ই-পেপার বুধবার, ১৩ মে ২০২৬, ৩০ বৈশাখ ১৪৩৩

মেডিকেলে ভর্তিতে নারীরা এগিয়ে, পিছিয়ে পড়ছেন পুরুষ শিক্ষার্থীরা

আমার বার্তা অনলাইন
২৪ জানুয়ারি ২০২৫, ১১:৩৪

এমবিবিএস ভর্তি পরীক্ষায় নারীরা পুরুষদের ছাড়িয়ে যাচ্ছেন। বর্তমানে মেডিকেল শিক্ষার্থীদের প্রায় দুই-তৃতীয়াংশই নারী। বিশেষজ্ঞরা মনে করছেন, এই প্রবণতা অব্যাহত থাকলে ভবিষ্যতে দেশের স্বাস্থ্যখাতে ভারসাম্যহীনতা তৈরি হতে পারে। তারা মনে করছেন, পুরুষ শিক্ষার্থীদের উৎসাহিত করতে কোটার মতো বিশেষ সুবিধার প্রয়োজন হতে পারে।

চলতি বছরে এমবিবিএস ভর্তি পরীক্ষায় অংশ নিয়েছেন এক লাখ ৩১ হাজারের বেশি শিক্ষার্থী, যার মধ্যে পাস করেছেন ৬০ হাজার ৯৫ জন। পাস করা শিক্ষার্থীদের মধ্যে নারীদের সংখ্যা পুরুষদের তুলনায় ১৫ হাজার ৭৭৭ জন বেশি।

শিক্ষার্থীদের মতে, এমবিবিএস পড়াশোনা শেষ করতে দীর্ঘ সময় প্রয়োজন হয়, ফলে অনেক পুরুষ শিক্ষার্থী বিকল্প পেশায় আগ্রহী হচ্ছেন। অন্যদিকে, নারীরা পরিবারের পাশাপাশি কর্মজীবন সামলানোর সুযোগ থাকায় মেডিকেল শিক্ষার প্রতি আগ্রহী হচ্ছেন।

নারীদের এই অগ্রগতি নতুন কিছু নয়। গত তিন দশক ধরেই তারা মেডিকেল শিক্ষায় এগিয়ে আছেন। ২০১৭ সালে যেখানে নারী-পুরুষ শিক্ষার্থীর সংখ্যা ছিল প্রায় সমান, সেখানে গত সাত বছরে পুরুষ শিক্ষার্থীর সংখ্যা ১৩ শতাংশ কমে গেছে। এই ধারা অব্যাহত থাকলে আগামী ১০ বছরে পুরুষ শিক্ষার্থীর সংখ্যা ২০ শতাংশের নিচে নেমে আসতে পারে। অথচ একসময় নারী শিক্ষার্থীদের আগ্রহী করতে ১০ শতাংশ কোটা সুবিধা দেওয়া হয়েছিল।

বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিলের সভাপতি মোহাম্মদ সাইফুল ইসলাম মনে করেন, নারীদের এই আধিপত্য ভবিষ্যতে স্বাস্থ্যখাতের ভারসাম্যহীনতা সৃষ্টি করতে পারে। তিনি বলেন, 'সমতা বজায় রাখতে পুরুষ শিক্ষার্থীদের জন্য বিশেষ সুযোগ-সুবিধার কথা বিবেচনা করা যেতে পারে।'

জনস্বাস্থ্য বিশেষজ্ঞ 'নিজাম উদ্দীন আহম্মেদ' বলেন, 'নারী চিকিৎসকদের বড় অংশ ধাত্রীবিদ্যা, চক্ষু এবং মেডিসিনে বিশেষায়িত হন। তবে পুরুষ চিকিৎসকের সংখ্যা কমতে থাকলে অর্থোপেডিকস, নিউরোলজি ও সাধারণ শল্যচিকিৎসার মতো গুরুত্বপূর্ণ বিভাগে সংকট দেখা দিতে পারে।'

মেডিকেলে ভর্তিতে নারীরা এগিয়ে থাকলেও অনেকেই ডিগ্রি অর্জনের পর চিকিৎসা পেশায় সক্রিয় হচ্ছেন না। বিশেষজ্ঞরা মনে করছেন, স্বাস্থ্যখাতে দক্ষ জনবল নিশ্চিত করতে নারীদের পেশায় অংশগ্রহণের বাধাগুলো দ্রুত চিহ্নিত করা প্রয়োজন।

