ই-পেপার বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬, ১৯ চৈত্র ১৪৩২

শাকিবের আচরণ নিয়ে মুখ খুললেন জ্যোতির্ময়ী

আমার বার্তা অনলাইন:
০২ এপ্রিল ২০২৬, ১৬:৪৩

ঈদে মুক্তি পাওয়া মেগাস্টার শাকিব খানের সিনেমা ‘প্রিন্স’ দর্শকদের যেন একরকম হতাশ করেছে। প্রেক্ষাগৃহ থেকে নানা প্রতিক্রিয়া, সামাজিক মাধ্যমে সমালোচনা ও আয়ের নিরিখই তা বলে দিয়েছিল। সে দায় অবশ্য স্বীকার করে নিয়েছেন শাকিব খানসহ ছবির কলাকুশলীরাও।

সিনেমার মান নিয়ে দর্শকমহলে যখন নানা প্রশ্ন, এমন সময়ে এক প্রিমিয়ারে এসে বিতর্কে জড়ালেন শাকিব। এদিন মেগাস্টারের সঙ্গে উপস্থিত ছিলেন দুই সহ-অভিনেত্রী তাসনিয়া ফারিণ ও ওপার বাংলার অভিনেত্রী জ্যোতির্ময়ী কুন্ডুকে। ভাইরাল একটি ভিডিওতে দেখা যায়, সেই অনুষ্ঠানে শাকিবের সঙ্গে থাকা দুই নায়িকার চোখেমুখে অস্বস্তির ছাপ ধরা পড়ে।

ভিডিওতে দেখা যায়, সিনেমাটির বিশেষ প্রদর্শনী চলাকালীন শাকিব খানের পাশে দাঁড়িয়ে ছিলেন জ্যোতির্ময়ী ও তাসনিয়া ফারিণ। সে সময় শাকিবকে বারবার জ্যোতির্ময়ীর কোমরে হাত দিতে দেখা যায়। এক সূত্র দাবি করেছে, সে সময় জ্যোতির্ময়ী নাকি অস্বস্তিতে পড়েছিলেন।

একই অনুষ্ঠানে অভিনেত্রী তাসনিয়া ফারিণের হাত ও বাহু চেপে ধরার মতো ঘটনাও ক্যামেরায় ধরা পড়ে। এক পর্যায়ে তাসনিয়াকে নিজের কাঁধ থেকে শাকিবের হাত নামিয়ে দিতে দেখা যায়।

এ ঘটনাগুলো নিয়ে বর্তমানে সামাজিক মাধ্যমে দর্শকদের মাঝে আলোচনা তুঙ্গে, শাকিবকে নিয়ে উঠেছে নানা বিতর্ক। এমন সময়ে ঘটনাটি নিয়ে ভারতীয় সংবাদমাধ্যমের মুখোমুখি হন অভিনেত্রী জ্যোতির্ময়ী কুন্ডু। এ প্রসঙ্গে নায়িকা বলেন, ‘আমি এই প্রসঙ্গে কিছু বলতে চাই না।’

সব মিলিয়ে সিনেমার ব্যবসায়িক ব্যর্থতার চেয়ে এমন শাকিবের অপেশাদার আচরণ নিয়েই বেশি আলোচনা হচ্ছে।

আমার বার্তা/এমই

আপনারা কাদা ছোঁড়াছুড়ি করবেন না: অপু বিশ্বাস

ঢাকাই সিনেমার চিত্রনায়িকা অপু বিশ্বাস এক পোস্টের মাধ্যমে ভক্তদের বিশেষ অনুরোধ জানিয়েছেন। নিজের দীর্ঘ ক্যারিয়ারে

বিয়ে নয় বাগদান সম্পন্ন হয়েছে: লুবাবা

শোবিজের চাকচিক্য আর গ্ল্যামার জগতকে আগেই বিদায় জানিয়েছেন আলোচিত শিশুশিল্পী সিমরিন লুবাবা। নিজেকে আমূল বদলে

প্রতারণার মামলায় জামিন বাতিল: গায়ক নোবেল কারাগারে

বিয়ের প্রলোভন দেখিয়ে তরুণীকে আটকে রেখে হেনস্তা ও আপত্তিকর ছবি তৈরির চেষ্টাসহ প্রতারণা করে ১৩

অভিনেত্রী রিচা চাড্ডার বিরুদ্ধে মানহানি মামলা

  সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট শেয়ার করাই যেন কাল হয়ে দাঁড়ালো ভারতীয় অভিনেত্রী রিচা চাড্ডার জন্য।
  • সর্বশেষ
  • জনপ্রিয়

পতেঙ্গায় কোস্ট গার্ডের অভিযানে বিপুল পরিমাণ কয়লাসহ আটক ৩

এসএসসি পরীক্ষার জন্য ঢাকা বোর্ডের জরুরি নির্দেশনা

দেশে বর্তমানে বিদ্যুতের কোনো ঘাটতি নেই: সংসদে বিদ্যুৎমন্ত্রী

সরকারি দফতরে কর্মরতদের নিয়ম-শৃঙ্খলা মেনে চলা অত্যন্ত জরুরি

আদানি গ্রুপের সঙ্গে করা বিদ্যুৎ চুক্তি এখন গলার কাঁটা: বিদ্যুৎ মন্ত্রী

সেদিন সংবিধান ‘ছুড়ে ফেলা’ নিয়ে ঠিক কী বলেছিলেন খালেদা জিয়া

দেশে বিদ্যুৎকেন্দ্র ১৩৬, উৎপাদন ক্ষমতা ২৮ হাজার মেগাওয়াট

সাইয়েদ আবদুল্লাহকে প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী পদে নিয়োগ

প্রধানমন্ত্রী তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে সর্বোচ্চ গুরুত্ব দিয়েছেন: রসিক প্রশাসক

হরমুজ প্রণালি সচল করতে ৩৫ দেশের জোট গড়ছে যুক্তরাজ্য

চুয়াডাঙ্গায় ৩৮ ডিগ্রির ওপর তাপমাত্রা, গলে যাচ্ছে রাস্তার পিচ

প্রধানমন্ত্রী রাজপ্রাসাদে অফিস না করে সচিবালয়ে এসে অফিস করেন: স্বাস্থ্যমন্ত্রী

সুশাসন নিশ্চিত করতে নিরপেক্ষ প্রশাসনের বিকল্প নেই: রিজভী

৩৮৭ টাকা বেড়ে ১২ কেজি এলপিজি গ্যাসের দাম ১৭২৮ টাকা

দেশজুড়ে অভিযানে ৩ লাখ ৭২ হাজার লিটার জ্বালানি তেল উদ্ধার

রাশিয়ার জ্বালানি কিনতে অনুমতি চেয়ে চিঠির জবাব দেয়নি যুক্তরাষ্ট্র

নবীনগরে দুই কিলোমিটার সড়ক নিজ খরচে নির্মাণকরে দিলেন প্রবাসী মামুন

ফিফা র‌্যাঙ্কিংয়ে শীর্ষে উঠেছে ফ্রান্স, পতন হয়েছে বাংলাদেশের

অটিজম: নীরবতার ভেতরে লুকানো সম্ভাবনা ও থেরাপির বৈজ্ঞানিক বাস্তবতা

রাজশাহীতে হামে শিশুর মৃত্যু, নতুন করে ১৩২ হাসপাতালে ভর্তি