ই-পেপার শুক্রবার, ২৩ জানুয়ারি ২০২৬, ৯ মাঘ ১৪৩৩

নয় আর্থিক প্রতিষ্ঠানে সমপরিমাণ টাকা প্রণোদনা মডেল চালু

আমার বার্তা অনলাইন:
০৬ ডিসেম্বর ২০২৫, ১১:৩১

বারবার ক্ষতিপূরণ দিয়েও আস্থা ফেরেনি পুঁজিবাজারে। তবুও ৫ ব্যাংকের পর এবার বন্ধ হতে যাওয়া ৯ ব্যাংক-বহির্ভূত আর্থিক প্রতিষ্ঠানের সাধারণ বিনিয়োগকারীদের ক্ষতিপূরণ দেয়ার চিন্তা করছে সরকার।

২০১০ সাল ছিল শেয়ার বাজার সবেচেয়ে উত্তেজনার নাম। বাজারের ঊর্ধ্বগতির পারদে তাল মেলাতে মানুষ সম্পদ বন্দক আর গয়না বিক্রির টাকা নিয়ে আসে পুঁজিবাজারে। শেষ পর্যন্ত সর্বস্ব হারিয়ে পথে বসে বিনিয়োগকারীরা।

তথ্য বিশ্লেষণে দেখা যায়, মোট ১৬ হাজার ৮৯৪ কোটি টাকার মার্জিন ঋণ দেয়া হয়। যেখানে ১৪২টি ঋণ প্রদানকারী প্রতিষ্ঠানের প্রায় সাড়ে ৩৫ হাজার বিও অ্যাকাউন্ট নেগেটিভ ইকিউটিতে রয়েছে। মোট ঘাটতি সাড়ে ১০ হাজার কোটি টাকার বেশি। এমন অবস্থায় সমপরিমাণ টাকা প্রণোদনা মডেল চালু করে সরকার।

একইভাবে বাজার ফেরাতে ১৫ বছর পর আবরো শেয়ারবাজারে পাঁচ ব্যাংকের পর এবার ব্যাংক বহির্ভূত আর্থিক প্রতিষ্ঠানের সাধারণ বিনিয়োগকারীদেরও ক্ষতিপূরণ দেয়ার কথা ভাবছে সরকার।

নন ব্যাংকিং আর্থিক প্রতিষ্ঠানে অবসায়নের আওতায় আসছে- ফাস ফাইন্যান্স, আভিভা ফাইন্যান্স, পিপলস লিজিং, ইন্টারন্যাশনাল লিজিং, বাংলাদেশ ইন্ডাস্ট্রিয়াল ফাইন্যান্স কোম্পানি, প্রিমিয়ার লিজিং, ফারইস্ট ফাইন্যান্স, জিএসপি ফাইন্যান্স, প্রাইম ফাইন্যন্স। এছাড়া আরো ১১টি দুর্বল প্রতিষ্ঠান চিহ্নিত করেছে বাংলাদেশ ব্যাংক।

বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র বলেন, ‘অ্যাকাউন্টিং প্রসিডিউর অনুসারে এই শেয়ারগুলো শূন্য হওয়ার কথা, বাংলাদেশ ব্যাংক সেই কাজটি করেছে। সাধারণ মানুষের এটা অমানবিক বলে বিবেচিত হতে পারে, কারণ তারা সরাসরি ক্ষতিগ্রস্ত হয়েছে। সরকার আবার এ বিষয়টি এড্রেস করেছে। একই ঘটনা ব্যাংক বহির্ভূত আর্থিক প্রতিষ্ঠানের সঙ্গে ঘটতে পারে।’

ক্ষতিপূরণের আর্থিক মূল্য যত ক্ষুদ্রই হোক আর্থিক খাত বিশ্লেষকদের মতে, এমন চর্চা শেয়ারবাজার দেখভালের দায়িত্বে থাকা নিয়ন্ত্রক প্রতিষ্ঠানগুলোর ব্যার্থতা চাপা দেয়া। যেভাবে জবাবদিহীতায় আসেনি ২০১০ সালের শেয়ার বাজার কেলেঙ্কারির পরও।

বিআইবিএম’র সাবেক পরিচালক ড. তৌফিক আহমেদ চৌধুরী বলেন, ‘যেকোনো মার্কেট ফল করার পেছনে রেগুলেটরের দায়িত্ব রয়েছে। শুধুমাত্র বিনিয়োগকারীরা না, শুধুমাত্র কোম্পানির মালিকরা না, রেগুলেটর কর্তৃপক্ষকেও শাস্তি দিতে হবে। তাহলে এ সব জিনিস কমে যাবে।’

