ই-পেপার বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ১৮ চৈত্র ১৪৩২

বলতেছে কাপড় এনেছে, খুলে দেখি সব অ্যালকোহল: এনবিআর চেয়ারম্যান

আমার বার্তা অনলাইন:
০১ এপ্রিল ২০২৬, ১৯:২৮

জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান মো. আবদুর রহমান খান বলেন, এয়ারপোর্টে, সি-পোর্টে বড় বড় কন্টেইনার ধরা পড়ে। বলতেছে কাপড় এনেছে, খুলে দেখি সব অ্যালকোহল। কাপড় বা পোশাকের আড়ালে মদ আমদানি। এভাবেই দেশ চলবে?

বুধবার (১ এপ্রিল) বিকেলে রাজধানীর আগারগাঁওয়ের রাজস্ব ভবনে তারকা হোটেল, বার ও রেস্তরাঁ মালিকদের সংগঠনগুলোর সঙ্গে আগামী ২০২৬-২৭ অর্থবছরের জন্য প্রাক-বাজেট আলোচনায় তিনি এসব বলেন।

বার ও হোটেল মালিকদের উদ্দেশে তিনি বলেন, “আপনাদের যারা যে সব হোটেল অ্যালকোহল বার আপনাদের আছে, ইমপোর্টের তথ্য এবং কনজাম্পশনের তথ্যটা যখন আমি বেঞ্চমার্কিং করি তখন কিন্তু মিলে না। এয়ারপোর্টে, সি পোর্টে বড় বড় কন্টেইনার ধরা পড়ে। বলতেছে কাপড় আনছে, খুলে দেখি সব অ্যালকোহল। তার মানে হলো আমার ফরমাল রেকর্ডে কোনো ইমপোর্ট নাই, কিন্তু আপনাদের ওখানে কনজাম্পশন হয়। আবার আমি খুলে দেখি কেউ বলছে কাপড়, আমি খুলে পাই পুরো অ্যালকোহলের কন্টেইনার। এগুলো কীভাবে দূর করবেন? এভাবেই দেশ চলবে?

এনবিআর চেয়ারম্যান বলেন, “অ্যালকোহল যারা তৈরি করেন এবং অ্যালকোহল যারা পরিবেশন করেন, তাদের ট্যাক্স কিন্তু খুবই কম, একেবারে সাধারণ ব্যবসার মতো। এই জায়গাটাতে আমরা যদি একটু আপনাদের রিকোয়েস্ট করি, যেহেতু আমাদের স্বাস্থ্য এবং সমাজ, দুইটার জন্যই ক্ষতিকারক কাজের সঙ্গে জড়িত আছেন, আমরা আপনাদের একটু ট্যাক্স বাড়াতে চাই।

অন্যদিকে বাংলাদেশ ইন্টারন্যাশনাল হোটেল অ্যাসোসিয়েশনের সাবেক সভাপতি খালেদ উর রহমান বলেন, “একটা জিনিস বলি আমাদের স্টার হোটেলগুলো এখানে, উই হ্যাভ অনলি ৫৪ মেম্বারস ইন আওয়ার অ্যাসোসিয়েশন। কারণ এখানে থ্রি টু ফাইভ স্টার হোটেল ছাড়া অন্য কোনো হোটেল নাই এবং আমাদের এখানে আমরা হান্ড্রেড পার্সেন্ট কমপ্লাই করি সবকিছু। এখানে ভ্যাটের লোকজনের নজর সবচাইতে বেশি থাকে। আমাদের এখানে সবকিছু ওপেন। সো উই হ্যাভ টু লাইক অলওয়েজ লাইক ওপেন বুক।”

মদ ও বিয়ার আমদানিতে শুল্ক যৌক্তিকীকরণের প্রস্তাব করা হয় তাদের পক্ষ থেকে। বার মালিকদের তরফেও একই প্রস্তাব মেলে। এ সময় টেলিকম খাত ও সিগারেটের মতো করপোরেট করহার বাড়ানোর কথাও বলেন এনবিআর চেয়ারম্যান।

