ই-পেপার শনিবার, ০৭ মার্চ ২০২৬, ২৩ ফাল্গুন ১৪৩২

‘তাণ্ডব’ সিনেমার পাইরেসিতে গ্রেপ্তার ৩

আমার বার্তা অনলাইন:
১৯ জুন ২০২৫, ১৫:০০
আপডেট  : ১৯ জুন ২০২৫, ১৫:০৯

মুক্তির পর থেকেই আলোচনার শীর্ষে শাকিব খান অভিনীত ‘তাণ্ডব’। দেশের বিভিন্ন প্রেক্ষাগৃহে সিনেমাটির প্রদর্শনী বেড়েছে কয়েকগুণ।

দর্শকপ্রিয়তার তুঙ্গে থাকা এই সিনেমা এবার পড়েছে পাইরেসির ফাঁদে। টেলিগ্রাম চ্যানেলের মাধ্যমে ‘তাণ্ডব’-এর পাইরেটেড কপি ছড়িয়ে দেওয়ার ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের সাইবার বিভাগ।

বুধবার (১৮ জুন) বিকেলে রাজধানীর ডিএমপি মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান ডিবির (দক্ষিণ) যুগ্ম কমিশনার মোহাম্মদ নাসিরুল ইসলাম।

গ্রেপ্তাররা হলেন ইউটিউবার টিপু সুলতান, একটি অনলাইন পোর্টালের মালিক সাদি সাদ ওরফে সাগর এবং একটি সিনেমা হলের অপারেটর সাজেদুল ইসলাম।

তিনি জানান, সিনেমাটির প্রযোজক শাহরিয়ার কবির ভূঁইয়া বনানী থানায় মামলা করেন। মামলায় বলা হয়, গত ৪ জুন ‘তাণ্ডব’ সিনেমার পাইরেটেড ভিডিও ইউটিউব, টেলিগ্রাম, ফেসবুকসহ বিভিন্ন মাধ্যমে ছড়ানো হয়। একাধিক অনলাইনে এইচডি কনটেন্টও আপলোড করা হয়।

মামলাটি তদন্তে নিয়ে গোয়েন্দা পুলিশ তথ্যপ্রযুক্তির সহায়তায় তিনজনকে গ্রেপ্তার করে। জিজ্ঞাসাবাদে সিনেমা হল অপারেটর সাজেদুল ইসলাম পাইরেসি চক্রের আরও সদস্যদের নাম প্রকাশ করেছেন। তাদের অবস্থান শনাক্ত করে অভিযান চালানো হচ্ছে।

ডিবির কর্মকর্তারা বলেন, টেলিগ্রাম চ্যানেলটি থেকেই প্রথম ভিডিও ছড়ানো হয়। এটি কারা চালাচ্ছে, কোথা থেকে পরিচালিত হচ্ছে, তা শনাক্তে কাজ চলছে। এই অপরাধে জড়িত সবাইকে আইনের আওতায় আনা হবে বলেও উল্লেখ করেন নাসিরুল ইসলাম।

‘তাণ্ডব’ সিনেমাটি নির্মাণ করছেন আলোচিত নির্মাতা রায়হান রাফি। শাকিব খান ও সাবিলা নূর ছাড়াও সিনেমাটির বিশেষ চরিত্রে হাজির হয়েছেন দুই বাংলার নন্দিত অভিনেত্রী জয়া আহসান। আরও রয়েছেন এফএস নাঈম, আফজাল হোসেন, রোজি সিদ্দিকীসহ অনেকে।

আমার বার্তা/এল/এমই

হত্যার পর ওবায়দুল্লাহকে ৭ টুকরা করে রুমমেট শাহীন

রাজধানীর মতিঝিল, নয়াপল্টন, বায়তুল মোকাররম ও কমলাপুরসহ বিভিন্ন এলাকা থেকে মানুষের কাটা হাত-পা ও মাথা

রাজধানীতে স্কুলছাত্র অপহরণের ঘটনায় ৪ জন গ্রেপ্তার

সচিবালয়ের কর্মচারী খন্দকার শামীম আহমেদের স্কুলপড়ুয়া সন্তানকে অপহরণে জড়িত থাকার অভিযোগে চারজনকে গ্রেপ্তার করা হয়েছে।

কিশোর গ্যাংয়ের আস্তানায় সেনাবাহিনীর অভিযান, দেশীয় অস্ত্র ও বোমা উদ্ধার

মুন্সীগঞ্জে কিশোর গ্যাংয়ের আস্তানায় সেনাবাহিনীর নেতৃত্বে যৌথ বাহিনীর বিশেষ অভিযান পরিচালিত হয়েছে। অভিযানে বিপুল পরিমাণ

জামায়াত আমিরের এক্স অ্যাকাউন্ট হ্যাক, ডিবির হাতে আটক বঙ্গভবন কর্মকর্তা 

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্ট নিয়ন্ত্রণে নিয়ে নারীদের নিয়ে
  • সর্বশেষ
  • জনপ্রিয়

হত্যা থেকে হয়রানি—এক বছরে সাংবাদিক নির্যাতনের ভয়ংকর হিসাব

তারেক রহমানের ভিভিআইপি ফ্লাইটের ব্যবহৃত বিমানে বড় ত্রুটি

ঐতিহাসিক ৭ মার্চ জাতির উজ্জ্বলতম দিন

৭ মার্চ ঘটে যাওয়া নানান ঘটনা

জালানি তেল বিক্রয়ে বিপিসির নতুন সিদ্ধান্ত

সাভারে ৩দিনব্যাপী যুব উদ্যোক্তা মেলার শুভ উদ্বোধন

ঢাকা বোট ক্লাবে সেহরি নাইট, সদস্যদের উচ্ছ্বসিত অংশগ্রহণে উজ্জীবিত ক্লাব প্রাঙ্গণ

সাবেক দুই উপদেষ্টাকে গ্রেফতার দাবিতে জামায়াতের বিক্ষোভ

গ্যাসের দাম যদি বাড়ে, তো বাড়ুক : ট্রাম্প

আমরা মার্কিন স্থলবাহিনীর জন্য অপেক্ষা করছি: আরাঘচি

রাজবাড়ীতে পাম্পে জ্বালানি তেল সংকট, যানবাহন চালকদের ক্ষোভ

কুয়েতে মিসাইল হামলায় সন্দ্বীপের প্রবাসী নিহত

ইরানের বিদেশি মুদ্রা জব্দের পরিকল্পনা করছে আমিরাত, দাবি মার্কিন দৈনিকের

নিউজিল্যান্ড সিরিজ দিয়ে বাংলাদেশ দলে ফেরার আশা সাকিবের

প্রতিটি পর্বে পর্বে ইলেকশন ইঞ্জিনিয়ারিং করা হয়েছে: গোলাম পরওয়ার

দীর্ঘমেয়াদি যুদ্ধের জন্য প্রস্তুত, নতুন অস্ত্র আসছে: রেভল্যুশনারি গার্ড

পূর্বের বক্তব্য থেকে সরে ইরানে দীর্ঘমেয়াদি যুদ্ধের ইঙ্গিত দিলেন ট্রাম্প

উত্তরায় গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে নারী-শিশুসহ দগ্ধ ১০

ফেব্রুয়ারিতে সড়কে ঝরল ৪৪৭ প্রাণ

মির্জাপুরে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত