ই-পেপার বুধবার, ২১ জানুয়ারি ২০২৬, ৭ মাঘ ১৪৩৩

শহীদ বুদ্ধিজীবীরা ছিলেন জাতির বিবেক ও সূর্য সন্তান: বাউবি উপাচার্য

আমার বার্তা অনলাইন:
১৪ ডিসেম্বর ২০২৫, ১৫:১৯

বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের (বাউবি) উপাচার্য প্রফেসর ড. এ বি এম ওবায়দুল ইসলাম বলেন, শহীদ বুদ্ধিজীবীরা ছিলেন জাতির বিবেক ও সূর্য সন্তান। দেশকে মেধাশূন্য করতে তৎকালীন পাকিস্তানি স্বৈরশাসকরা দেশের মেধাবী সন্তানদের হত্যার নীলনকশা করেছিল। আর বুদ্ধিজীবীদের আত্মদান ও তাজা রক্তের বিনিময়েই আমরা চূড়ান্ত বিজয় অর্জন করেছি।

রোববার (১৪ ডিসেম্বর) শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষ্যে মিরপুরের শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে ও রায়েরবাজার বধ্যভূমি স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণের পর তিনি এ কথা বলেন৷

উপাচার্য বলেন, আমাদের ভূখণ্ড, মানুষ ও জাতীয় পতাকা রক্ষা করা আমাদের যৌথ নৈতিক দায়িত্ব। মুক্তিযুদ্ধে বুদ্ধিজীবী ও সর্বস্তরের মানুষ যে বৈষম্যহীন ও ন্যায়ভিত্তিক গণতান্ত্রিক রাষ্ট্রের স্বপ্ন দেখেছিলেন, সেটি বাস্তবায়ন করাই হবে তাদের প্রতি সত্যিকারের শ্রদ্ধা। মানুষের ভোটাধিকার নিশ্চিত করে একটি অন্তর্ভুক্তিমূলক, মুক্ত ও সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করে আগামী প্রজন্মের জন্য একটি নতুন গণতান্ত্রিক বাংলাদেশ উপহার দেওয়াই আমাদের প্রত্যাশা।

এ সময় আরও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রসাশন) প্রফেসর সাইদ ফেরদৌস, রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) প্রফেসর মো. আনিসুর রহমানসহ বিভিন্ন স্কুল ও বিভাগের ডিন ও পরিচালক এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা।

এর আগে, সকালে গাজীপুরের প্রধান ক্যাম্পাসে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা ও কালো পতাকা উত্তোলনের মাধ্যমে দিবসের কার্যক্রম শুরু হয়। দুপুরে বিশ্ববিদ্যালয়ের গাজীপুর ক্যাম্পাসের কেন্দ্রীয় জামে মসজিদে জোহর নামাজের পর শহীদ বুদ্ধিজীবীদের আত্মার মাগফিরাত ও শান্তি কামনা করে বিশেষ দোয়া ও প্রার্থনা করা হয়। একইসঙ্গে দেশের সব আঞ্চলিক ও উপ-আঞ্চলিক কেন্দ্রেও স্থানীয় প্রশাসনের সমন্বয়ে একই রকম কর্মসূচি পালন করা হয়।

আমার বার্তা/এমই

সুখবর বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের সভাপতিদের জন্য

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রাক্কালে দেশের সব বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটি ও গভর্নিং বডির সভাপতির

পুনর্বহাল ৯৮৮ কর্মকর্তা-কর্মচারীর বকেয়া বেতন-ভাতার দাবিতে আন্দোলন

এক যুগের বেশি সময় আগে গত বছরের মে মাসে জাতীয় বিশ্ববিদ্যালয়ে চাকরিচ্যুত ৯৮৮ জন কর্মকর্তা-কর্মচারীকে

শিক্ষা মানে শুধু পরীক্ষা নয়, মেধার বহুমাত্রিক বিকাশ: শিক্ষা উপদেষ্টা

শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ড. চৌধুরী রফিকুল আবরার বলেছেন, শিক্ষার্থীদের মেধা মানে শুধু একাডেমিক উৎকর্ষ নয়।

শিক্ষার্থীদের শিক্ষা ব্যবস্থার কেন্দ্রবিন্দুতে রাখতে হবে: শিক্ষা সচিব

মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব রেহানা পারভীন বলেছেন, শিক্ষা ব্যবস্থার মূল কেন্দ্রে শিক্ষার্থীদের রাখতে হবে।
  • সর্বশেষ
  • জনপ্রিয়

গুম ছিল ফ্যাসিবাদ দীর্ঘকরণের এক ষড়যন্ত্র: চিফ প্রসিকিউটর

আইসিসির বোর্ড সভায় বাংলাদেশের পক্ষে ছিল একটি দেশ!

এবার ১০ দলীয় জোট সরকার গঠন করবে: কুমিল্লায় ডাঃ তাহের

চুলের ক্ষতি না করে হেয়ার ড্রায়ার ব্যবহার করবেন যেভাবে

আ.লীগকে নির্বাচনে আনার প্রশ্নে এবার মুখ খুললেন শারমীন এস মুরশিদ

রোজায় সংকট ঠেকাতে কানাডা থেকে আসছে ২ কোটি ৭১ লাখ লিটার সয়াবিন

ভারতে বাংলাদেশ না খেললে বিশ্বকাপে বিকল্প দল নেবে আইসিসি

ক্লিনিক্যাল বায়োকেমিস্টদের বাদ দিয়ে রিপোর্ট স্বাক্ষর নীতি ‘বৈষম্যমূলক’

টসে হেরে ব্যাটিংয়ে রাজশাহী, একাদশে উইলিয়ামসন

বিএনপিতে যোগ দিলেন সাবেক তথ্য প্রতিমন্ত্রী ড. আবু সাইয়িদ

১২ ফেব্রুয়ারি কোথাও যেন কোনো গলদ না থাকে: প্রধান উপদেষ্টা

শেকৃবিতে বিনামূল্যে দেওয়া হবে জলাতঙ্কের টিকা

ডিএসইর খাতভিত্তিক শ্রেণিবিন্যাস আন্তর্জাতিক মানে উন্নীত করার দাবি

এ পর্যন্ত সোনার ভরি ছাড়াল ২ লাখ ৪৪ হাজার

এবারের নির্বাচন ভবিষ্যতের জন্য আদর্শ তৈরি করবে: প্রধান উপদেষ্টা

নির্বাচনের ফলাফল ঘোষণায় কিছুটা দেরি হতে পারে: প্রেস সচিব

ফের দরপতনে রয়েছে শেয়ারবাজার

বগুড়ায় ভোটাধিকার প্রয়োগে নিবন্ধন করেছে ৭৮ কারাবন্দি

নেতাকে তুষ্ট করে প্রমোশনের সিস্টেম ভাঙতে ‘হ্যাঁ’ ভোট দিতে হবে

বাংলাদেশকে ক্রিকেটে নিষিদ্ধ করতে পিটিশন, দিল্লি হাইকোর্টে খারিজ