ই-পেপার বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ১৮ চৈত্র ১৪৩২

কেউ অন্যায় করলে সুন্দরবনে প্রবেশের সুযোগ পাবেন না: পরিবেশ প্রতিমন্ত্রী

আমার বার্তা অনলাইন:
০১ এপ্রিল ২০২৬, ১৯:৩১

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম বলেছেন, সুন্দরবনে ঢোকার জন্য সকলের ফিঙ্গারপ্রিন্টসহ একটি পূর্ণাঙ্গ ডাটাবেজ তৈরি করা হবে, যাতে কেউ একাধিক পরিচয়ে পুনরায় অন্যায় করতে না পারে। আগামী বছর ৫০০-এর বেশি মানুষ সুন্দরবনে প্রবেশ করতে পারবেন না। এ বছর যদি কেউ অন্যায় করে, আগামী বছর সে সুন্দরবনে প্রবেশের সুযোগ পাবেন না।

বুধবার (১ এপ্রিল) দুপুরে সাতক্ষীরা বুড়িগোয়ালিনী ফরেস্ট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে সুন্দরবন পশ্চিমবঙ্গ বিভাগ সাতক্ষীরা রেঞ্জ আয়োজিত মধু আহরণ উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

শেখ ফরিদুল ইসলাম বলেন, যারা একবার অপরাধ করবে তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে। আমরা চেষ্টা করব একটি অনলাইন ডাটাবেজ তৈরি করার জন্য, যাতে বারবার একই মানুষ বিভিন্ন পরিচয়ে অন্যায় করতে না পারে। মন্ত্রণালয় ইতিমধ্যেই কাজ শুরু করেছে।

প্রতিমন্ত্রী বলেন, বনদস্যু আমাদের সমাজের একটি অংশ। জলদস্যু-বনদস্যু আমাদের আশপাশে বিরাজ করছে। আমরা যদি সামাজিকভাবে সচেতন হই এবং রুখে দাঁড়াই, তারা টিকতে পারবে না। এখানে ৫০০ মানুষ আছেন বনদস্যুর বিরুদ্ধে। আপনারা যদি সাহসী ভূমিকা নেন, সঠিক পদক্ষেপ নেন, তাদেরকে শনাক্ত করেন এবং প্রশাসনকে সত্যিকার অর্থে সহযোগিতা করেন, তাহলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা সম্ভব। আপনারা যখন দেখছেন আপনার ভাই বা চাচা বনদস্যু, তখন তার বিরুদ্ধে কথা বলছেন না, শুধু প্রশাসনের ওপর দোষ চাপাচ্ছেন। সত্যিকার অর্থে দায়িত্ব পালন করলে সমস্যার সমাধান সম্ভব।

তিনি আরও বলেন, মাননীয় প্রধানমন্ত্রী প্রতিনিয়ত সবকিছু মনিটর করছেন। তিনি সত্যিকার অর্থে চেষ্টা করছেন দেশ সুন্দরভাবে পরিচালনা করতে। আপনারা যদি মধুকে ভেজাল না করেন, স্বার্থপর কাজ না করেন, তাহলে এই সম্পদ আমাদের জন্য অমূল্য হতে পারে। এটি বিক্রি করে জীবিকা নির্বাহ করতে পারবেন, মানুষ রোগমুক্ত হবে এবং আন্তর্জাতিক বাজারে পৌঁছে দেওয়ার সুযোগ থাকবে। আপনি সুন্দর বনে ডাকাতি করলে আপনার সন্তান ডাক্তার বা ইঞ্জিনিয়ার হবে না, বরং আরও বড় ডাকাত হবে। তাই মধুতে কোনো রকম ভেজাল দেবেন না। কেউ যদি করে, ধরাই দেবেন। দৃষ্টান্ত স্থাপন করলে সমাজ ও দেশ পরিবর্তন সম্ভব।

এ সময় উপস্থিত ছিলেন সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য কাজী নজরুল ইসলাম, সাতক্ষীরার জেলা প্রশাসক আফরোজা আখতার, জেলা পুলিশ সুপার আরেফিন জুয়েল, বিভাগীয় বন কর্মকর্তা এ জেড এম হাছানুর রহমান, বন সংরক্ষক ইমরান আহমেদসহ বিএনপির জেলা ও উপজেলা পর্যায়ের নেতাকর্মীরা।