আমার বার্তা/এমই

দেশের ইতিহাসে রেকর্ড পৌনে ৪ বিলিয়ন ডলার রেমিট্যান্স এলো মার্চে

সদ্যবিদায়ী মার্চের পুরো সময়ে ৩৭৫ কোটি ৫০ লাখ ডলার বা পৌনে ৪ বিলিয়ন মার্কিন ডলারের

হিট প্রকল্পের অগ্রগতি মাঝারি মানের সন্তোষজনক: বিশ্বব্যাংক

বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) বাস্তবায়নাধীন ‘হায়ার এডুকেশন এক্সিলারেশন অ্যান্ড ট্রান্সফরমেশন’ (হিট) প্রকল্পের অগ্রগতি নিয়ে

টাকা ছাপাতে চাই না, বিনিয়োগ আকৃষ্ট করতে হবে: অর্থমন্ত্রী

ঋণনির্ভর অর্থনীতি থেকে বেরিয়ে এসে বিনিয়োগ নির্ভর অর্থনীতিতে যাওয়ার কথা জানিয়ে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ

দেশের বাজারে স্বর্ণের দাম বাড়ল ৩ হাজার ২৬৬ টাকা

দেশের বাজারে সোনার দাম আরও বেড়েছে। সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি (১১
  • সর্বশেষ
  • জনপ্রিয়

গজারিয়ায় বিনা মূল্যের বই বিতরণে টাকা নেয়ার অভিযোগ

গজারিয়ায় ছাত্রলীগ নেতার নেতৃত্বে মুক্তিযোদ্ধার ওপর হামলা, গ্রেপ্তার ১ জন

কেউ অন্যায় করলে সুন্দরবনে প্রবেশের সুযোগ পাবেন না: পরিবেশ প্রতিমন্ত্রী

বলতেছে কাপড় এনেছে, খুলে দেখি সব অ্যালকোহল: এনবিআর চেয়ারম্যান

নেপালকে হারিয়ে সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপের ফাইনালে বাংলাদেশ

শিশুদের হাম-জ্বালানি সংকট মোকাবিলায় সরকারকে ব্যবস্থা নেওয়ার আহ্বান

প্রাথমিকেও চালু হচ্ছে সপ্তাহে তিন দিন অনলাইন ক্লাস: শিক্ষা মন্ত্রণালয়

নারী আসন: জামায়াত-এনসিপি এক জোটে, স্বতন্ত্র এমপিরা বিএনপির সঙ্গে

ধানমন্ডি লেককে বাণিজ্যিক এলাকা হতে দেওয়া হবে না: ডিএসসিসি প্রশাসক

দেশের ইতিহাসে রেকর্ড পৌনে ৪ বিলিয়ন ডলার রেমিট্যান্স এলো মার্চে

ত্রয়োদশ জাতীয় সংসদ থেকে বিরোধী দলের প্রথম ওয়াকআউট

এ পর্যন্ত ২৩ হাজার ৮৬৫ মামলা প্রত্যাহার করা হয়েছে: আইনমন্ত্রী

দেশের চার জেলার ডিসি প্রত্যাহার করেছে সরকার

পাচার হওয়া অর্থ ফেরাতে সব পদক্ষেপ নেবে সরকার: প্রধানমন্ত্রী

বিগ ব্যাশ মাতিয়ে অস্ট্রেলিয়ায় বর্ষসেরা ক্রিকেটার রিশাদ

রাজশাহীসহ দেশের বিভিন্ন স্থানে হামে আক্রান্ত হয়ে ১৫ জনের মৃত্যু

ঢাকা জেলা পরিষদের নতুন জেলা প্রশাসক ইয়াসিন ফেরদৌস মুরাদ

সংসদে ৫ বছরের কর্মপরিকল্পনার রূপরেখা তুলে ধরলেন প্রধানমন্ত্রী

জনগণের দেওয়া প্রতিটি প্রতিশ্রুতি পালনে সরকার বদ্ধপরিকর: প্রধানমন্ত্রী

কুড়িগ্রামে ভুটানিজ অর্থনৈতিক অঞ্চল নির্মাণে দ্রুত এগোচ্ছে কাজ: প্রধানমন্ত্রী