অবসায়নের আওতায় থাকা এনবিএফআই’র প্রতিষ্ঠানগুলোর ব্যয় ধরা হয়েছে ১০ থেকে ১২ হাজার কোটি টাকা।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক মো. আল আমিনের মতে, ঘাটতি বাজেটের দেশে ক্ষতিপূরণের এই অর্থ দিতে হবে কোন খাত থেকে কাটছাট করে অথবা কর থেকে অথবা টাকা ছাপিয়ে, যার মূল্য বৃহৎ অংশের মানুষের যাপিত জীবনে নেতিবাচক প্রভাবে ফেলবে।

বিশ্লেষকদের মতে, শেয়ার বাজারে বিনিয়োগের ঝুঁকি কমাতে বিনিয়োগকারীদেরই কোম্পানিগুলোর পোফোলিও দেখে বিনিয়োগ করার চর্চা ব্যক্তির ক্ষতি কমাতে পারে।

আমার বার্তা/এল/এমই

বাংলাদেশকে ৩০ হাজার টন পটাশ সার উপহার রাশিয়ার

রাশিয়ার উরালকেম গ্রুপ বাংলাদেশকে ৩০,০০০ টন পটাশ সার মানবিক সহায়তা হিসেবে বাংলাদেশকে হস্তান্তর করেছে । রাশিয়ার

শেয়ার বাজারে পতনে ডিএসই, সিএসইতে বেড়েছে সূচক-লেনদেন

আগের কার্যদিবসের ধারাবাহিকতায় সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার (২২ জানুয়ারি) প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই)

কন্ট্রাক্ট আমদানিতে ভরসা, অর্থপাচার ঠেকাতে সতর্ক কেন্দ্রীয় ব্যাংক

এলসির বাইরে ৭৬৪ কোটি মার্কিন ডলারের ভোগ্যপণ্য, শিল্প যন্ত্রাংশ ও কাঁচামাল কন্ট্রাক্টের মাধ্যমে আমদানি করা

রেকর্ড উচ্চতা থেকে বিশ্ববাজারে স্বর্ণের দামে হঠাৎ পতন

বিশ্ববাজারে লাফিয়ে বাড়তে থাকা স্বর্ণের দাম অনেকটাই কমে এসেছে। মূলত ভূ-রাজনৈতিক উত্তেজনা হ্রাস পাওয়ায় এবং
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আনসার–ভিডিপির জাপানিজ ভাষা প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধন

ক্ষমতায় গেলে যুবকদের কর্মসংস্থানের ব্যবস্থা করবে বিএনপি

শিক্ষাপ্রতিষ্ঠানের ছুটির তালিকা থেকে শুক্র-শনি বাদ দেওয়ার দাবি

শান্তি বোর্ড গঠনের ঘোষণা দিলেন ট্রাম্প, জাতিসংঘকে পাশ কাটানোর শঙ্কা

বাংলাদেশ বিশ্বকাপ খেলতে না পারলে আইসিসি বিশাল মিস করবে

উন্নয়ন ও গণতন্ত্র রক্ষায় তারেক রহমানকে ভোট দেওয়ার আহ্বান সালামের

আদেশ প্রত্যাহার, ঋণ খেলাপি নন চট্টগ্রাম-২ আসনের বিএনপির প্রার্থী সারোয়ার

এবার ভোটকেন্দ্র থেকে ব্যালট ছিনতাইয়ের সুযোগ নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা

দায়িত্ব পালনে সেনাবাহিনীকে নিরপেক্ষতা ও শৃঙ্খলা বজায় রাখার আহ্বান

সরকারের সিদ্ধান্তের ব্যাখ্যা দিতেই ক্রিকেটারদের ডাকা হয়েছিল: আসিফ নজরুল

এই দেশে আর ফ্যাসিবাদের ছায়াও দেখতে চাই না: জামায়াত আমির

কার্ডের সুবিধার নামে চাঁদাবাজি বন্ধ করতে হবে: নাহিদ ইসলাম

আইসিসি ও ভারত আমাদের কনভিন্স করার কোনো চেষ্টাই করেনি

বাংলাদেশ থেকে ওষুধ আমদানি করবে আফগানিস্তান

সরকারের একটি মহল কিছু প্রার্থীকে জয়ী করার চেষ্টা করছে: মির্জা আব্বাস

উগ্রবাদীদের চাপে বাংলাদেশকে নিরাপত্তা দিতে ব্যর্থ ভারত: আসিফ নজরুল

নির্বাচন ও গণভোট উপলক্ষে কুমিল্লা এরিয়া পরিদর্শনে সেনাপ্রধান

আমরা ক্ষমতায় গেলে চা শ্রমিক-দিনমজুরদের ফ্যামিলি কার্ড দেবো

বাংলাদেশ টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে চায়, তবে ভারতে নয়: বুলবুল

আইসিসি থেকে বাংলাদেশ সুবিচার পাইনি: যুব ও ক্রীড়া উপদেষ্টা