ই-পেপার বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩

পরিচয় মিলেছে সীমান্তে উদ্ধার হওয়া সেই অজ্ঞাত মরদেহের

আমার বার্তা অনলাইন
০৮ মে ২০২৬, ০৯:৩৫

ফেনীর ফুলগাজী সীমান্তবর্তী এলাকা থেকে উদ্ধার হওয়া অজ্ঞাত মরদেহের পরিচয় শনাক্ত করেছে পুলিশ। নিহত ব্যক্তির নাম বিশ্বজিৎ সরকার (৬১)। তিনি চাঁদপুর জেলার ফরিদগঞ্জ উপজেলা রুপসা গ্রামের মৃত গোপাল সরকারের ছেলে।

বৃহস্পতিবার (৭ মে) রাতে ফুলগাজী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম মিজানুর রহমান এসব তথ্য জানিয়েছেন। এর আগে এদিন সকালে উপজেলার মুন্সীরহাট ইউনিয়নের কামাল্লার সীমান্ত এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

পুলিশ সূত্র জানায়, কামাল্লা গ্রামের সাবেক ইউপি সদস্য জানু মেম্বারের বাড়ির পশ্চিম পাশে এবং মিয়াচান হুজুরের মুরগির খামারের দক্ষিণে একটি মরদেহ পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। পরে খবর পেয়ে বৃহস্পতিবার সকালে ফুলগাজী থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যান। তাৎক্ষণিক স্থানীয়রা তার পরিচয় শনাক্ত করতে না পারায় প্রশাসনের পক্ষ থেকে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীকে (বিএসএফ) অবহিত করে মরদেহের ছবি পাঠানো হয়েছে। একপর্যায়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ওই ব্যক্তির মরদেহের ছবি দেখতে পেয়ে তার স্বজনরা ফুলগাজী থানায় যান।

নিহতের শ্যালক রাজন সরকার বলেন, আমার বোনের জামাই দীর্ঘদিন ভারতের একটি ইটভাটায় কাজ করতেন। সম্প্রতি তিনি ভারতে অসুস্থ হয়ে পড়েন। ময়নাতদন্ত শেষে শেষকৃত্যের জন্য মরদেহ এলাকায় নেওয়া হচ্ছে। এখানে আসার পর অনেকে বলছেন, অবৈধভাবে সীমান্তের তারকাঁটা অতিক্রম করে ভারত থেকে বাংলাদেশে প্রবেশের সময় অসুস্থ হয়ে তার মৃত্যু হয়েছে।

ফুলগাজী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম মিজানুর রহমান বলেন, সকালে খবর পেয়ে ঘটনাস্থল থেকে থেকে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়। পরবর্তী সামাজিক যোগাযোগ মাধ্যমে ওই ব্যক্তির মরদেহের ছবি দেখতে পেয়ে তার স্বজনরা ফুলগাজী থানায় এসে পরিচয় শনাক্ত করেন। নিহতের শরীরে কোনো গুরুতর আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। ফেনী জেনারেল হাসপাতালে ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। অভিযোগ দিলে পরবর্তী প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

আমার বার্তা/জেএইচ

হোসেনপুর-শম্ভুপুরা-পিরোজপুর ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটিকে সংবর্ধণা

নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার হোসেনপুর-শম্ভুপুরা-পিরোজপুর ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের নবগঠিত এডহক কমিটির পরিচিতি সভা ও এলাকাবাসীর পক্ষ

জামালপুর সীমান্তে একজনকে পুশইনের চেষ্টা, বিজিবি-বিএসএফ উত্তেজনা

জামালপুরের বকশীগঞ্জ উপজেলার ভারতীয় সীমান্তে একজনকে পুশইনের চেষ্টা করাকে কেন্দ্র করে সীমান্তে উত্তেজনা দেখা দিয়েছে।

ব্রহ্মপুত্র এক্সপ্রেস উদ্ধারে গিয়ে উদ্ধারকারী ট্রেনও লাইনচ্যুত

ময়মনসিংহের আনন্দ কলেজ রেলক্রসিং এলাকায় জামালপুর থেকে ঢাকাগামী ব্রহ্মপুত্র এক্সপ্রেস ট্রেনের পাওয়ার কার লাইনচ্যুত হয়েছে।

নীলফামারীতে মাছ ধরতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে নিহত ২

নীলফামারীতে মাছ ধরতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুইজনের মৃত্যু হয়েছে। এ সময় আরও একজন আহত হয়েছেন।  বুধবার
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাংলাদেশে বিনিয়োগ ও জ্বালানি সহযোগিতা বাড়াতে আগ্রহী জার্মানি

হোসেনপুর-শম্ভুপুরা-পিরোজপুর ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটিকে সংবর্ধণা

অনিয়মিত অভিবাসনে জিরো টলারেন্স নীতি বাংলাদেশের: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

জামালপুর সীমান্তে একজনকে পুশইনের চেষ্টা, বিজিবি-বিএসএফ উত্তেজনা

বিরোধী দলের এলাকাতেও সমান গুরুত্বে উন্নয়ন হবে: প্রধানমন্ত্রী

একদিনে হাম ও হামের উপসর্গে আরও ৮ জনের মৃত্যু: স্বাস্থ্য অধিদপ্তর

আদ্-দ্বীনের শোকজের জবাবে আমরা সন্তুষ্ট নই, ‘গল্প-কাহিনি’ বেশি

নির্বাচনী দায়িত্ব পালনকালে মৃত্যু-আহত হলে ১০ লাখ পর্যন্ত অনুদান দেবে ইসি

৩৩ কোটি টাকার জ্বালানি তেল আমদানির সিদ্ধান্ত নিয়েছে সরকার

দক্ষিণ আফ্রিকায় বস্তিতে বন্দুক হামলা, নিহত ১২

ব্রহ্মপুত্র এক্সপ্রেস উদ্ধারে গিয়ে উদ্ধারকারী ট্রেনও লাইনচ্যুত

নীলফামারীতে মাছ ধরতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে নিহত ২

মানবতাবিরোধী অপরাধে হানিফসহ চারজনের মামলার রায় যেকোনো দিন

পুলিশের জন্য ১৮২ কোটি টাকার গাড়ি কেনার সিদ্ধান্ত

১১৯ সেকেন্ড : মেসি নামলেন, গোল করলেন; রেকর্ড গড়লেন

টিসিবির জন্য ১০ হাজার টন মসুর ডাল কিনছে সরকার

তিন মাসে ১৭ হাজার কোটি টাকার জ্বালানি তেল আমদানির সিদ্ধান্ত

পাকিস্তানের বিমান হামলায় আফগানিস্তানে শিশুসহ নিহত ১৩

বার কাউন্সিলের প্রথম রিভিউ বাতিলের সিদ্ধান্ত অবৈধ: হাইকোর্ট

রাজশাহীতে মাহিন্দ্রা-ট্রাকের সংঘর্ষে ব্যাংক কর্মকর্তাসহ নিহত ২