ই-পেপার বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ১৮ চৈত্র ১৪৩২

ধানমন্ডি লেককে বাণিজ্যিক এলাকা হতে দেওয়া হবে না: ডিএসসিসি প্রশাসক

আমার বার্তা অনলাইন:
০১ এপ্রিল ২০২৬, ১৮:২৪

ধানমন্ডি লেককে কোনোভাবেই বাণিজ্যিক এলাকা হিসেবে ব্যবহার করতে দেওয়া হবে না বলে সাফ জানিয়ে দিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) প্রশাসক মো. আব্দুস সালাম। তিনি বলেন, ‘এটি কোনো বাণিজ্যিক এলাকা নয়। ঢাকা শহরে সাধারণ মানুষের ঘুরে বেড়ানো এবং নিঃশ্বাস নেওয়ার মতো জায়গার খুব অভাব। আমরা এই লেকটিকে প্রকৃত রূপে সংরক্ষণ করতে চাই।’

বুধবার (১ এপ্রিল) ধানমন্ডি লেক পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

পরিদর্শনকালে লেকের যত্রতত্র রেস্তোরাঁ দেখে ক্ষোভ প্রকাশ করেন প্রশাসক। তিনি বলেন, ‘আমি এখানে এসে এত রেস্তোরাঁ দেখে স্তম্ভিত হয়ে গেছি। প্রকৃতিকে ধারণ করাই আমাদের মূল কাজ। মানুষের সুবিধার জন্য সামান্য কিছু ব্যবস্থা থাকতে পারে, কিন্তু এখন মনে হচ্ছে পুরো জায়গাটিই রেস্তোরাঁর দখলে চলে গেছে। এটি কোনোভাবেই কাম্য নয়।’

লেকের পরিবেশ ফিরিয়ে আনতে আগামী এক সপ্তাহের মধ্যে সংশ্লিষ্টদের নিয়ে বসার ঘোষণা দিয়েছেন প্রশাসক। তিনি জানান, স্থানীয় বাসিন্দা এবং সিটি কর্পোরেশনের প্রতিনিধিদের সমন্বয়ে একটি কমিটি গঠন করে দেওয়া হবে। এই কমিটিই লেক পর্যবেক্ষণ করবে এবং তাদের মতামতের ভিত্তিতেই রক্ষণাবেক্ষণ কার্যক্রম চলবে।

আব্দুস সালাম আরও বলেন, ‘স্থানীয় কমিউনিটির অংশগ্রহণ ছাড়া পরিবেশ রক্ষা করা সম্ভব নয়। এটি শুধু পুলিশ বা সিটি কর্পোরেশন দিয়ে হবে না; আমি এলাকাবাসীর সক্রিয় সহযোগিতা চাই।’

লেকের পরিবেশ বজায় রাখার ওপর গুরুত্ব দিয়ে প্রশাসক বলেন, ‘সকাল-বিকেলে অসংখ্য মানুষ এখানে হাঁটাহাঁটি করেন। আমরা চাই এই পরিবেশটা অটুট থাকুক, প্রয়োজনে আরও উন্নত করা হবে। রবীন্দ্র সরোবরে সাংস্কৃতিক অনুষ্ঠান হবে, তবে খেয়াল রাখতে হবে যাতে প্রকৃতির কোনো ক্ষতি না হয়।’

অভিযান-পরবর্তী পরিস্থিতি আবার আগের মতো হয়ে যাওয়া প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘সবকিছু নির্ভর করে জনগণের ওপর। এলাকার মানুষ চাইলে এটি অবশ্যই ঠিক থাকবে। আমরা স্থানীয়দের হাতেই লেক রক্ষণাবেক্ষণের দায়িত্ব ছেড়ে দিতে চাই।’

পরিদর্শনকালে প্রশাসকের সঙ্গে বিশিষ্ট স্থপতি ইকবাল হাবিবসহ ডিএসসিসির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আমার বার্তা/এমই

