ই-পেপার মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ১৫ বৈশাখ ১৪৩৩

ব্র্যাক ইউনিভার্সিটিতে স্যার ফজলে হাসান আবেদের ৯০তম জন্মদিন উদ্যাপন

আমার বার্তা অনলাইন:
২৮ এপ্রিল ২০২৬, ১০:৩৭

ব্র্যাক ইউনিভার্সিটিতে স্যার ফজলে হাসান আবেদের ৯০তম জন্মদিন উদ্যাপন করা হয়েছে। এ উপলক্ষ্যে আজ ২৭ এপ্রিল ২০২৬, মেরুল বাড্ডা ক্যাম্পাসে ছিল দিনব্যাপী নানা আয়োজন। এসব আয়োজনে স্যার ফজলের জীবন ও কাজের বিভিন্ন দিক তুলে ধরা হয়।

“সেলিব্রেশন অফ আবেদ ভাইস লাইফ অ্যান্ড লেগেসি” শীর্ষক এই অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের ২৫ বছর পূর্তির লোগো উন্মোচন করেন ভাইস-চ্যান্সেলর প্রফেসর সৈয়দ ফারহাত আনোয়ার। এ বছর জুড়ে নানা আয়োজনের মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের ২৫ বছর পূর্তি উদযাপন করা হবে। এসব আয়োজনে শিক্ষা ও সামাজিক ক্ষেত্রে বিশ্ববিদ্যালয়ের সাফল্য ও অঙ্গীকার তুলে ধরা হবে।

সকালে আলোকচিত্র প্রদর্শনীর উদ্বোধনের মাধ্যমে দিনব্যাপী এই আয়োজনের শুরু হয়। এই প্রদর্শনীতে স্যার আবেদের কাজ ও মূল্যবোধ শিক্ষার্থী ও দর্শনার্থীদের সামনে তুলে ধরা হয়। এসব ছবি দর্শনার্থীদের একটি ন্যায়ভিত্তিক ও মানবিক সমাজ গড়তে অনুপ্রাণিত করেছে।

এছাড়া সকালে শুরু হয় দিনব্যাপী “স্যার ফজলে হাসান আবেদ ওপেন রেটেড দাবা টুর্নামেন্ট ২০২৬”। এতে দেশের বিভিন্ন জায়গা থেকে তিনশ জনেরও বেশি দাবারু অংশ নেন। মানুষের সম্ভাবনা বিকাশে স্যার ফজলের অবদানের প্রতি সম্মান জানাতে এই প্রতিযোগিতার আয়োজন করা হয়।

দিনের কর্মসূচির অংশ হিসেবে “জীবনের জয়গান” শীর্ষক একটি ফুটবল ম্যাচ আয়োজন করা হয়। এতে অংশ নেন ফরিদপুরের ব্র্যাক সেকেন্ডারি স্কুল অব পূর্ব-গঙ্গাবর্দী এবং ব্র্যাক ইউনিভার্সিটির ফুটবলাররা। এই ম্যাচের মাধ্যমে স্যার ফজলের একটি অন্তর্ভুক্তিমূলক সমাজ নির্মাণ ও তরুণদের এগিয়ে নেওয়ার ক্ষেত্রে তাঁর ভাবনা তুলে ধরা হয়।

বিকেলে শিক্ষার্থীদের অংশগ্রহণে সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজিত হয়। এই আয়োজনে ছিল গান, নৃত্য ও কবিতা আবৃত্তিসহ সৃজনশীল বিভিন্ন পরিবেশনা। এসব আয়োজনে স্যার ফজলের আদর্শের প্রতিফলন দেখা যায়। সাংস্কৃতিক অনুষ্ঠানটি সঞ্চালনা করেন অফিস অফ কমিউনিকেশন্সের ডিরেক্টর খায়রুল বাশার।

অনুষ্ঠানের শেষে ফুটবল ম্যাচের বিজয়ীদের পুরস্কার দেওয়া হয়। পুরস্কার তুলে দেন বিশ্ববিদ্যালয়ের বোর্ড অফ ট্রাস্টিজের চেয়ারপারসন তামারা হাসান আবেদ, বোর্ড অফ ট্রাস্টিজের সদস্য সালাদীন ইরশাদ ইমাম, ভাইস-চ্যান্সেলর প্রফেসর সৈয়দ ফারহাত আনোয়ার, ট্রেজারার আরিফুল ইসলাম এবং রেজিস্ট্রার ডেভ ডাউল্যান্ড।

