ই-পেপার রবিবার, ২৮ জুন ২০২৬, ১৪ আষাঢ় ১৪৩৩

আজ সকাল থেকে ২৪ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়

আমার বার্তা অনলাইন:
২৮ জুন ২০২৬, ১১:৩৮

ঢাকা-সিলেট মহাসড়ক উন্নয়ন প্রকল্পের কাজের কারণে নারায়ণগঞ্জের পাঁচ এলাকায় আজ রোববার (২৮ জুন) সকাল থেকে টানা ২৪ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। এতে আবাসিক, বাণিজ্যিক ও শিল্প গ্রাহকদের ভোগান্তিতে পড়তে হতে পারে।

তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড জানিয়েছে, সাউথ এশিয়া সাবরিজিওনাল ইকোনমিক কো-অপারেশন (সাসেক) প্রকল্পের আওতায় রূপগঞ্জের গোলাকান্দাইল মোড়ে বিদ্যমান সঞ্চালন ও বিতরণ গ্যাস পাইপলাইন স্থানান্তরের কাজ করা হবে। এ কারণে ভূলতা, গাউছিয়া, মুড়াপাড়া, আড়াইহাজার ও কাঞ্চন এলাকায় গ্যাস সরবরাহ সাময়িকভাবে বন্ধ রাখা হচ্ছে।

প্রতিষ্ঠানটির এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, রোববার (২৮ জুন) সকাল ৯টা থেকে সোমবার (২৯ জুন) সকাল ৯টা পর্যন্ত এসব এলাকার সব শ্রেণির গ্রাহক গ্যাস সুবিধা থেকে বঞ্চিত থাকবেন।

এ সময় সংশ্লিষ্ট পাঁচ এলাকার পাশাপাশি আশপাশের এলাকাগুলোতেও গ্যাসের চাপ কমে যেতে পারে অথবা সরবরাহে বিঘ্ন ঘটতে পারে বলে সতর্ক করেছে তিতাস গ্যাস। সাময়িক এ অসুবিধার জন্য গ্রাহকদের কাছে দুঃখ প্রকাশ করেছে সংস্থাটি।

আমার বার্তা /জেএইচ

চুয়াডাঙ্গায় শ্বশুরবাড়িতে ঘুমন্ত স্ত্রীকে কুপিয়ে জখম, স্বামী আটক

চুয়াডাঙ্গার জীবননগরে শ্বশুরবাড়িতে এসে ঘুমন্ত স্ত্রীকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখমের ঘটনা ঘটেছে। এ ঘটনায়

মির্জাপুরে বেপরোয়া সিএনজির ধাক্কায় কলেজছাত্রের মৃত্যু, এলাকায় শোকের ছায়া

টাঙ্গাইলের মির্জাপুরে বেপরোয়া গতির সিএনজিচালিত অটোরিকশার ধাক্কায় গুরুতর আহত হওয়ার একদিন পর রায়হান খান (১৮)

মিয়ানমারে সিমেন্ট পাচারের সময় ২ বোটসহ ২১ জন আটক

বঙ্গোপসাগরে অভিযান চালিয়ে মিয়ানমারে পাচারের উদ্দেশ্যে নিয়ে যাওয়া ১ হাজার ৪৫০ বস্তা সিমেন্টসহ দুটি ফিশিং

করিডরে যুক্ত হলে ২৪ ঘণ্টায় চীনে পণ্য পৌঁছানো যাবে: বাণিজ্যমন্ত্রী

চীন-মিয়ানমার করিডরে বাংলাদেশ যুক্ত হলে ২৪ ঘণ্টায় একটি ট্রাকে করে বাংলাদেশ থেকে চীনে পণ্য পৌঁছানো
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মহাকাশ গবেষণা প্রতিষ্ঠান ‘স্পারসো’ আকস্মিক পরিদর্শনে প্রধানমন্ত্রী

কার্নিশে ঝুলে থাকা তরুণকে গুলি, হাবিবসহ তিনজনের মৃত্যুদণ্ড

১০০০ ও ৫০০ টাকার নোট বাতিলের দাবি মাহবুব উদ্দিন খোকনের

মোহাম্মদপুরে পাটালি গ্রুপের সেকেন্ড ইন কমান্ডসহ গ্রেপ্তার ৮ জন

বাংলাদেশে ৯ দশমিক ২১ বিলিয়ন ডলার বিনিয়োগের প্রস্তাব দিয়েছে চীন

এবারের ভিটামিন ‘এ’ ক্যাপসুলের মান অত্যন্ত ভালো: স্বাস্থ্যমন্ত্রী

নির্যাতিত নেতাকর্মীদের পুনর্বাসনে বাজেটে বরাদ্দ রাখার আহ্বান

পাকিস্তানে সেনাবাহিনীর ক্যাম্পে হামলা, সেনাসহ হতাহত ১০

নিম্ন আয়ের মানুষের আবাসন সমস্যা সমাধানে সরকারের উদ্যোগ: গৃহায়ন মন্ত্রী

কানাডায় বিশ্বকাপ দেখতে ভারতীয়দের ৭১ শতাংশ ভিসা আবেদন বাতিল

আজ সকাল থেকে ২৪ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়

বিশ্বকাপের নক-আউটে কার মুখোমুখি কে, দেখে নিন সূচি

চুয়াডাঙ্গায় শ্বশুরবাড়িতে ঘুমন্ত স্ত্রীকে কুপিয়ে জখম, স্বামী আটক

মির্জাপুরে বেপরোয়া সিএনজির ধাক্কায় কলেজছাত্রের মৃত্যু, এলাকায় শোকের ছায়া

‘বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের অবসর সুবিধা ৬৭ হাজার আবেদন অনিষ্পন্ন রয়েছে’

পাঁচ দিনের সফরে চেক রিপাবলিক ও স্লোভাকিয়ায় সেনাবাহিনী প্রধান

ঢাকার বাতাস আজ ‘সহনীয়’, বায়ু দূষণের শীর্ষে জোহানেসবার্গ

ইরান কখনোই শিক্ষা নেবে না, আমরাও ধৈর্য ধরব না: ট্রাম্পের হুঁশিয়ারি

শেষ মুহূর্তের মহানাটকীয়তায় আলজেরিয়াকে নিয়ে নকআউটে অস্ট্রিয়া, ইরানের বিদায়

উজবেকিস্তানকে উড়িয়ে ইতিহাসে প্রথমবার নকআউটে ডিআর কঙ্গো