ই-পেপার শুক্রবার, ০৩ এপ্রিল ২০২৬, ২০ চৈত্র ১৪৩২

ফুটপাত উদ্ধার অভিযান নিয়মিত মনিটরিং করতে হবে: ডিআইজি ট্রাফিক

আমার বার্তা অনলাইন
০১ এপ্রিল ২০২৬, ১৩:১৭

রাজধানীর ফুটপাত উদ্ধার অভিযান নিয়মিত মনিটরিং করতে হবে বলে জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) মো. আনিছুর রহমান। তিনি বলেছেন, আমরা এটাকে অস্বীকার করি না যে, আমরা একদিকে পরিষ্কার করি তারা আবার এখানে বসে। আমরা এটা শুরু করলাম, আমরা এটা রেগুলার মনিটর করার চেষ্টা করবো।

বুধবার (১ এপ্রিল) দুপুরে ধোলাইখাল এলাকায় ফুটপাত উদ্ধার অভিযান পরিদর্শনে এসে এ কথা বলেন তিনি।

ডিআইজি ট্রাফিক বলেন, একটা জিনিস মাথায় রাখতে হবে যে আমাদের জনবল সম্পদ কম আছে এবং এটা আমরা প্রতিনিয়ত সবসময় পারবো না। এটা যদি মানুষ সচেতন না হয়, যদি লোকাল কমিউনিটি আমাদেরকে হেল্প না করে তাহলে শুধু একাই এই কাজটা আমাদের পক্ষে করা সম্ভব না। তবে আমরা এটা ধরে রাখার চেষ্টা করবো।

তিনি বলেন, এখানে সবাই ব্যবসায়ী। ব্যবসা কিন্তু একটা দেশের অর্থনীতির জন্য একেবারে অপরিহার্য। সুতরাং তারা তো ব্যবসা করবেই। তবে আপনি ব্যবসা বাণিজ্য যা-ই করেন না কেন, মানুষের দুর্ভোগ বা হয়রানি সৃষ্টি আপনারা করতে পারেন না। আমাদের এই অভিযান চলতেই থাকবে। আমরা আজ সতর্ক না, অ্যাকশনেই নেমেছি। আপনারা দেখছেন যে আমরা অনেকগুলো মাল বাজেয়াপ্ত করেছি।

আনিছুর রহমান বলেন, আমাদের সঙ্গে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রয়েছেন এবং আমাদের সঙ্গে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটও আছেন। আমরা এই মালগুলো বাজেয়াপ্ত করেছি। ম্যাজিস্ট্রেটরা আইনগতভাবে যেটা হয় তারা ডিসপোজাল করবেন। তারা থানায় যাবেন। এই মালগুলোর ব্যাপারে প্রচলিত আইনে ব্যবস্থা নেওয়া হবে।

তিনি বলেন, শুধু আজকে না, আমাদের এই অভিযান আগামী ২, ৩ ও ৫ তারিখ চলবে। ঢাকা শহরের মূল যে পয়েন্টগুলো আছে, যেগুলো সত্যিকার অর্থে লোকজনকে বেশি ডিস্টার্ব করে, সেই প্রধান প্রধান জায়গাগুলোতে আমরা কাজ করব এবং এটা আমাদের একটা চলমান অভিযান।

এর আগে বেলা ১১টায় ফুটপাত উদ্ধারে মহানগরীর ধোলাইখাল এলাকায় সড়কের পাশে বিভিন্ন ধরনের প্রতিষ্ঠান বা দোকানের অংশ অপসারণে অভিযান শুরু করেছে ঢাকা মেট্টোপলিটন পুলিশ (ডিএমপি)। এতে নেতৃত্ব দিচ্ছেন ডিএমপির স্পেশাল ম্যাজিস্ট্রেট আরিফুর রহমান।

তখন ধোলাইখাল মোড়ে এসে দেখা যায়, বিভিন্ন মোটর গ্যারেজের সামনে ত্রিপল টানিয়ে রাখা হয়েছে। ফুটপাত দখল করে রাখা হয়েছে বিভিন্ন সামগ্রী। ফুটপাতের উপরেও বিভিন্ন যন্ত্রাংশ ঝুলিয়ে রাখা হয়েছে। কিন্তু ম্যাজিস্ট্রেটের উপস্থিতি টের পেয়ে তড়িঘড়ি করে এসব খুলে রাখার চেষ্টা করেন সেখানকার ব্যবসায়ীরা। ম্যাজিস্ট্রেট সেসব সরিয়ে ফেলার নির্দেশ দেন এবং দ্রুত ফুটপাত পরিষ্কার করতে বলেন।

