ই-পেপার মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ১৯ ফাল্গুন ১৪৩২

যুক্তরাষ্ট্রে ব্যাগ রপ্তানি শুরু করেছে আরএফএল

আমার বার্তা অনলাইন:
১১ ডিসেম্বর ২০২৫, ১৭:২৯

যুক্তরাষ্ট্রে বিভিন্ন ধরনের ব্যাগ রপ্তানি শুরু করেছে দেশের শীর্ষস্থানীয় শিল্পগ্রুপ আরএফএল। সম্প্রতি রংপুরের গঙ্গাচড়ায় অবস্থিত আরএফএল গ্রুপের নিজস্ব কারখানা থেকে ব্যাগের প্রথম চালান যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে পাঠানো হয়।

বর্তমানে আরএফএল গ্রুপের ব্যাগ কানাডা, ইতালি, জাপান, মেক্সিকো, জার্মানি, কোরিয়া, অস্ট্রেলিয়াসহ বিশ্বের ১০ দেশে নিয়মিত রপ্তানি হচ্ছে।

এ বিষয়ে আরএফএল গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক আর এন পাল বলেন, যুক্তরাষ্ট্রের মতো বিশ্বের অন্যতম বৃহৎ ও প্রতিযোগিতামূলক বাজারে সফলভাবে প্রবেশ করতে পারা আমাদের জন্য অত্যন্ত সম্মানের ও গর্বের বিষয়। এই অর্জন শুধু আরএফএল গ্রুপের জন্য নয়, বরং বাংলাদেশের শিল্পখাতের জন্যও একটি গুরুত্বপূর্ণ মাইলফলক। আমরা মনে করি যুক্তরাষ্ট্রে এই ব্যাগ রপ্তানি কার্যক্রমের মাধ্যমে আরএফএল বৈশ্বিক বাজারে নিজেদের অবস্থান আরও শক্তিশালী করতে যাচ্ছে। আমরা শুরু থেকেই আন্তর্জাতিক মানসম্পন্ন প্রযুক্তি ও কাঁচামাল ব্যবহার করে পণ্য উৎপাদনে গুরুত্ব দিয়ে আসছি, যাতে বিশ্ববাজারে ‘ মেড ইন বাংলাদেশ’ পণ্যের গ্রহণযোগ্যতা আরও সুদৃঢ় হয়।

তিনি আরও বলেন, যুক্তরাষ্ট্রে যে ব্যাগ রপ্তানি করা হয়েছে সেগুলো রংপুরের গঙ্গাচড়ায় আরএফএলের কারখানায় উৎপাদন করা হয়েছে। আমরা বরাবরই বিশ্বাস করি শিল্পায়ন শুধু শহরকেন্দ্রিক হলে চলবে না। গঙ্গাচড়ায় এই প্রকল্পের মাধ্যমে আমরা প্রমাণ করতে চেয়েছি, বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চল থেকেও বিশ্ববাজারের জন্য মানসম্মত পণ্য তৈরি করা সম্ভব। এবারে যুক্তরাষ্ট্রে আমরা লেডিস হ্যান্ডব্যাগ রপ্তানি করেছি। ক্রেতাদের চাহিদা অনুযায়ী ভবিষ্যতে আরও নতুন বাজারে প্রবেশের পাশাপাশি মানসম্পন্ন পণ্য সরবরাহ অব্যাহত রাখাই আমাদের লক্ষ্য।

২০২৩ সাল থেকে আরএফএল গ্রুপ আধুনিক প্রযুক্তির মাধ্যমে পরিবেশবান্ধব ও টেকসই ব্যাগ উৎপাদন ও বিপণন শুরু করে। বর্তমানে ট্র্যাভেলো ব্র্যান্ডের নামে লেডিস ব্যাগ, ব্যাকপ্যাক, ডাফল ব্যাগ, স্টোরেজ ব্যাগ, সফট লাগেজ এবং হার্ড লাগেজসহ বিভিন্ন ধরনের ব্যাগ উৎপাদন ও বিপণন করা হচ্ছে।

আমার বার্তা/এল/এমই

সোনার দামে নতুন রেকর্ড, ভরি ২ লাখ ৭৪ হাজার

সোনার দাম আরেক দফা বাড়ানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। প্রতি ভরিতে সর্বোচ্চ ৫

