ই-পেপার মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩

চট্টগ্রামে শিক্ষার্থীদের সড়ক নিরাপত্তা কর্মশালা

ইমরান হোসেন
১৩ অক্টোবর ২০২৬, ২০:৫০

জাতীয় নিরাপদ সড়ক দিবস-২০২৬ উপলক্ষে চট্টগ্রামে শিক্ষার্থীদের মধ্যে সড়ক নিরাপত্তা বিষয়ে সচেতনতা বাড়াতে কর্মশালার আয়োজন করেছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ), চট্টগ্রাম।

সোমবার (১২ অক্টোবর) চট্টগ্রাম মহানগরের বাংলাদেশ মহিলা সমিতি বালিকা উচ্চ বিদ্যালয়ে এ সচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত হয়। এতে শিক্ষার্থীদের সড়ক নিরাপত্তা, ট্রাফিক আইন মেনে চলা এবং সড়ক দুর্ঘটনা কমানোর বিভিন্ন কৌশল ও গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা দেওয়া হয়।

কর্মশালায় উপস্থিত ছিলেন বিআরটিএ চট্টগ্রাম জেলা সার্কেলের উপপরিচালক (ইঞ্জিনিয়ারিং) কে. এম. মাহবুব কবীর, বিআরটিএ চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক (জেনারেল) মো. সিরাজুল ইসলাম, সিএমপির ট্রাফিক বিভাগের (উত্তর) ট্রাফিক ইন্সপেক্টর (প্রশাসন) মো. মিজানুর রহমান এবং বাংলাদেশ মহিলা সমিতি বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ আরিফুল হাসান চৌধুরীসহ অন্যান্য অতিথিরা।

কর্মশালার শেষে অনুষ্ঠিত মূল্যায়ন পরীক্ষায় প্রথম স্থান অধিকার করে অষ্টম শ্রেণির শিক্ষার্থী নিমরা জান্নাত নিমনি। দ্বিতীয় স্থান অর্জন করে একই শ্রেণির রিফা ওয়াসিমা এবং তৃতীয় স্থান অর্জন করে ফাউজিয়া নূশা। পরে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেয় বিআরটিএ কর্তৃপক্ষ।

সড়ক দুর্ঘটনা হ্রাস এবং নিরাপদ সড়ক গড়ে তুলতে শিক্ষার্থীদের মধ্যে ট্রাফিক আইন ও সড়ক নিরাপত্তা সম্পর্কে সচেতনতা বৃদ্ধিতে এ ধরনের কর্মশালা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন।

মানিকগঞ্জে অস্বাস্থ্যকর পরিবেশে ফুচকার কাচামাল তৈরি, ভোক্তার অভিযানে জরিমানা

মানিকগঞ্জ জেলা শহরের জয়রা এলাকায় একটি ফ্যাক্টরিতে মেয়াদোত্তীর্ণ ময়দা ও নোংরা তেল ব্যবহার করে ফুচকা

নাফ নদী পেরিয়ে ডুবন্ত ক্যারিয়ারে ইয়াবা পাচার, বিজিবির অভিযানে আটক -৩

কক্সবাজারের উখিয়ায় পৃথক তিনটি অভিযানে ২ লাখ ২০ হাজার পিস ইয়াবা, একটি বিদেশি পিস্তল, দুটি

নবীনগর সরকারি কলেজ মাঠের ঘাস কাটার মেশিন উপহার দিলেন কাজী নাজমুল হোসেন তাপস

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর সরকারি কলেজ মাঠের পরিচর্যা ও পরিষ্কার-পরিচ্ছন্নতার সুবিধার্থে ঘাস কাটার একটি মেশিন উপহার দিয়েছেন

পাগলা মসজিদের দানবাক্সে  ১২ কেজি স্বর্ণ আর সাড়ে ১২ কেজি রুপা

কিশোরগঞ্জের ঐতিহাসিক পাগলা মসজিদের দানবাক্সে ১২ কেজি স্বর্ণ আর সাড়ে ১২ কেজি রুপা পাওয়া গেছে।
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মানিকগঞ্জে অস্বাস্থ্যকর পরিবেশে ফুচকার কাচামাল তৈরি, ভোক্তার অভিযানে জরিমানা

অনুভবে আমার মা মাসউদুল কাদির

চট্টগ্রামে শিক্ষার্থীদের সড়ক নিরাপত্তা কর্মশালা

চাঁদাবাজ-দখলবাজদের বিরুদ্ধে আমরা কঠোর : ডিএমপি কমিশনার 

বাংলাদেশের সঙ্গে মুক্ত বাণিজ্যে আগ্রহী নেদারল্যান্ডস

ঘোষণা দিয়ে হুতিদের সানায় সৌদির বিমান হামলা

আমেরিকা সফরে গেলেন চরমোনাই পীর

কঠোর পর্দা মেনেও সেরা বিজ্ঞানীর তালিকায় সৌদি অধ্যাপক 

জার্মান পর্যটকের হাতে চুরি হওয়া ল্যাপটপ

নাফ নদী পেরিয়ে ডুবন্ত ক্যারিয়ারে ইয়াবা পাচার, বিজিবির অভিযানে আটক -৩

নবীনগর সরকারি কলেজ মাঠের ঘাস কাটার মেশিন উপহার দিলেন কাজী নাজমুল হোসেন তাপস

মুসলিম অধ্যুষিত দেশ আজারবাইজানে হিজাব নিষিদ্ধ!

কুরআন প্রতিযোগিতায় থাইল্যান্ডের রাজা-রানি

পাগলা মসজিদ মানবজাতির আস্থার জীবন্ত স্তম্ভ

ময়মনসিংহে ফুটপাতে ঢাকনাবিহীন ম্যানহোল!

স্ক্রিনের আলোয় ফিকে সম্পর্কের রঙ

এলডিসি থেকে উত্তরণের সময়সীমা বাড়ানো নি‌য়ে ডাচ‌দের সমর্থন চায় বাংলা‌দেশ

আমরা প্রবাসী কার্ড চালুর উদ্যোগ নিয়েছি: নুরুল হক

হত্যা মামলায় জামিন পেয়েই আদালত প্রাঙ্গণে আইভীর ‘জয় বাংলা’ স্লোগান

বাণিজ্য ঘাটতি কমাতে ওমানের সঙ্গে সিইপিএ চুক্তি স্বাক্ষরে গুরুত্ব