ই-পেপার বুধবার, ১১ মার্চ ২০২৬, ২৭ ফাল্গুন ১৪৩২

ব্র্যাক ব্যাংক চালু করলো জেপি মরগান পেমেন্টসের ‘ওয়্যার ৩৬৫’

আমার বার্তা অনলাইন:
১২ মে ২০২৫, ১৩:২৫

নতুন পেমেন্ট সেবা ‘ওয়্যার ৩৬৫’ নামক রিয়েল-টাইম ক্রসবর্ডার চালুর লক্ষ্যে বিশ্বখ্যাত প্রতিষ্ঠান জেপি মরগান পেমেন্টসের সঙ্গে কৌশলগত চুক্তি স্বাক্ষর করেছে ব্র্যাক ব্যাংক।

এ পেমেন্ট সেবার আওতায় ছুটির দিনসহ বছরে ৩৬৫ দিন রিয়েল-টাইম ক্রসবর্ডার বা আন্তঃদেশীয় সেটেলমেন্ট সেবা উপভোগ করা যাবে।

গত ৭ মে এ চুক্তি স্বাক্ষরিত হয়। এ চুক্তির ফলে পেমেন্ট সুবিধায় যুক্ত হলো এক নতুন মাত্রা, যা এই অঞ্চলের আন্তঃদেশীয় আর্থিক লেনদেনকে আরও ঝামেলাহীন ও নির্ভুল করবে।

জেপি মরগান পেমেন্টসের ‘ওয়্যার ৩৬৫’ সুবিধাটি আর্থিক প্রতিষ্ঠানগুলোকে গ্রাহকদের ক্রমবর্ধমান প্রয়োজন পূরণে সহায়তা করে। এর ফলে, আর্থিক প্রতিষ্ঠানগুলো জরুরি ক্রসবর্ডার লেনদেনগুলো দ্রুত ও তাৎক্ষণিকভাবে সম্পন্ন করতে পারবে। এ সেবা পাওয়া যাবে সাপ্তাহিক ছুটির দিনেও।

বাংলাদেশসহ পৃথিবীর অল্প কিছু দেশে শুক্রবার ও শনিবারে সাপ্তাহিক ছুটি থাকে, যেখানে বিশ্বের বেশিরভাগ দেশগুলোতে সাপ্তাহিক ছুটি পালন করা হয় শনিবার ও রোববার। এর ফলে ক্রসবর্ডার সেটেলমেন্টের জন্য সপ্তাহে মাত্র চার দিন সময় পাওয়া যায়। ‘ওয়্যার ৩৬৫’ সুবিধার ফলে গ্রাহকরা এখন বছরের ৩৬৫ দিনই তাদের মার্কিন ডলার অ্যাকাউন্টের মাধ্যমে জেপি মরগানের ক্লায়েন্টদের কাছে ফান্ড ট্রান্সফার করতে পারবেন। এর ফলে প্রতিদিনের সেটেলমেন্টে গতি ও স্বচ্ছতা নিশ্চিত হবে।

গ্রাহকদের ক্রমবর্ধমান চাহিদা এবং প্রযুক্তিগত উৎকর্ষতার সঙ্গে তাল মিলিয়ে ‘ওয়্যার ৩৬৫’ ব্যবসা, সরকারি খাত, আর্থিক প্রতিষ্ঠান এবং নন-ব্যাংক আর্থিক প্রতিষ্ঠানগুলোর জরুরি ক্রসবর্ডার সেটেলমেন্টে দ্রুততা ও নিরাপত্তা নিয়ে এসেছে। এছাড়াও এই সুবিধাটির মাধ্যমে সেসব গ্রাহকরাও উপকৃত হবেন, যারা এই ডিজিটাল মাধ্যম ব্যবহার করে প্রতিনিয়ত ক্রসবর্ডার লেনদেন করে থাকেন।

এ চুক্তির বিষয়ে ব্র্যাক ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড সিইও সেলিম রেজা ফরহাদ হোসেন বলেন, জেপি মরগান ডিজিটাল প্ল্যাটফর্ম ওয়্যার ৩৬৫-এর সঙ্গে যুক্ত হতে পেরে আমরা অত্যন্ত আনন্দিত। এর ফলে সপ্তাহে প্রতিদিন, এমনকি ছুটির দিনেও স্বল্প সময়ের মধ্যে ক্রসবর্ডার ও হাই-প্রায়োরিটি লেনদেন করা সম্ভব হবে। এই সুবিধার ফলে ব্র্যাক ব্যাংকের সঙ্গে গ্রাহকদের লেনদেন হবে এখন আরও নির্বিঘ্ন, নিরাপদ ও স্বাচ্ছন্দ্যময়।