আমার বার্তা/এমই

গজারিয়ায় বিনা মূল্যের বই বিতরণে টাকা নেয়ার অভিযোগ

মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলায় প্রাথমিক শিক্ষা অধিদপ্তর আওতাধীন সকল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সমূহের প্রধান শিক্ষকদের কাছ

গজারিয়ায় ছাত্রলীগ নেতার নেতৃত্বে মুক্তিযোদ্ধার ওপর হামলা, গ্রেপ্তার ১ জন

মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলায় জমিজমা সংক্রান্ত পূর্ব বিরোধের জেরে এক মুক্তিযোদ্ধার ওপর নৃশংস হামলার ঘটনা ঘটেছে।

ঢাকা জেলা পরিষদের নতুন জেলা প্রশাসক ইয়াসিন ফেরদৌস মুরাদ

ঢাকা জেলা পরিষদের প্রশাসনে নতুন অধ্যায়ের সূচনা হতে যাচ্ছে। নতুন জেলা প্রশাসক হিসেবে দায়িত্ব পেয়েছেন

চলতি মাসে ঝিনাইদহ-ফেনীতে খাল খনন কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

চলতি মাসে ঝিনাইদহ ও ফেনীতে দুটি খাল খনন কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। পানিসম্পদ
  • সর্বশেষ
  • জনপ্রিয়

গজারিয়ায় বিনা মূল্যের বই বিতরণে টাকা নেয়ার অভিযোগ

গজারিয়ায় ছাত্রলীগ নেতার নেতৃত্বে মুক্তিযোদ্ধার ওপর হামলা, গ্রেপ্তার ১ জন

কেউ অন্যায় করলে সুন্দরবনে প্রবেশের সুযোগ পাবেন না: পরিবেশ প্রতিমন্ত্রী

বলতেছে কাপড় এনেছে, খুলে দেখি সব অ্যালকোহল: এনবিআর চেয়ারম্যান

নেপালকে হারিয়ে সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপের ফাইনালে বাংলাদেশ

শিশুদের হাম-জ্বালানি সংকট মোকাবিলায় সরকারকে ব্যবস্থা নেওয়ার আহ্বান

প্রাথমিকেও চালু হচ্ছে সপ্তাহে তিন দিন অনলাইন ক্লাস: শিক্ষা মন্ত্রণালয়

নারী আসন: জামায়াত-এনসিপি এক জোটে, স্বতন্ত্র এমপিরা বিএনপির সঙ্গে

ধানমন্ডি লেককে বাণিজ্যিক এলাকা হতে দেওয়া হবে না: ডিএসসিসি প্রশাসক

দেশের ইতিহাসে রেকর্ড পৌনে ৪ বিলিয়ন ডলার রেমিট্যান্স এলো মার্চে

ত্রয়োদশ জাতীয় সংসদ থেকে বিরোধী দলের প্রথম ওয়াকআউট

এ পর্যন্ত ২৩ হাজার ৮৬৫ মামলা প্রত্যাহার করা হয়েছে: আইনমন্ত্রী

দেশের চার জেলার ডিসি প্রত্যাহার করেছে সরকার

পাচার হওয়া অর্থ ফেরাতে সব পদক্ষেপ নেবে সরকার: প্রধানমন্ত্রী

বিগ ব্যাশ মাতিয়ে অস্ট্রেলিয়ায় বর্ষসেরা ক্রিকেটার রিশাদ

রাজশাহীসহ দেশের বিভিন্ন স্থানে হামে আক্রান্ত হয়ে ১৫ জনের মৃত্যু

ঢাকা জেলা পরিষদের নতুন জেলা প্রশাসক ইয়াসিন ফেরদৌস মুরাদ

সংসদে ৫ বছরের কর্মপরিকল্পনার রূপরেখা তুলে ধরলেন প্রধানমন্ত্রী

জনগণের দেওয়া প্রতিটি প্রতিশ্রুতি পালনে সরকার বদ্ধপরিকর: প্রধানমন্ত্রী

কুড়িগ্রামে ভুটানিজ অর্থনৈতিক অঞ্চল নির্মাণে দ্রুত এগোচ্ছে কাজ: প্রধানমন্ত্রী