ই-পেপার শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ১৩ চৈত্র ১৪৩৩

আত্মগোপন থেকে বাড়ি ফিরেই গ্রেপ্তার আওয়ামী লীগ নেতা

আমার বার্তা অনলাইন
২৭ মার্চ ২০২৬, ১৪:২৩

রংপুরের গঙ্গাচড়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আজিজুল ইসলামকে গ্রেপ্তার করেছে পুলিশ। জুলাই অভ্যুত্থানকালে সহিংসতা, অগ্নিসংযোগ ও রাজনৈতিক প্রতিপক্ষের কার্যালয়ে হামলা-ভাঙচুরের অভিযোগে মামলা রয়েছে তার বিরুদ্ধে।

শুক্রবার (২৭ মার্চ) সকালে তাকে আদালতে পাঠানো হয়েছে। এর আগে, বৃহস্পতিবার (২৬ মার্চ) রাত সাড়ে ৯টার দিকে গঙ্গাচড়া সদর ইউনিয়নে নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, চব্বিশের জুলাই আন্দোলনের সময় গঙ্গাচড়ায় উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগে গঙ্গাচড়া মডেল থানায় মামলা করা হয়। ওই মামলায় ৪০ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও ২৫০ থেকে ২৬০ জনকে আসামি করা হয়। এতে আজিজুল ইসলামকে এজাহারভুক্ত আসামি করা হয়েছে।

তদন্ত-সংশ্লিষ্ট সূত্রের দাবি, ঘটনার পর থেকে আত্মগোপনে ছিলেন আজিজুল ইসলাম। সম্প্রতি তার অবস্থান নিশ্চিত হয়ে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

গঙ্গাচড়া মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুস সবুর বলেন, বৃহস্পতিবার রাতে আজিজুল ইসলামকে গ্রেপ্তার করা হয়েছে। জিজ্ঞাসাবাদ শেষে তাকে আদালতে পাঠানো হয়েছে।

আমার বার্তা/জেএইচ

চট্টগ্রাম বন্দরে আসছে ১ লাখ ৯৩ হাজার টন গ্যাস

মধ্যপ্রাচ্যে যুদ্ধ অবস্থার মধ্যে পাঁচ দিনের ব্যবধানে প্রায় দুই লাখ টন তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি)

থানায় ঢুকে ওসিসহ পুলিশ সদস্যদের মারধরের মামলায় জামায়াত নেতা গ্রেপ্তার

গাইবান্ধার পলাশবাড়ী থানায় ঢুকে ওসিসসহ একাধিক পুলিশ সদস্যকে মরাপিটের ঘটনায় দায়ের করা মামলায় মিজানুর রহমান

খাগড়াছড়িতে ইউপিডিএফ নেতাকে গুলি করে হত্যা

খাগড়াছড়ির পানছড়ি উপজেলায় নীতি দত্ত চাকমা (৪৫) নামে এক ইউপিডিএফ (গণতান্ত্রিক) নেতাকে গুলি করে হত্যা

ঢাকায় ডিবির বিশেষ অভিযানে গ্রেপ্তার সাবেক এমপি জিন্নাহ

বগুড়া-২ (শিবগঞ্জ) আসনের তিনবারের সাবেক সংসদ সদস্য ও জাতীয় পার্টির বগুড়া জেলা কমিটির সভাপতি শরিফুল
  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘শত্রু’ দেশে খেলতে কোনো দল পাঠাবে না ইরান

৫দশমিক ৩ মাত্রার ভূমিকম্পে কাঁপল পাকিস্তানি কাশ্মির

জ্বালানি সংকট: বিমান পরিষেবা কাটছাঁট করল ভিয়েতনাম

আজও বাতিল মধ্যপ্রাচ্যের ২২ ফ্লাইট

দেশে জ্বালানি তেলের কৃত্রিম সংকট তৈরির চেষ্টা করছে কালোবাজারিরা: জ্বালানিমন্ত্রী

বিএফ‌টিআই ও আই‌সি‌ডি‌টির মধ্যে সমঝোতা স্মারক সই

কোনো প্রভু নয়, আমরা বন্ধুত্বে বিশ্বাস করি: ভূমিমন্ত্রী

কিবরিয়া হত্যার নেপথ্যে রাজনৈতিক আধিপত্য-চাঁদাবাজি, কিলিং মিশনে ৬-৭ জন

রাশিয়ার আহ্বানে ইরান যুদ্ধ নিয়ে জাতিসংঘে রুদ্ধদ্বার বৈঠক আজ

মুস্তাফিজের কাছ থেকে শিখতে চান রউফ

আত্মগোপন থেকে বাড়ি ফিরেই গ্রেপ্তার আওয়ামী লীগ নেতা

ভারত থেকে পাইপলাইনে এলো ৫ হাজার টন ডিজেল

আয়াতুল্লাহ খামেনির জীবনের শেষ ছবি প্রকাশ করল ইরান

দেশে গত ১০ দিনে সড়কে ঝরল ২৭৪ প্রাণ

জরুরি জ্বালানি চাহিদা পূরণে তিন লাখ টন ডিজেল কিনছে সরকার

বাংলাদেশিসহ সব বিদেশি কর্মীর জন্য বড় দুঃসংবাদ দিলো মালয়েশিয়া

মুরগির বাজার চড়া, আগের দামেই বিক্রি হচ্ছে গরু-খাসি

চট্টগ্রাম বন্দরে আসছে ১ লাখ ৯৩ হাজার টন গ্যাস

চল্লিশের পর প্রোটিন জরুরি কেন?

৬ বিভাগে আজ বৃষ্টির সম্ভাবনা, বাড়তে পারে গরম