ই-পেপার বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ৪ আষাঢ় ১৪৩৩

চট্টগ্রামে শুল্ক ফাঁকি দিয়ে আনা ইলেকট্রনিক্স সামগ্রীসহ গ্রেপ্তার ২

আমার বার্তা অনলাইন:
১৮ জুন ২০২৬, ১১:৩৬

চট্টগ্রামের পতেঙ্গায় কোস্ট গার্ডের অভিযানে শুল্ক ফাঁকি দিয়ে বাজারজাতের উদ্দেশ্যে বহন করা বিপুল পরিমাণ ইলেকট্রনিক্স সামগ্রীসহ দুই চোরাকারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় চোরাচালানে ব্যবহৃত একটি ট্রাকও জব্দ করা হয়।

বৃহস্পতিবার (১৮ জুন) কোস্ট গার্ড জানায়, একটি অসাধু চক্র পতেঙ্গা থানার ১০ নম্বর ঘাটের পন্টুনে অবস্থানরত বাণিজ্যিক জাহাজ থেকে অবৈধভাবে শুল্ক ফাঁকি দিয়ে বিপুল পরিমাণ ইলেকট্রনিক্স সামগ্রী খালাসের চেষ্টা করছে বলে তথ্য পায় তারা।

ওই তথ্যের ভিত্তিতে বুধবার কোস্ট গার্ড আউটপোস্ট পতেঙ্গার একটি দল ১০ নম্বর ঘাট এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। এ সময় সন্দেহজনক একটি ট্রাকে তল্লাশি চালিয়ে শুল্ক ফাঁকি দিয়ে বাজারজাতের উদ্দেশ্যে বহন করা এসব পণ্য উদ্ধার করা হয়।

উদ্ধার করা মালামালের মধ্যে রয়েছে একটি ফ্রিজ, একটি ডিপ ফ্রিজ, দুটি ওয়াশিং মেশিন, একটি পোর্টেবল এসি, চারটি ফুল ইউনিট এসি ও একটি আউটডোর এসি। জব্দকৃত পণ্যের আনুমানিক মূল্য ১০ লাখ ৫২ হাজার আটশ টাকা বলে জানিয়েছে কোস্ট গার্ড।

এ ঘটনায় চোরাচালান কাজে ব্যবহৃত ট্রাকসহ দুই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

আমার বার্তা /জেএইচ

লাইনের ওপর বালুভর্তি ট্রাক, কুড়িগ্রামে রেল যোগাযোগ বন্ধ

কুড়িগ্রামে রাজারহাট-তিস্তা সড়কে একটি বালুভর্তি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে রেললাইনের ওপর উল্টে পড়ায় জেলার সঙ্গে সাময়িকভাবে

গাজীপুরে পোশাক কারখানায় পানি পান করে অসুস্থ ২ শতাধিক শ্রমিক

গাজীপুরের কালিয়াকৈরে একটি তৈরি পোশাক কারখানায় পানি পান করে ২ শতাধিক শ্রমিক অসুস্থ হয়ে পড়েছেন।

ব্রাহ্মণবাড়িয়ায় স্মার্ট গ্রীন সিটি গড়ার উদ্যোগ নিয়েছেন কবীর আহমেদ ভূঁইয়া

ব্রাহ্মণবাড়িয়া জেলায় এক নতুন স্বপ্নের সূচনা হতে চলেছে। জেলা শহরের পাশে বিজয়নগর উপজেলার শিমনা সড়ক

টেকনাফে ১ কোটি ৫ লাখ টাকা মূল্যের ২১ হাজার পিস ইয়াবা জব্দ

মাদকের বিরুদ্ধে কোস্ট গার্ডের অভিযান; টেকনাফে প্রায় ১ কোটি ৫ লাখ টাকা মূল্যের ২১ হাজার
  • সর্বশেষ
  • জনপ্রিয়

যুক্তরাষ্ট্র-ইরান চুক্তির পর বিশ্ববাজারে কমলো তেলের দাম

প্রশিক্ষিত ও আধুনিক বাহিনী গড়ে তোলার প্রত্যয় সেনাপ্রধানের

যুক্তরাষ্ট্র-ইরানের মধ্যকার ১৪ দফা চুক্তিতে কী আছে?

দক্ষিণ আফ্রিকার মিডফিল্ডারকে বিশ্বকাপে তিন ম্যাচ নিষিদ্ধ করল ফিফা

রাশিয়ার ‘অতি গুরুত্বপূর্ণ’ তেল শোধনাগারে ভয়াবহ হামলা ইউক্রেনের

১৭ অঞ্চলে ঝড়ের আভাস, নদীবন্দরে সতর্কতা

মোদিকে 'টোটাল কিলার' বলে ট্রাম্প জানালেন  'আমি ওরকম নই'!

রোনালদোকে কেন উঠিয়ে নেওয়া হয়নি, যে ব্যাখ্যা দিলেন পর্তুগাল কোচ

লাইনের ওপর বালুভর্তি ট্রাক, কুড়িগ্রামে রেল যোগাযোগ বন্ধ

ফল উৎপাদনে বিপ্লব ঘটেছে, ভবিষ্যতে আমদানি লাগবে না: কৃষিমন্ত্রী

মার্কিন মানচিত্রে কাশ্মীর পাকিস্তানের অংশ, ভারতে সমালোচনার ঝড়

গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিতে সরকার কাজ করে যাচ্ছে: তথ্যমন্ত্রী

গাজীপুরে পোশাক কারখানায় পানি পান করে অসুস্থ ২ শতাধিক শ্রমিক

চট্টগ্রামে শুল্ক ফাঁকি দিয়ে আনা ইলেকট্রনিক্স সামগ্রীসহ গ্রেপ্তার ২

ভ্যাটসহ স্বর্ণালঙ্কারের দাম নির্ধারণ, ভরিতে কমলো ৯০১৩ টাকা

সবার থাকলে ইরানের কাছেও ক্ষেপণাস্ত্র থাকাটা ঠিক আছে: ট্রাম্প

উজবেক রূপকথা হলো না, জয় দিয়ে প্রত্যাবর্তন রাঙাল কলম্বিয়া

মানবিক সহায়তা জোরদার ও নারী নেতৃত্ব বৃদ্ধির আহ্বান বাংলাদেশের

ইংল্যান্ড–ক্রোয়েশিয়া: বিশ্বকাপে এ পর্যন্ত এটাই কি সেরা ম্যাচ

ইরানের অর্থ ফেরত দিতেই হবে, না হলে ডলারের প্রতি আস্থা কমবে: ট্রাম্প