জেপি মরগান পেমেন্টসের এশিয়া প্যাসিফিক অঞ্চলের হেড অব সেলস ক্রিস্টিন ট্যান বলেন, এখনকার বৈশ্বিক অর্থনীতিতে কর্মঘণ্টার বাইরেও ক্রসবর্ডার পেমেন্ট সম্পন্ন করা জরুরি হয়ে পড়েছে। প্রতিযোগিতায় টিকে থাকার জন্য ব্যবসা-প্রতিষ্ঠানগুলোর জন্য সময়মতো ক্যাশ ফ্লো এবং দ্রুত সেটেলমেন্ট অপরিহার্য। ‘ওয়্যার ৩৬৫’ ঠিক গ্রাহকদের এই প্রয়োজনগুলোই মেটায়। এটি শুধু প্রযুক্তির উৎকর্ষতাই নয়, বরং এটি গ্রাহকদের জন্য একটি সুবিধাজনক ও স্বাচ্ছন্দ্যময় পেমেন্ট-ব্যবস্থা গড়ে তোলার ব্যাপারে আমাদের প্রতিশ্রুতির প্রতিফলনও।

গ্রাহকদের বৈচিত্র্যময় ও পরিবর্তনশীল ব্যাংকিং প্রয়োজন মেটাতে তাদের আধুনিক ও উদ্ভাবনী ব্যাংকিং সেবা দেওয়ার ব্যাপারে এটি ব্র্যাক ব্যাংকের একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ।

আমার বার্তা/এল/এমই

কর কর্মকর্তার সাড়ে ১৪ কোটি টাকার সম্পদের পাহাড়: ফাঁসালেন বাবা-মাকেও

জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) কর বিভাগের সহকারী কর কমিশনার মোসা. তানজিনা সাথী। সরকারি কর্মকর্তা হিসেবে

চলতি মাসে দেশে আসছে ৩ লাখ ৩৬ হাজার টন ডিজেল

চলতি মার্চ মাসে দেশে যুক্ত হবে তিন লাখ ৩৬ হাজার ৩৭৯ মেট্রিক টন ডিজেল। এতে

সব রেকর্ড ভেঙে সোনার ভরি ২ লাখ ৭০ হাজার টাকা

টানা দ্বিতীয় দিনের মতো সোনার দাম বাড়ানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। এবার ভরিতে

৩ হাজার কোটি টাকার তহবিল ও গৃহঋণে সিঙ্গেল ডিজিট সুদ চান আবাসন ব্যবসায়ীরা

মধ্যপ্রাচ্যের চলমান সংকটের প্রভাবে সৃষ্ট অর্থনৈতিক চাপ মোকাবিলা করে আবাসন খাত সচল রাখতে ৩ হাজার
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইফতারের আগেই পাকিস্তানের বিপক্ষে জয় নিয়ে মাঠ ছাড়লো বাংলাদেশ

ব্রাহ্মণবাড়িয়ায় ফসলি জমি ভরাটের দায়ে বালু জব্দ করে নিলামে বিক্রি

মির্জাপুরে গ্যাস সংযোগ অভিযান

ইরান-সমর্থিত ইরাকি গোষ্ঠীর হামলায় ১৩ মার্কিন সেনা নিহত

বিরোধীদলীয় নেতার সম্মতি পেলে চিঠি প্রকাশ করতে চায় মন্ত্রণালয়

অর্থনীতিতে নারীর অংশগ্রহণ বাড়াতে নারীবান্ধব কর্মপরিবেশ জরুরি

ভবিষ্যৎ ট্রাফিক ব্যবস্থাপনা হতে হবে প্রযুক্তি নির্ভর: আইজিপি

ডেঙ্গু–চিকুনগুনিয়া প্রতিরোধে দেশবাসীর প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান

মন্ত্রী-এমপিদের চলনে-বলনে মার্জিত থাকতে বললেন প্রধানমন্ত্রী

ইরান যুদ্ধের অনিশ্চয়তায় বিশ্ববাজারে তেলের দামে নজিরবিহীন ওঠানামা

ঈদে বিমানবন্দর থেকে জয়দেবপুর বিআরটি লেনে একমুখী চলবে গাড়ি

সংস্কার প্রস্তাবের আলোকে বিরোধীদল যতটুকু পাবে, ততটুকু চাই: জামায়াত আমির

স্পিকার ও ডেপুটি স্পিকার বাছাইয়ে প্রধানমন্ত্রীকে দায়িত্ব দিল সরকারি দল

নাহিদের ক্যারিয়ারসেরা বোলিংয়ে ১১৪ রানেই অলআউট পাকিস্তান

থার্ড টার্মিনাল চালু করতে ৬ থেকে ৯ মাস লাগবে: বিমান প্রতিমন্ত্রী

আউট সোর্সিং জনবল নিয়োগে পরিচালক তুহিনের ২৫ কোটি টাকার টার্গেট

বগুড়া-৬ ও শেরপুর-৩ উপনির্বাচনে গণভোট থাকছে না: ইসি

পাম্পে পুলিশের সঙ্গে সেনা সদস্য মোতায়েন চায় ওনার্স অ্যাসোসিয়েশন

বাংলাদেশের খেলা দেখতে মিরপুরে জাইমা রহমান

ধামরাইয়ে গ্যাস বিস্ফোরণে দগ্ধ স্বামী–স্ত্রী, স্ত্রীর অবস্থা আশঙ্কাজনক