ই-পেপার শুক্রবার, ০১ মে ২০২৬, ১৮ বৈশাখ ১৪৩৩

বিজ্ঞাপনদাতাদের কাছ থেকে অতিরিক্ত ফি নেবে মেটা

আমার বার্তা অনলাইন
১১ মার্চ ২০২৬, ১১:১২

ডিজিটাল সেবা করের চাপ সামলাতে বিজ্ঞাপনদাতাদের কাছ থেকে অতিরিক্ত ফি নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে প্রযুক্তি প্রতিষ্ঠান মেটা। ইউরোপের বিভিন্ন দেশে আরোপিত ডিজিটাল করের খরচ সমন্বয় করতেই এই নতুন ফি চালু করা হচ্ছে।

প্রতিষ্ঠানটির এক ঘোষণায় বলা হয়েছে, বিজ্ঞাপনের জন্য ২ থেকে ৫ শতাংশ পর্যন্ত ‘লোকেশন ফি’ নেওয়া হবে। আগামী ১ জুলাই থেকে এই নিয়ম কার্যকর হবে।

এই ফি প্রযোজ্য হবে মেটার বিভিন্ন প্ল্যাটফর্মে প্রচারিত ছবি ও ভিডিও বিজ্ঞাপনের ক্ষেত্রে। এর মধ্যে রয়েছে হোয়াটসঅ্যাপ–এর ক্লিক-টু-মেসেজ প্রচারণা এবং বিপণন বার্তার সঙ্গে যুক্ত

মেটা জানিয়েছে, এত দিন এসব অতিরিক্ত খরচ প্রতিষ্ঠানটি নিজেই বহন করছিল। তবে নতুন নীতিমালার মাধ্যমে পরিবর্তিত বৈশ্বিক নিয়ন্ত্রক পরিবেশের সঙ্গে সামঞ্জস্য রাখতে এই পদক্ষেপ নেওয়া হয়েছে।

বিজ্ঞাপনদাতার ব্যবসার অবস্থান নয়, বরং যে দেশে বিজ্ঞাপন দেখা হবে সেই দেশের ওপর ভিত্তি করেই লোকেশন ফি নির্ধারণ করা হবে।

মেটা জানিয়েছে, ছয়টি দেশে এই ফি কার্যকর হবে। এর মধ্যে যুক্তরাজ্যে ২ শতাংশ এবং ফ্রান্স, ইটালি ও স্পেনে ৩ শতাংশ ফি ধার্য করা হয়েছে। অন্যদিকে অস্ট্রিয়া ও তুরস্কে এই ফি হবে ৫ শতাংশ।

ডিজিটাল কর সাধারণত বড় প্রযুক্তি কোম্পানিগুলোর স্থানীয় আয়ের ওপর নির্দিষ্ট হারে আরোপ করা হয়। তবে যুক্তরাষ্ট্রের প্রশাসন এই করের সমালোচনা করে বলেছে, এটি মূলত মার্কিন প্রযুক্তি কোম্পানিগুলোর ওপর অতিরিক্ত চাপ সৃষ্টি করছে।

প্রযুক্তি খাতে বিশ্লেষকেরা বলছেন, ইউরোপে ডিজিটাল কর কার্যকর হওয়ায় বড় প্রযুক্তি প্রতিষ্ঠানগুলো তাদের ব্যবসায়িক কৌশলে পরিবর্তন আনছে। এর আগে গুগল এবং অ্যামাজনও একই ধরনের অতিরিক্ত ফি আরোপের পথ বেছে নিয়েছিল।

নতুন এই সিদ্ধান্তের মাধ্যমে বিজ্ঞাপন বাজারে খরচ কিছুটা বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে। তবে প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোর মতে, পরিবর্তিত নীতিমালার সঙ্গে খাপ খাইয়ে নিতে এ ধরনের পদক্ষেপ প্রয়োজন।

আমার বার্তা /জেএইচ

এআই চ্যাটে কিশোররা কী আলোচনা করছে, দেখতে পারবেন অভিভাবক

কিশোর ব্যবহারকারীরা এআই সহকারীর সঙ্গে কী ধরনের বিষয় নিয়ে কথা বলছে তা এখন দেখতে পারবেন

