অনুমোদনবিহীন রুট দিয়ে জাহাজ চালানোর চেষ্টা করলে মার্কিন ঘাঁটিতে হামলা চালানো হবে
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মোংলা বন্দরের সক্ষমতা বাড়াতে কর্মকর্তাদের নির্দেশ প্রধানমন্ত্রীর

সৌদি আরবের প্রতিরক্ষা মন্ত্রণালয়ে হামলার দাবি হুথিদের

সৌদিতে হুথি হামলার তীব্র নিন্দা জানালেন মালয়েশিয়ার প্রধান মুফতি

অসুস্থ দুই মন্ত্রীর শয্যাপাশে রিজভী ও জাহিদ

'৫৬ বছরের দুর্নীতি ও ব্যর্থতায় সড়ক এখন মৃত্যুফাঁদ'

বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট বন্ধ

সৌদিতে আটকেপড়া ওমরাহযাত্রীদের আনতে বিশেষ ফ্লাইট চাইলেন ওয়াইসি

হজে কুরবানির অর্থ আত্মসাৎ করায় এজেন্সিকে লাখ টাকা জরিমানা

ডেঙ্গু প্রভাবে আরও ৪ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৫১২

আলজান্নাহ মাদরাসায় নতুন হাফেজাদের সংবর্ধনা অনুষ্ঠিত

ঢাকার অ্যাপার্টমেন্টের সার্ভিস চার্জ নিয়ে বিতর্ক

ঢাকা-সিলেট মহাসড়কে কাভার্ড ভ্যানের ধাক্কায় নিহত ২

হরমুজে জাহাজ চালানোর চেষ্টা করলে মার্কিন ঘাঁটিকে টার্গেট করা হবে

হাসপাতালে ভর্তি স্থানীয় সরকার মন্ত্রী আব্দুল মঈন খান

ঢাকার সড়কে শৃঙ্খলা ফেরাতে ৪ উদ্যোগ সরকারের

কক্সবাজারে সৈকতে ভেসে এলো আরও এক মরদেহ, নিহত বেড়ে ৪

আ. লীগ ও ‘গুপ্ত’ দল যৌথভাবে চক্রান্ত করছে : রিজভী

মালয়েশিয়ায় একটি অফিস থেকে ২০টির বেশি বাংলাদেশি পাসপোর্ট উদ্ধার

অবশেষে আর্জেন্টিনা জাতীয় দলের সঙ্গে চুক্তি নবায়ন করছেন স্কালোনি

সাজেক সড়কে ফের অবরোধ, আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে গোলাগুলি