তামারা হাসান আবেদ বলেন, “আমরা পুরো বছরজুড়ে অনেক আয়োজন করবো। এর মধ্যে রয়েছে নিজেদের সাফল্য উদযাপন, অনেকগুলো পুরস্কার ও স্বীকৃতি দেয়া এবং একসাথে কাজ করাসহ আরো অনেক কিছু। আমরা নিজেদের মধ্যে, আমাদের পুরো ব্র্যাক পরিবারের মধ্যে এবং বিদেশের পার্টনারদের সঙ্গে সম্পর্ক আরও শক্ত করতে চাই। আমরা সবাইকে নিয়ে একসাথে পথ চলতে চাই।”

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ব্র্যাক ইনস্টিটিউট অব ল্যাঙ্গুয়েজেসের উপদেষ্টা লেডি সৈয়দা সারওয়াত আবেদ ও স্টুডেন্ট লাইফের জয়েন্ট ডিরেক্টর তাহসিনা রহমান।

আমার বার্তা/এমই

শিক্ষা-প্রযুক্তিতে বাংলাদেশের সঙ্গে সহযোগিতা বাড়াতে চায় পাকিস্তান

বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে শিক্ষা, সংস্কৃতি ও প্রযুক্তিসহ বিভিন্ন ক্ষেত্রে দ্বিপাক্ষিক সহযোগিতার পরিধি আরও বিস্তৃত

শিক্ষার মানোন্নয়নে তুরস্ক-মালয়েশিয়ার সহযোগিতা জোরদারের আহ্বান শিক্ষামন্ত্রীর

উচ্চশিক্ষা পর্যায়ে শিক্ষা ও গবেষণায় পারস্পরিক সহযোগিতা জোরদার করতে আগ্রহ প্রকাশ করেছে তুরস্ক ও মালয়েশিয়া।  সোমবার

প্রাথমিকের সুপারিশপ্রাপ্ত শিক্ষকদের সমস্যা সমাধানের আশ্বাস প্রতিমন্ত্রীর

দেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে চূড়ান্তভাবে সুপারিশপ্রাপ্ত হয়েও দীর্ঘদিন নিয়োগ ও পদায়ন না

প্রশ্ন ফাঁসের গুজব রোধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে: শিক্ষামন্ত্রী

প্রশ্নফাঁস সংক্রান্ত গুজব ছড়ানো নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন ‎শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড.
  • সর্বশেষ
  • জনপ্রিয়

তথ্যের অখণ্ডতা-অন্তর্ভুক্তিমূলক বৈশ্বিক যোগাযোগ জোরদারের আহ্বান

প্রধানমন্ত্রীর সঙ্গে রোসাটম মহাপরিচালকের সাক্ষাৎ

সামরিক সম্পর্ক আরও দৃঢ় করতে চায় বাংলাদেশ-চীন

উত্তর বঙ্গোপসাগরে লঘুচাপ: চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

দেশের বাজারে আরও কমলো সোনার দাম, আজ থেকেই কার্যকর

জাতীয় গ্রিডে যুক্ত হলো আদানির ৯২৫ মেগাওয়াট বিদ্যুৎ, কমবে লোডশেডিং

সরকারের অনুকূলে ১৩২ কোটি শেয়ার ইস্যু করলো পাওয়ার গ্রিড

লোহাগাড়ায় নিয়ন্ত্রণ হারিয়ে মাইক্রোবাস খাদে, প্রাণ গেল ৩ জনের

ব্র্যাক ইউনিভার্সিটিতে স্যার ফজলে হাসান আবেদের ৯০তম জন্মদিন উদ্যাপন

মালদ্বীপে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশির মৃত্যু

চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি মনিরুজ্জামানের ব্রাহ্মণবাড়িয়া জেলা পরিদর্শন

বিশ্বব্যাংক নতুন খাতে বিনিয়োগে সহযোগিতা করতে আগ্রহী

সৌদি আরবে আরও দুই বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু

ফরিদপুরে মা–মেয়েকে কুপিয়ে হত্যা, বাঁচাতে আসা প্রতিবেশীও নিহত

রূপপুরে জ্বালানি লোডিং আজ, বিদ্যুৎ পেতে অপেক্ষা আর ৩ মাস

যুদ্ধ শেষ করতে ইরানের সর্বশেষ প্রস্তাব গ্রহণে ট্রাম্পের অস্বীকৃতি

২৮ এপ্রিল ঘটে যাওয়া নানান ঘটনা

আমরা আন্দোলন করেছি, তারপর স্বৈরাচার বিতাড়িত হয়েছে: তারেক রহমান

মাথাপিছু জিডিপিতে ভারতকে ছাড়াতে পারে বাংলাদেশ: আইএমএফ

বাংলাদেশের সঙ্গে অংশীদারিত্ব আরও গভীর করতে চায় সুইজারল্যান্ড