অনলাইনে ডাটা সুরক্ষিত রাখার সাত উপায়

ডিজিটাল যুগে আমরা প্রতিদিনই অনলাইনে অসংখ্য তথ্য শেয়ার করছি ব্যক্তিগত ছবি, ব্যাংকিং তথ্য, পাসওয়ার্ড, এমনকি

মোবাইল ডেটার মেয়াদের সীমাবদ্ধতায় গ্রাহকের ভোগান্তি বাড়ছে: মাসুদ কামাল

মোবাইল ডেটা প্যাকেজের নির্দিষ্ট মেয়াদ ও ব্যবহার সীমাবদ্ধতার কারণে সাধারণ গ্রাহকদের ভোগান্তি ক্রমেই বাড়ছে বলে

হোয়াটসঅ্যাপ প্রিমিয়ামে ২০টি চ্যাট ‘পিন’ করা ছাড়াও যেসব সুবিধা পাবেন

অনেক জল্পনা শেষে এবার সামনে আসছে হোয়াটসঅ্যাপের প্রিমিয়াম সংস্করণ। জানা যাচ্ছে, নতুন এই ভার্সন নিয়ে
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমাদের প্রথম দায়িত্ব জনগণের দেখভাল করা: সংসদে প্রধানমন্ত্রী

৩৭ হাজার কোটির ১৪ এয়ারক্রাফট কেনার চুক্তি স্বাক্ষর করল বিমান

নারায়ণগঞ্জে নববর্ষ সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

বিএনপি জুলাই সনদ থেকে সরে যায়নি আঁকড়ে ধরেছে: স্বরাষ্ট্রমন্ত্রী

সংরক্ষিত নারী আসনে ৪৯ প্রার্থীকে বিজয়ী ঘোষণা করে গেজেট প্রকাশ

বাংলাদেশের এক নম্বর সমস্যা—বেকারত্ব

কেরানীগঞ্জে অটোরিকশাচালক হত্যা মামলায় ৫ জনের মৃত্যুদণ্ড

নিজ দেশে নিপীড়নের শঙ্কার কথা বললে ভিসা দেবে না যুক্তরাষ্ট্র

প্রতিবেশীর সঙ্গে বন্ধুত্ব হবে, কিন্তু স্বামী-স্ত্রীর সম্পর্ক নয়: সংসদে গয়েশ্বর

প্রাইজবন্ডের ১২৩তম ‘ড্র’ অনুষ্ঠিত, ৬ লাখ টাকা পেল ০০০১০৩৫ নম্বর

ট্যালেন্ট পার্টনারশিপ প্রকল্প সম্প্রসারণে জোর পররাষ্ট্র প্রতিমন্ত্রীর

মুজিব বলেছিলেন সাবধানে থাকিস, জিয়া বলেছিলেন যুদ্ধ করো: সংসদে গয়েশ্বর

ইরানকে ৬ স্থলপথ ব্যবহারের অনুমতি পাকিস্তানের, ক্ষুব্ধ হবে আমেরিকা?

অর্থনীতি পুনরুদ্ধারে আগামী দুই বছর কঠিন হবে: অর্থমন্ত্রী

পেট্রলের লাইন আর নাই, লোডশেডিংও কমে গেছে: সংসদে জ্বালানিমন্ত্রী

বাংলাদেশ সীমান্তে বিষধর সাপ ও কুমির মোতায়েনের পরিকল্পনা ভারতের

একাত্তরে কসাই টিক্কা খানের সঙ্গে বৈঠক করেছিলেন গোলাম আযমরা

পার্বত্য চুক্তি বাস্তবায়নে সরকারের কার্যক্রম জাতিসংঘে তুলে ধরলেন সচিব

বিএনপি সবসময় জনগণের পাশে থেকে দেশের উন্নয়নে কাজ করেছে: ডা. জাহিদ

যুক্তরাষ্ট্রের সহায়তা: ৬ লাখ টিবি কিট, শিশুদের ১১ হাজার ওষুধ প্রদান