ই-পেপার শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ৪ আশ্বিন ১৪৩৩

পূবাইলে চিলেকোঠা থেকে গৃহবধূর লাশ উদ্ধার, স্বামী নিখোঁজ

আসিফ রায়হান:
১৯ সেপ্টেম্বর ২০২৬, ১৭:০১

গাজীপুর মহানগরীর পূবাইলে ভাড়া বাসার চিলেকোঠা থেকে নাদিয়াতুল জান্নাত স্নিগ্ধা নামে এক গৃহবধূর নিথর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (১৯ সেপ্টেম্বর) সকালে তালটিয়া এলাকার একটি ভাড়া বাড়ির চিলেকোঠা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত স্নিগ্ধা পূবাইল এলাকার আফসার উদ্দিনের মেয়ে। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, প্রায় দুই মাস আগে প্রবাসফেরত স্বামীকে নিয়ে তালটিয়া এলাকার মেহেদী হাসানের বাড়ির চিলেকোঠায় ভাড়া ওঠেন তিনি।

শনিবার সকালে ভবনের অন্য ভাড়াটিয়ারা ছাদে কাপড় শুকাতে গিয়ে স্নিগ্ধার মরদেহ পড়ে থাকতে দেখেন। পরে বিষয়টি পূবাইল থানা পুলিশকে জানানো হলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।

স্থানীয় বাসিন্দাদের দাবি, মরদেহ উদ্ধারের আনুমানিক আধা ঘণ্টা আগে স্নিগ্ধার স্বামীকে তড়িঘড়ি করে বাসা থেকে বেরিয়ে যেতে দেখা যায়। এরপর থেকে তার কোনো সন্ধান পাওয়া যাচ্ছে না।

পূবাইল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আতিকুর রহমান জানান, প্রাথমিক আলামত ও মরদেহের অবস্থা দেখে ধারণা করা হচ্ছে, বালিশ চাপা দিয়ে স্নিগ্ধাকে হত্যা করা হয়ে থাকতে পারে। তবে ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে।

ঘটনার রহস্য উদঘাটন এবং জড়িত ব্যক্তিকে শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশ তদন্ত চালিয়ে যাচ্ছে বলে জানান ওসি।

মুন্সীগঞ্জে বাস-প্রাইভেটকার সংঘর্ষ, নিহত ৪

মুন্সিগঞ্জের গজারিয়ায় যাত্রীবাহী বাস ও প্রাইভেটকারের সংঘর্ষে প্রাইভেটকারের চালকসহ চারজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও

খুলনায় চুরির অপবাদে যুবককে পিটিয়ে হত্যা

খুলনা মহানগরীতে চুরির অপবাদে আজমল ওরফে আযম (২৩) নামের এক যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে।

সুনামগঞ্জে ৩ শিশু হত্যা, জুয়া-মাদকে আসক্ত ছিলেন বাবা

সুনামগঞ্জের তাহিরপুরে তিন সন্তানসহ বিষপান করেছেন এক বাবা। বিষক্রিয়ায় মুমূর্ষু বাবা সিলেট এমএজি ওসমানী মেডিকেল

সুনামগঞ্জে বিষপানে ৩ শিশুর মৃত্যু, বাবার অবস্থা আশঙ্কাজনক

সুনামগঞ্জের তাহিরপুরে রাতের কোনো এক সময়ে তিন শিশু সন্তানকে বিষপান করানোর পর এক বাবা নিজে
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মুন্সীগঞ্জে বাস-প্রাইভেটকার সংঘর্ষ, নিহত ৪

পূবাইলে চিলেকোঠা থেকে গৃহবধূর লাশ উদ্ধার, স্বামী নিখোঁজ

সব মন্ত্রণালয়ের অভিন্ন প্রশিক্ষণ সিলেবাসের নির্দেশ প্রধানমন্ত্রীর

সরকারি কর্মকর্তা–কর্মচারীদের নতুন বেতনের প্রজ্ঞাপন জারি

হংকং থেকে হারিয়ে গেল এফ-৩৫ যুদ্ধবিমানের যন্ত্রাংশ, চীনের হাতে যাওয়ার শঙ্কা

মমতার সমর্থনের পরপরই গ্রেপ্তার কংগ্রেসপ্রার্থী, রাজনৈতিক উত্তেজনা তুঙ্গে

ইরানের ওপর নিষেধাজ্ঞা ২০৩১ সাল পর্যন্ত বাড়ালেন ট্রাম্প

জামায়াতের ৬ দফা কীভাবে ৮ দফা হলো জাতি জানে না: রাশেদ খাঁন

সার ব্যবস্থাপনায় নতুন উদ্যোগ, ৬৪ জেলায় শতভাগ বরাদ্দ পাবে কৃষকরা

সবার আগে বাংলাদেশ গড়তে মানসম্মত শিক্ষার বাংলাদেশ হতে হবে

আমাদের লং মার্চ দেশকে দুর্নীতিমুক্ত করার জন্য, আধিপত্যবাদের বিরুদ্ধে

খুলনায় চুরির অপবাদে যুবককে পিটিয়ে হত্যা

কিছু মানুষ ফুটবলের বাস্তবতা বুঝেন না: সমর্থকদের উদ্দেশে ডুলি

তৃণমূলের নাম–প্রতীক কেড়ে নেওয়া বিজেপির নোংরা খেলা: আদালতে মমতা

সুনামগঞ্জে ৩ শিশু হত্যা, জুয়া-মাদকে আসক্ত ছিলেন বাবা

ফিফাকে ২৬ হাজার কোটি টাকা দেওয়ার চিঠি, বাংলাদেশ পাচ্ছে কত

জাতিসংঘে প্রথমবার ভাষণে যেসব বিষয় তুলে ধরবেন প্রধানমন্ত্রী

মক্কায় হামলা নিয়ে জুমার খুতবায় যা বললেন মসজিদুল হারাম ও নববীর ইমাম

মিরাজের বিবর্ণ দিনে হেটমায়ারের সেঞ্চুরিও ব্যর্থ, গায়ানার বিদায়

হুথিদের দুই ঘাঁটির দখল নিলো ইয়েমেনি সেনাবাহিনী