ফুটপাত উদ্ধার অভিযান নিয়মিত মনিটরিং করতে হবে: ডিআইজি ট্রাফিক

রাজধানীর ফুটপাত উদ্ধার অভিযান নিয়মিত মনিটরিং করতে হবে বলে জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) অতিরিক্ত

অভিযান শুরুর ৫ মিনিটেই ফুটপাত খালি, মুহূর্তেই সরলো হোটেলের মালামাল

রাজধানীর বনানী এলাকায় ফুটপাত ও সড়ক দখলমুক্ত করতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) উচ্ছেদ অভিযান শুরুর

ফুটপাত দখল করে ব্যবসাপ্রতিষ্ঠান: বনানীতে ডিএমপির উচ্ছেদ অভিযান শুরু

রাজধানীর বনানী এলাকায় ফুটপাত ও সড়ক দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান শুরু করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ

বর্ষার আগে জলাবদ্ধতা নিরসনে ডিএসসিসির মাসব্যাপী কার্যক্রম শুরু

আসন্ন বর্ষা মৌসুমকে সামনে রেখে রাজধানীর জলাবদ্ধতা নিরসনে মাসব্যাপী বিশেষ পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু করেছে ঢাকা
  • সর্বশেষ
  • জনপ্রিয়

গজারিয়ায় ছাত্রলীগ নেতার নেতৃত্বে মুক্তিযোদ্ধাকে কুপিয়ে জখম মামলায় গ্রেপ্তার ১

কেউ অন্যায় করলে সুন্দরবনে প্রবেশের সুযোগ পাবেন না: পরিবেশ প্রতিমন্ত্রী

বলতেছে কাপড় এনেছে, খুলে দেখি সব অ্যালকোহল: এনবিআর চেয়ারম্যান

নেপালকে হারিয়ে সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপের ফাইনালে বাংলাদেশ

শিশুদের হাম-জ্বালানি সংকট মোকাবিলায় সরকারকে ব্যবস্থা নেওয়ার আহ্বান

প্রাথমিকেও চালু হচ্ছে সপ্তাহে তিন দিন অনলাইন ক্লাস: শিক্ষা মন্ত্রণালয়

নারী আসন: জামায়াত-এনসিপি এক জোটে, স্বতন্ত্র এমপিরা বিএনপির সঙ্গে

ধানমন্ডি লেককে বাণিজ্যিক এলাকা হতে দেওয়া হবে না: ডিএসসিসি প্রশাসক

দেশের ইতিহাসে রেকর্ড পৌনে ৪ বিলিয়ন ডলার রেমিট্যান্স এলো মার্চে

ত্রয়োদশ জাতীয় সংসদ থেকে বিরোধী দলের প্রথম ওয়াকআউট

এ পর্যন্ত ২৩ হাজার ৮৬৫ মামলা প্রত্যাহার করা হয়েছে: আইনমন্ত্রী

দেশের চার জেলার ডিসি প্রত্যাহার করেছে সরকার

পাচার হওয়া অর্থ ফেরাতে সব পদক্ষেপ নেবে সরকার: প্রধানমন্ত্রী

বিগ ব্যাশ মাতিয়ে অস্ট্রেলিয়ায় বর্ষসেরা ক্রিকেটার রিশাদ

রাজশাহীসহ দেশের বিভিন্ন স্থানে হামে আক্রান্ত হয়ে ১৫ জনের মৃত্যু

ঢাকা জেলা পরিষদের নতুন জেলা প্রশাসক ইয়াসিন ফেরদৌস মুরাদ

সংসদে ৫ বছরের কর্মপরিকল্পনার রূপরেখা তুলে ধরলেন প্রধানমন্ত্রী

জনগণের দেওয়া প্রতিটি প্রতিশ্রুতি পালনে সরকার বদ্ধপরিকর: প্রধানমন্ত্রী

কুড়িগ্রামে ভুটানিজ অর্থনৈতিক অঞ্চল নির্মাণে দ্রুত এগোচ্ছে কাজ: প্রধানমন্ত্রী

আওয়ামী লীগ আমলে পাচার হয়েছে ২৩৪ বিলিয়ন ডলার: প্রধানমন্ত্রী