ই-পেপার সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ৩০ চৈত্র ১৪৩২

ইরানের বিদেশি মুদ্রা জব্দের পরিকল্পনা করছে আমিরাত, দাবি মার্কিন দৈনিকের

আমার বার্তা অনলাইন
০৬ মার্চ ২০২৬, ১৫:১১

সংযুক্ত আরব আমিরাতের কেন্দ্রীয় এবং অন্যান্য ব্যাংকে রক্ষিত ইরানের বিদেশি জব্দ করার পরিকল্পনা করছে আমিরাত। গতকাল সূত্রের বরাত দিয়ে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম ওয়াল স্ট্রিট জার্নাল।

যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার সঙ্গে মধ্যপ্রাচ্যের দেশগুলোর সঙ্গে সরাসরি বাণিজ্য করতে পারে না ইরান। এক্ষেত্রে ইরান যা করে তা হলো— যে দেশের সঙ্গে বাণিজ্য হচ্ছে— সেই দেশের কোনো ভুয়া বা কল্পিত কোম্পানির নামে নিবন্ধন করে এবং সেই নিবন্ধিত কোম্পানির নামে ব্যাংক হিসাব খোলে। নিষেধাজ্ঞায় জর্জরিত ইরান এভাবেই রিজার্ভের জন্য প্রয়োজনীয় বৈদেশিক মুদ্রা উপার্জন করে।

দীর্ঘদিন ধরে আমিরাত ইরানের অন্যতম বাণিজ্যিক অংশীদার এবং এত বছর ধরে আবুধাবির সঙ্গে এভাবেই বাণিজ্য করছে তেহরান। ওয়াল স্ট্রিট জার্নালের প্রতিবেদনে বলা হয়েছে, আমিরাতের সরকার সেসব ভুয়া কোম্পানির হিসাবগুলো ফ্রিজ করতে চাইছে এবং এক্ষেত্রে সবার আগে ফ্রিজ করতে চাইছে ইরানের প্রতিরক্ষা বাহিনীর অভিজাত শাখা ইসলামিক রেভল্যুশনারি গার্ডের সঙ্গে সম্পর্কিত অ্যাকাউন্টগুলো।

ওয়াল স্ট্রিট জার্নালের প্রতিবেদনে আরও দাবি করা হয়েছে যে আমিরাতের কর্মকর্তারা এ ব্যাপারে ইরানকে অনানুষ্ঠানিকভাবে সতর্কর্বার্তাও দিয়েছেন। তবে প্রতিবেদনে এটিও স্বীকার করা হয়েছে যে কবে আমিরতা এ পদক্ষেপ নেবে— তা এখনও অনিশ্চিত।

সূত্র : আলজাজিরা, টাইমস অব ইন্ডিয়া

আমার বার্তা/জেএইচ

মরক্কোর সাহারা: মালি কর্তৃক তথাকথিত 'সদর'-এর স্বীকৃতি প্রত্যাহারের ঘোষণা

সম্প্রতি মালি প্রজাতন্ত্রের সরকার মরক্কোর সাহারা অঞ্চল সংশ্লিষ্ট এক গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের পুনর্বিবেচনা করে এই সিদ্ধান্ত

নাগরিকত্ব পেতে যুক্তরাষ্ট্রে গিয়ে সন্তান প্রসব, সুযোগ বন্ধ করছেন ট্রাম্প

গর্ভবতী নারীদের ভিসা আবেদনে মিথ্যা তথ্য দিতে সাহায্য করে, এমন কিছু চক্রের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

যুক্তরাষ্ট্রের ওপর কোনো বিশ্বাস নেই, তারা আস্থা অর্জনে ব্যর্থ: ইরান

যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা ব্যর্থ হওয়ার পর প্রথমবারের মতো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া দেখিয়েছেন ইরানের পার্লামেন্টের স্পিকার বাঘের

কিছু মতপার্থক্য থাকলেও আলোচনা চালিয়ে যাবে ইরান ও যুক্তরাষ্ট্র

পাকিস্তানের মধ্যস্থতায় ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে টানা ১৪ ঘণ্টার উচ্চপর্যায়ের আলোচনা শেষ হয়েছে। আলোচনা শেষ
  • সর্বশেষ
  • জনপ্রিয়

পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে আইএফআরসির প্রতিনিধিদলের বৈঠক: সহযোগিতার অঙ্গীকার

অবকাঠামো নয়, শ্রেণিকক্ষে জোর দিতে হবে: গণশিক্ষা প্রতিমন্ত্রী

ফার্নেস অয়েলের দাম লিটারে বাড়ল ২৪ টাকা ৫৯ পয়সা

স্কুলে পাঠদান বাড়াতে অবসরপ্রাপ্ত শিক্ষকদের নিয়োগের নির্দেশ

ইইউ দেশগুলোর সঙ্গে বাণিজ্যে নন-ট্যারিফ বাধা রয়েছে: বাণিজ্যমন্ত্রী

দুপুরে জামিন, বিকেলেই কারামুক্ত হলেন শিরীন শারমিন চৌধুরী

বাংলাদেশ–যুক্তরাষ্ট্রের হাত ধরে পরিবেশ সুরক্ষা ও সবুজ ভবিষ্যতের নতুন দিগন্ত

ইসলামী ব্যাংক থেকে ১০২ কোটি টাকার শেয়ার ক্রয়ে দুর্নীতি

সাবেক আইনমন্ত্রী ব্যারিস্টার শফিক আহমেদ মারা গেছেন

আজ অথবা কাল জামিননামা পৌঁছালেই কারামুক্ত হবেন শিরীন শারমিন

আবারও ফ্যাসিবাদ কায়েমের ইঙ্গিত দিচ্ছে সরকার: জামায়াত আমির

দু-একটা বাদে অন্তর্বর্তী সরকারের সব কর্মকাণ্ড বৈধতা পাচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী

বাতিল হওয়া অধ্যাদেশগুলো নিয়ে বিরোধীদল বিভ্রান্তি ছড়াচ্ছে: আইনমন্ত্রী

দেশে আপাতত ভোজ্যতেলের দাম বাড়ানো হচ্ছে না : বাণিজ্যমন্ত্রী

একদিনে হাম ও হামের উপসর্গে ১০ জনের মৃত্যু: স্বাস্থ্য অধিদপ্তর

যোগাযোগ ব্যবস্থা নিরাপদ করতে নিরলসভাবে কাজ করছে সরকার: মন্ত্রী

ঢাকার জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরে ইউরি গাগারিনের আবক্ষ মূর্তি উন্মোচন

সুন্দরবনে দস্যুবিরোধী সাঁড়াশি অভিযান জোরদার, ৬১ দস্যু আটক ও বিপুল অস্ত্র উদ্ধার

মরক্কোর সাহারা: মালি কর্তৃক তথাকথিত 'সদর'-এর স্বীকৃতি প্রত্যাহারের ঘোষণা

নাগরিকত্ব পেতে যুক্তরাষ্ট্রে গিয়ে সন্তান প্রসব, সুযোগ বন্ধ করছেন ট্রাম্প