তেলের দাম ঊর্ধ্বমুখী, শেয়ারবাজারে বড় পতন

মধ্যপ্রাচ্যে ইরানকে লক্ষ্য করে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার পর বৈশ্বিক অর্থবাজারে অস্থিরতা দেখা দিয়েছে। সংঘাতের

ন্যাশনাল ব্যাংক থেকে সরে দাঁড়ালেন আব্দুল আউয়াল মিন্টু

ন্যাশনাল ব্যাংক পিএলসির পরিচালনা পর্ষদের নতুন চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হয়েছেন অধ্যাপক মেলিতা মেহজাবিন। নির্বাচিত সংসদ

বিনিয়োগকারীর অভিযোগ দ্রুত নিষ্পত্তিতে ডিএসইর নতুন প্রবিধান

বিনিয়োগকারীদের অভিযোগ দ্রুত ও সুশৃঙ্খলভাবে নিষ্পত্তির লক্ষ্যে নতুন প্রবিধানমালা প্রণয়ন করেছে ঢাকা স্টক এক্সচেঞ্জ পিএলসি।
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মধ্যপ্রাচ্যে প্রবাসীদের নিরাপত্তাই সর্বোচ্চ অগ্রাধিকার: পররাষ্ট্রমন্ত্রী

যুক্তরাষ্ট্র-বাংলাদেশ সম্পর্ক জোরদারে ঢাকায় আসছেন সহকারী মার্কিন পররাষ্ট্রমন্ত্রী

যুদ্ধ কখন এবং কিভাবে শেষ হবে, সেই সিদ্ধান্ত নেবে ইরান: আব্বাস আরাগচি

বৈশ্বিক রাজনীতিতে নৈতিকতার ভয়াবহ অভাব দেখা যাচ্ছে: স্থানীয় সরকারমন্ত্রী

মোহাম্মদপুরে প্রাইভেটকারের গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ ৮ জন

প্রধানমন্ত্রী প্রাতিষ্ঠানিকভাবে চলতে চান, কেউ যেন সুবিধা নিতে না পারে: তথ্যমন্ত্রী

মধ্যপ্রাচ্যের প্রবাসী বাংলাদেশিদের নিরাপত্তা ‘নাম্বার ওয়ান প্রায়োরিটি’

চিফ হুইপ হলেন নুরুল ইসলাম মনি, নিয়োগ পেয়েছেন আরও ৬ হুইপ

ফায়ার সার্ভিসের ৪ কর্মকর্তার উপ-পরিচালক পদে পদোন্নতি

ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় নেতানিয়াহুর পরিণতি ঘিরে অনিশ্চয়তা

কুয়েতের ভুলে তিন মার্কিন যুদ্ধবিমান বিধ্বস্ত: দাবি যুক্তরাষ্ট্রের

ঢাকায় আইবিসিসিআই এর ইফতারে যোগ দিলেন ইন্দোনেশিয়ার রাষ্ট্রদূত

নতুন বাংলাদেশ গড়তে শিক্ষকদের সক্রিয় অংশগ্রহণ চাইলেন শিক্ষামন্ত্রী

ঢাকার মার্কিন দূতাবাসসহ কূটনৈতিক এলাকার নিরাপত্তা জোরদার: স্বরাষ্ট্রমন্ত্রী

প্রধানমন্ত্রীর স্পিচ রাইটার ও ৩ উপ-প্রেস সচিব নিয়োগ

বাংলাদেশে আটকে পড়া প্রবাসীদের ভিসা জটিলতা নিরসনে ‘বিশেষ সেল’

চাঁদাবাজির বিরুদ্ধে জিরো টলারেন্স, পুলিশকে আইজিপির কড়া বার্তা

সিরাজগঞ্জে মাছ ধরা নিয়ে আ.লীগ-বিএনপির সংঘর্ষে নিহত ২ জন

নেতানিয়াহুর কার্যালয়ে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে বিপ্লবী গার্ড

অন্যায়ভাবে বাদ পড়লে অ্যাক্রিডিটেশন কার্ড পাবেন সাংবাদিকরা: তথ্যমন্ত্রী