ই-পেপার বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩

লাইসেন্স ও ভেরিফিকেশন সনদ ছাড়া পণ্য উৎপাদন , ৪ লাখ টাকা জরিমানা

টঙ্গী বিসিকে বিএসটিআইয়ের অভিযান
প্রতাপ কুমার গোপ,  গাজীপুর
০৯ সেপ্টেম্বর ২০২৬, ১২:২৪

গাজীপুরের টঙ্গী বিসিক এলাকায় বিএসটিআই ও জেলা প্রশাসনের যৌথ মোবাইল কোর্টে পাঁচটি মামলায় মোট ৪ লাখ টাকা জরিমানা করা হয়েছে। মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) পরিচালিত এ অভিযানে বিএসটিআই লাইসেন্স ছাড়া কাপড়ের রঙের স্থায়িত্ব পরীক্ষা সংক্রান্ত পণ্য উৎপাদন, বিক্রি ও বাজারজাত এবং বৈধ ভেরিফিকেশন সনদ ছাড়া স্টোরেজ ট্যাংক ও ওজনযন্ত্র ব্যবহারের অভিযোগে এ জরিমানা করা হয়।

বিএসটিআই, গাজীপুরের দেওয়া তথ্য অনুযায়ী, অভিযানে ফিনিক্স হোম টেক্সটাইল লিমিটেড ও রিম ডাইং লিমিটেডকে বিএসটিআই লাইসেন্স ছাড়া কাপড়ের রঙের স্থায়িত্ব পরীক্ষা সংক্রান্ত পণ্য উৎপাদন, বিক্রি ও বিতরণের অভিযোগে বাংলাদেশ টেস্টিং ইন্সটিটিউশন আইন-২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় ১ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

এ ছাড়া পরিবেশ আইন লঙ্ঘনের অভিযোগে ওই প্রতিষ্ঠান দুটিকে আরও ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে।

অন্যদিকে, বৈধ ভেরিফিকেশন সনদ ছাড়া স্টোরেজ ট্যাংক ও ওজনযন্ত্র দখলে রেখে ব্যবহারের অভিযোগে একই প্রতিষ্ঠান দুটিকে ওজন ও পরিমাপ মানদণ্ড আইন-২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় আরও ১ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযানে মোট পাঁচটি মামলা করা হয় এবং সর্বমোট ৪ লাখ টাকা জরিমানা আদায় করা হয়েছে।

গাজীপুরের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. সালেহুর রহমানের নেতৃত্বে এ মোবাইল কোর্ট পরিচালিত হয়। প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন বিএসটিআইয়ের ফিল্ড অফিসার (সিএম) মোহাম্মদ পারভেজ মিয়া এবং পরিদর্শক (মেট্রোলজি) মহিউদ্দীন ওয়ারেছী।

বিএসটিআই, গাজীপুর জানিয়েছে, জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

চট্টগ্রামে ফিল্ড ফায়ারিং অনুশীলনে দুর্ঘটনায় ২ সেনা নিহত

চট্টগ্রামের হাটহাজারী ফিল্ড ফায়ারিং রেঞ্জে ফিল্ড ফায়ারিং অনুশীলন চলাকালে একটি ট্যাংক থেকে গোলাবর্ষণের সময় আকস্মিক

রূপপুর বিদ্যুৎকেন্দ্রে আগুন, ৪৮ ঘণ্টা পরও স্বাভাবিক হয়নি বিদ্যুৎ-ইন্টারনেট

পাবনার ঈশ্বরদী উপজেলায় নির্মাণাধীন রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের পাওনিয়ার বেজে গভীর রাতে আগুন লেগেছে। এতে

টাঙ্গাইলে বরখাস্ত আনসার সদস্যকে কুপিয়ে হত্যা

টাঙ্গাইলের বাসাইলে হানিফ খান (৩৭) নামে বরখাস্তকৃত এক আনসার সদস্যকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার

চিকিৎসকের কাছে চাঁদা দাবি : অস্ত্রসহ চাঁদাবাজ চক্রের সাত জন গ্রেপ্তার

চট্টগ্রামের হাটহাজারী ও বায়েজিদ বোস্তামী এলাকায় বিদেশি ফোন নম্বর এবং হোয়াটসঅ্যাপ ব্যবহার করে বিভিন্ন ব্যক্তি
  • সর্বশেষ
  • জনপ্রিয়

চট্টগ্রামে ফিল্ড ফায়ারিং অনুশীলনে দুর্ঘটনায় ২ সেনা নিহত

অস্ট্রেলিয়ায় ডেপুটি মেয়র হলেন বাংলাদেশি বংশোদ্ভূত এলিজা রহমান

মক্কা চুক্তি : ইয়েমেনের হুথিদের সতর্কবার্তা দিলো পাকিস্তান

সেপা এবং আরসিইপি-‌তে যোগদানের বিষয়ে ইন্দোনেশিয়ার সমর্থন চায় বাংলা‌দেশ

পুলিশকে বেআইনি নির্দেশনা দেবে না কমিশন : সিইসি

দুই মামলায় সাবেক চিফ হুইপ আ স ম ফিরোজ গ্রেপ্তার

প্রতিরক্ষা ও আঞ্চলিক স্থিতিশীলতায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-ভারত

পলিথিন-প্লাস্টিক ব্যবহার বন্ধে কঠোর হওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

জ্বালানি সংকট বৈশ্বিক, পরিস্থিতি সামাল দিতে বিকল্প পদক্ষেপ: রিজভী

বিআরটিএর অনুমতি ছাড়া স্লিপার বাস চালানো যাবে না : হাইকোর্ট

এবারও দুর্গাপূজায় পদ্মার ইলিশ চায় ভারত, বাংলাদেশকে চিঠি

পরিবেশ দূষণ নিয়ন্ত্রণে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে পর্যালোচনা সভা

৩৫ ম্যাচের জন্য চ্যাটজিপিটির সঙ্গে ভারতীয় ক্রিকেট বোর্ডের চুক্তি!

ডেঙ্গুর পিক সময় আসছে সেপ্টেম্বরের শেষ ও অক্টোবরের শুরুতে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী

লাইসেন্স ও ভেরিফিকেশন সনদ ছাড়া পণ্য উৎপাদন , ৪ লাখ টাকা জরিমানা

গ্রিস মরক্কোর স্বায়ত্তশাসন প্রস্তাবের প্রতি তার সমর্থন পুনর্ব্যক্ত করেছে

পাওনা পরিশোধ করলে চেকের মামলায় কারাদণ্ড নয়: হাইকোর্ট

উন্নয়নের আসল মাপকাঠি মাসের শেষের স্বস্তি

মালয়েশিয়ায় হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে সকল আরোহীর প্রাণহানি

রূপপুর বিদ্যুৎকেন্দ্রে আগুন, ৪৮ ঘণ্টা পরও স্বাভাবিক হয়নি বিদ্যুৎ-ইন্টারনেট