ই-পেপার শুক্রবার, ০৩ এপ্রিল ২০২৬, ২০ চৈত্র ১৪৩২

সুন্দরবনে মধু আহরণ শুরু, বনদস্যু আতঙ্কে শঙ্কিত মৌয়ালরা

আমার বার্তা অনলাইন
০১ এপ্রিল ২০২৬, ১২:৫৯

বিশ্ব ঐতিহ্য সুন্দরবনে আজ বুধবার (১ এপ্রিল) থেকে শুরু হয়েছে চলতি মৌসুমের মধু আহরণ কার্যক্রম। দুই মাসব্যাপী এই মৌসুম ঘিরে প্রস্তুতি শেষ হলেও বনদস্যু আতঙ্কে শঙ্কিত মৌয়ালরা।

বন বিভাগের তথ্যানুযায়ী, নির্ধারিত সময়সূচি অনুযায়ী সুন্দরবনের বিভিন্ন পয়েন্টে আজ মৌয়ালরা মধু সংগ্রহের জন্য প্রবেশ করবেন। প্রতি বছরের মতো এবারও শত শত মৌয়াল জীবনের ঝুঁকি নিয়ে গহিন বনে যাবেন।

তবে এবারের মৌসুমে বড় উদ্বেগ হয়ে দাঁড়িয়েছে বনদস্যুদের তৎপরতা। স্থানীয়দের দাবি, সাম্প্রতিক সময়ে অপহরণ ও মুক্তিপণ আদায়ের ঘটনা বেড়েছে, যার কারণে অনেক মৌয়াল বনে যেতে অনাগ্রহী হয়ে পড়েছেন।

সাতক্ষীরা গাবুরা ইউনিয়নের মৌয়াল জাহিদুর রহমান বলেন, “আমরা আপনাদের সঙ্গে কথা বললে সুন্দরবনে যেতে পারব না। জলদস্যু-বনদস্যুদের কথা বললে তারা চিনে রাখে, পরে আমাদের মেরে ফেলবে। সরকারের কাছে আমাদের একটাই দাবি নিরাপত্তা চাই।

সাতক্ষীরা মুন্সিগঞ্জ ইউনিয়নের মৌয়াল হাফিজুর রহমান জানান, আগে একটা দুইটা দস্যু বাহিনীকে টাকা দিতে হতো, এখন সেটা বেড়ে পাঁচ-ছয়টি বাহিনী তৈরি হয়েছে। কয়জনকে টাকা দিয়ে পারা যায়? মধু মৌসুমের আগেই অনেকে মধু পেরে ফেলে, যার কারণে আমরা কম মধু পাই। মহাজনদের কাছ থেকে টাকা নিয়ে সুন্দরবনে যাই, মধু না পেলে নৌকা দিয়ে দিতে হয়। এই সব চিন্তা আমাদের ওপর চাপ ফেলেছে।

শ্যামনগর উপকূলীয় এলাকার আরও কয়েকজন মৌয়াল জানান, আগে বাঘ ও কুমিরের ভয় থাকলেও এখন বনদস্যুর ভয়ই সবচেয়ে বেশি। পরিবার-পরিজনের নিরাপত্তার কথা ভেবে অনেকেই মধু আহরণে না যাওয়ার সিদ্ধান্ত নিচ্ছেন।

বন বিভাগ জানিয়েছে, মৌয়ালদের নিরাপত্তা নিশ্চিতে কোস্টগার্ডসহ আইনশৃঙ্খলা বাহিনীর যৌথ টহল জোরদার করা হয়েছে। পাশাপাশি ঝুঁকিপূর্ণ এলাকাগুলোতে নজরদারি বাড়ানো হয়েছে।

এদিকে, চলতি মৌসুমে সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জে ১ হাজার ১০০ কুইন্টাল মধু আহরণের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। তবে বর্তমান পরিস্থিতিতে এই লক্ষ্য অর্জন নিয়ে সংশয় দেখা দিয়েছে।

মৌয়ালদের দাবি, বনদস্যু দমনে স্থায়ী ব্যবস্থা গ্রহণ না হলে প্রতিবছরই আতঙ্কের মধ্যে কাজ করতে হবে, যা তাদের জীবন ও জীবিকার জন্য বড় হুমকি হয়ে দাঁড়িয়েছে।