নতুন বছরে রোজায় বন্ধ থাকবে সব কলেজ, বার্ষিক ছুটি ৭২ দিন

দেশের সব সরকারি-বেসরকারি কলেজের ২০২৬ শিক্ষাবর্ষের বাৎসরিক ছুটির তালিকা ও শিক্ষাপঞ্জি প্রকাশ করা হয়েছে। এতে

২০২৬ সালের প্রাথমিক বৃত্তিসহ সব পরীক্ষার সময়সূচি প্রকাশ

দেশের সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ২০২৬ শিক্ষাবর্ষের শিক্ষাপঞ্জি প্রকাশ করেছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর। এতে তিনটি

এবার পবিত্র রমজান মাসে খোলা থাকবে প্রাথমিক বিদ্যালয়

২০২৬ শিক্ষাবর্ষে দেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছুটির তালিকা প্রকাশ করেছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর। এতে ১২

রাষ্ট্রীয় শোকের মধ্যেই বছরের প্রথমদিনে হবে বই বিতরণ

আগামী ১ জানুয়ারি শুরু হচ্ছে নতুন শিক্ষাবর্ষ। এদিন প্রাক-প্রাথমিক থেকে নবম-দশম পর্যন্ত সব শ্রেণির শিক্ষার্থীদের
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিএনপির ভাইস চেয়ারম্যান সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মাহমুদুল হাসান আর নেই

খালেদা জিয়ার জানাজায় তারেক রহমানকে সান্ত্বনা জানালেন প্রধান উপদেষ্টা

আন্তর্জাতিক গণমাধ্যমে খালেদা জিয়ার জানাজা, গুরুত্বের সঙ্গে প্রকাশ

জানাজায় বিপুল জনসমাগম মৃতের জন্য যে সৌভাগ্য বয়ে আনে

রাষ্ট্রীয় শোকে রাজধানীতে আতশবাজি-সব ধরনের উৎসব নিষিদ্ধ: ডিএমপি

মাকে কবরে রেখে বিষণ্ন মনে বাসায় ফিরলেন তারেক রহমান

নতুন বছরে গণতান্ত্রিক অগ্রযাত্রা বেগবান হবে: আশা প্রধান উপদেষ্টার

ভারতে চলন্ত ভ্যানে তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণ, ২ ঘণ্টা পর রাস্তায় নিক্ষেপ

পোস্টাল ভোট দিতে ১১ লাখ নিবন্ধন, ৫ জানুয়ারি পর্যন্ত সময় বাড়াল ইসি

খালেদা জিয়া স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রতীক হয়ে ছিলেন: আনিসুল ইসলাম

মধুপুরে যানজট নিরসনে প্রশাসনের মতবিনিময় সভা

"পার্বত্য চট্টগ্রাম শান্তি" চুক্তির বিরুদ্ধে রাজপথে আপোষহীন ছিলেন বেগম খালেদা জিয়া

সম্পর্ক উন্নয়নে খালেদা জিয়ার অবদান স্মরণীয় হয়ে থাকবে: চীনা মুখপাত্র

ডাকাতির গরু বাঁচাতে ক্যাভার্ড ভ্যানে অক্সিজেন রাখতেন ডাকাত

কথা রাখলেন খালেদা জিয়া, দেশের মাটিতে স্বামীর পাশে চিরনিদ্রায়

কৃত্রিম বুদ্ধিমত্তাকে কাজে লাগিয়ে ছবি-ভিডিও বানাবেন যেভাবে

জানাজায় অংশ নিতে আসা বিদেশি অতিথিদের সঙ্গে উপদেষ্টাদের সাক্ষাৎ

সিলেট স্টেডিয়ামে খালেদা জিয়ার জন্য দোয়া অনুষ্ঠিত

বেগম খালেদা জিয়ার জানাজায় ৫০ প্লাটুন আনসার ও টিডিপি মোতায়েন

খালেদা জিয়ার জানাজায় পদদলিত হয়ে একজনের মৃত্যু