এছাড়া একটি গাড়ি রাস্তায় রেখে ঠিক করার অপরাধে সেই গাড়িটিকে ডাম্পিং করার নির্দেশ দেন। অতিরিক্ত জিনিসপত্র জব্দ করার নির্দেশও দেন তিনি।

এই প্রতিবেদন লেখার (দুপুর একটা) সময় অভিযান চলমান রয়েছে। অভিযানে পুলিশের ফর্কলিফট, একটি পিক-আপসহ অন্যান্য যানবাহন রয়েছে। এসময় লালবাগ ডিসি ট্রাফিক মফিজুল ইসলামসহ অন্যান্য পুলিশ সদস্যরা উপস্থিত আছেন।

হাজারীবাগে বাসা থেকে ঢাবি শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

রাজধানীর হাজারীবাগের মনেশ্বর রোডের ভাড়া বাসা থেকে সীমান্ত (২৫) নামে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) এক শিক্ষার্থীর

যাত্রাবাড়ীতে গ্যাস সিলিন্ডার লিকেজে আগুন, যুবক দগ্ধ

রাজধানীর যাত্রাবাড়ী এলাকায় গ্যাস সিলিন্ডারের লিকেজ থেকে লাগা আগুনে মুশফিকুর রহমান (২৩) নামে এক যুবক

ধানমন্ডি লেককে বাণিজ্যিক এলাকা হতে দেওয়া হবে না: ডিএসসিসি প্রশাসক

ধানমন্ডি লেককে কোনোভাবেই বাণিজ্যিক এলাকা হিসেবে ব্যবহার করতে দেওয়া হবে না বলে সাফ জানিয়ে দিয়েছেন

অভিযান শুরুর ৫ মিনিটেই ফুটপাত খালি, মুহূর্তেই সরলো হোটেলের মালামাল

রাজধানীর বনানী এলাকায় ফুটপাত ও সড়ক দখলমুক্ত করতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) উচ্ছেদ অভিযান শুরুর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সিরাজগঞ্জে চলন্ত বাসের চাকা ফেটে বিভাজকে ধাক্কা: নিহত ৩

যুক্তরাষ্ট্রের এফ-৩৫ যুদ্ধবিমান ভূপাতিত করার দাবি ইরানের

বিশ্বকাপ খেলার আশাভঙ্গ, অবসরের ইঙ্গিত তারকা ফরোয়ার্ডের

মিয়ানমারের প্রেসিডেন্ট নির্বাচিত হলেন ‘জান্তা প্রধান’ মিন অং হ্লাইং

বেগম জিয়ার আমলে মানুষ কেন ভালো থাকল, এই কারণে ১৭ বছর ভুগেছি: চিফ হুইপ

ইরানের সঙ্গে সমঝোতা, হরমুজ দিয়ে আগের চেয়ে বেশি জাহাজ চলছে

পাকিস্তানে এক রাতে ডিজেলের দাম বেড়ে দ্বিগুণ, পেট্রোল বাড়ল ৪৩ শতাংশ

তেল আমদানি ও সরবরাহ ব্যবস্থা স্বাভাবিক: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী

কুয়েতের তেল শোধনাগারে আঘাত হানল ইরানি ড্রোন

মাছের বাজারে ২০০ টাকার নেই কোনো মাছ

সেন্টমার্টিনের আকাশে হঠাৎ বিদেশি ড্রোন, যা জানা গেল

হাজারীবাগে বাসা থেকে ঢাবি শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

নীলফামারীতে পরকীয়ার বিরোধে যুবককে গলা কেটে হত্যা, আটক ৩

শিরোপার লড়াইয়ে রাতে ভারতের বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ

পাম্পে তেল আনতে গিয়ে সড়কে প্রাণ গেল তরুণের

চট্টগ্রাম বিমানবন্দরে যাত্রীর ব্যাগে মিলল সাড়ে ৬ লাখ টাকার সিগারেট

সৌদি আরবে আন্তর্জাতিক সাংস্কৃতিক মেলা পরিদর্শনে নাহিদ ইসলাম

রিয়ালকে রেকর্ড ব্যবধানে বিধ্বস্ত করল বার্সেলোনা

টানা ১৬ ঘণ্টা অফিস করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

ফ্যাসিস্ট পুনর্বাসনের মন্তব্যের জেরে জাবি হল প্রভোস্টের অপসারণের দাবি