এদিকে বুধবার সকাল ১১ টায় নৌপথে সাতক্ষীরা রেঞ্জে পৌঁছেছেন বন, পরিবেশ ও জলবায়ু পরিবর্তন বিষয়ক প্রতিমন্ত্রী লায়ন ড. শেখ ফরিদুল ইসলাম। দুপুর সাড়ে ১২টায় তিনি সুন্দরবন এলাকায় পৌঁছে প্রতিমন্ত্রী আনুষ্ঠানিকভাবে চলতি মৌসুমের মধু আহরণ কার্যক্রমের উদ্বোধন অনুষ্ঠান প্রধান অতিথির বক্তব্য রাখবেন।

সিরাজগঞ্জে চলন্ত বাসের চাকা ফেটে বিভাজকে ধাক্কা: নিহত ৩

সিরাজগঞ্জে চাকা ফেটে নিয়ন্ত্রণ হারানো বাস সড়ক বিভাজকে ধাক্কা দিয়ে উল্টে গিয়ে চালকসহ তিন জনের

সেন্টমার্টিনের আকাশে হঠাৎ বিদেশি ড্রোন, যা জানা গেল

কক্সবাজারের টেকনাফে সেন্টমার্টিন দ্বীপের কাছাকাছি বাংলাদেশের আকাশসীমায় দুটি বিদেশি ড্রোন উড়তে দেখা গেছে। এ নিয়ে

নীলফামারীতে পরকীয়ার বিরোধে যুবককে গলা কেটে হত্যা, আটক ৩

নীলফামারী সদরে পরকীয়া বিরোধের জেরে মতিউল ইসলাম (৪৫) নামে এক যুবককে গলা কেটে হত্যার ঘটনা

পাম্পে তেল আনতে গিয়ে সড়কে প্রাণ গেল তরুণের

নোয়াখালীর কোম্পানীগঞ্জে মোটরসাইকেলে তেল আনতে গিয়ে সড়ক দুর্ঘটনায় এক তরুণ নিহত হয়েছেন। বৃহস্পতিবার (২ এপ্রিল)
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সিরাজগঞ্জে চলন্ত বাসের চাকা ফেটে বিভাজকে ধাক্কা: নিহত ৩

যুক্তরাষ্ট্রের এফ-৩৫ যুদ্ধবিমান ভূপাতিত করার দাবি ইরানের

বিশ্বকাপ খেলার আশাভঙ্গ, অবসরের ইঙ্গিত তারকা ফরোয়ার্ডের

মিয়ানমারের প্রেসিডেন্ট নির্বাচিত হলেন ‘জান্তা প্রধান’ মিন অং হ্লাইং

বেগম জিয়ার আমলে মানুষ কেন ভালো থাকল, এই কারণে ১৭ বছর ভুগেছি: চিফ হুইপ

ইরানের সঙ্গে সমঝোতা, হরমুজ দিয়ে আগের চেয়ে বেশি জাহাজ চলছে

পাকিস্তানে এক রাতে ডিজেলের দাম বেড়ে দ্বিগুণ, পেট্রোল বাড়ল ৪৩ শতাংশ

তেল আমদানি ও সরবরাহ ব্যবস্থা স্বাভাবিক: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী

কুয়েতের তেল শোধনাগারে আঘাত হানল ইরানি ড্রোন

মাছের বাজারে ২০০ টাকার নেই কোনো মাছ

সেন্টমার্টিনের আকাশে হঠাৎ বিদেশি ড্রোন, যা জানা গেল

হাজারীবাগে বাসা থেকে ঢাবি শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

নীলফামারীতে পরকীয়ার বিরোধে যুবককে গলা কেটে হত্যা, আটক ৩

শিরোপার লড়াইয়ে রাতে ভারতের বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ

পাম্পে তেল আনতে গিয়ে সড়কে প্রাণ গেল তরুণের

চট্টগ্রাম বিমানবন্দরে যাত্রীর ব্যাগে মিলল সাড়ে ৬ লাখ টাকার সিগারেট

সৌদি আরবে আন্তর্জাতিক সাংস্কৃতিক মেলা পরিদর্শনে নাহিদ ইসলাম

রিয়ালকে রেকর্ড ব্যবধানে বিধ্বস্ত করল বার্সেলোনা

টানা ১৬ ঘণ্টা অফিস করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

ফ্যাসিস্ট পুনর্বাসনের মন্তব্যের জেরে জাবি হল প্রভোস্টের অপসারণের দাবি