ই-পেপার সোমবার, ০৮ জুন ২০২৬, ২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩

এইচএসসি পরীক্ষা নকলমুক্ত করতে মতবিনিময় সভা করবে বোর্ড

আমার বার্তা অনলাইন:
০৮ জুন ২০২৬, ১২:৪৬
আপডেট  : ০৮ জুন ২০২৬, ১২:৫১

আসন্ন এইচএসসি (উচ্চমাধ্যমিক সার্টিফিকেট) পরীক্ষা নকলমুক্ত, সুষ্ঠু ও সুশৃঙ্খল পরিবেশে সম্পন্ন করার লক্ষ্যে বিশেষ উদ্যোগ নিয়েছে ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড। পরীক্ষার পরিবেশ নিশ্চিত করতে কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তাদের সঙ্গে ধারাবাহিক মতবিনিময় সভার ডাক দিয়েছে বোর্ড। আগামী ১৫ জুন থেকে ঢাকা শিক্ষা বোর্ডের মিলনায়তনে (৪ নং ভবনের ৭ম তলা) এই মতবিনিময় সভা শুরু হবে।

সোমবার (৮ জুন) বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর জেসমিন তাসলিমা বানুর সই করা এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, এই মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বোর্ডের চেয়ারম্যান প্রফেসর ড. খন্দোকার এহসানুল কবির। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বোর্ডের সচিব প্রফেসর এস এম কামাল উদ্দিন হায়দার। পরীক্ষায় স্বচ্ছতা বজায় রাখার স্বার্থে এই সভায় কোনো প্রতিনিধি পাঠানো যাবে না এবং সকল কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (নিজেই) উপস্থিত থাকতে হবে।

বোর্ডের সময়সূচি অনুযায়ী, আগামী ১৫ জুন (সোমবার) সকাল ১০টা ৩০ মিনিটে টাংগাইল, নরসিংদী, ফরিদপুর, রাজবাড়ী, শরীয়তপুর, মাদারীপুর, গোপালগঞ্জ, কিশোরগঞ্জ ও মানিকগঞ্জ জেলার কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হবে। পরদিন ১৬ জুন (মঙ্গলবার) সকাল ১০টা ৩০ মিনিটে ঢাকা মহানগর, ঢাকা জেলা, গাজীপুর, মুন্সিগঞ্জ ও নারায়ণগঞ্জ জেলার কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তাদের সভায় উপস্থিত থাকতে বলা হয়েছে।

আমার বার্তা /জেএইচ

শিক্ষাবিদ ও সাহিত্যিক ড. মঞ্জুশ্রী চৌধুরীর ২০তম মৃত্যুবার্ষিকী

রত্নাগর্ভা নারী, সাহিত্যিক ও শিক্ষাবিদ ড. মঞ্জুশ্রী চৌধুরী’র আজ ২০তম মৃত্যুবার্ষিকী। সিলেটের বিশ্বনাথ উপজেলার আকিলপুরের

জাতীয় বিশ্ববিদ্যালয় নিয়ে প্রধানমন্ত্রীর যুগান্তকারী পরিকল্পনা আছে: মাহদী আমিন

প্রধানমন্ত্রীর শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা বিষয়ক উপদেষ্টা ড. মাহদী আমিন বলেছেন, দেশের সর্ববৃহৎ উচ্চশিক্ষা

এসএসসি-এইচএসসি পরীক্ষার বিষয় ও কর্মদিবস কমানোর পরিকল্পনা

দেশের বৃহৎ দুই পাবলিক পরীক্ষা এসএসসি ও এইচএসসি’র সময়কাল কমিয়ে আনা এবং শিক্ষার্থীদের মানসিক চাপ

বিশ্ববিদ্যালয়ে লিঙ্গভিত্তিক সহিংসতা নিরসনে ইউজিসি’র সঙ্গে কাজ করবে ইউএন উইমেন

দেশের উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলোতে যৌন ও লিঙ্গভিত্তিক সহিংসতা নিরসনে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন এবং ইউএন উইমেন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাংলাদেশের শান্তিরক্ষীদের স্যালুট জানালেন শামা ওবায়েদ

টেকনাফে কোস্ট গার্ডের অভিযানে ৮০ হাজার ইয়াবাসহ মাদক কারবারি আটক

ইয়েমেন থেকে হামলার পর আকাশসীমা বন্ধ করে দিলো ইসরায়েল

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে যাত্রীবাহী বাস খাদে পড়ে ৪ জন নিহত

আদ-দ্বীনের ঘটনায় জনস্বার্থে সিদ্ধান্ত নিতে পিছপা হবে না সরকার: স্বাস্থ্যমন্ত্রী

ইসরায়েলের ওপর নৌ-অবরোধ আরোপ ইয়েমেনের বিদ্রোহীদের

এইচএসসি পরীক্ষা নকলমুক্ত করতে মতবিনিময় সভা করবে বোর্ড

বিশ্বের ১৪০ দেশে রপ্তানি হচ্ছে বাংলাদেশের ওষুধ: স্বাস্থ্যমন্ত্রী

স্পেন বিশ্বকাপ জিতলে দাড়ি-গোঁফ রাখার প্রতিশ্রুতি ইয়ামালের

৭ মামলায় সাবেক কৃষি মন্ত্রী আব্দুর রাজ্জাকের হাইকোর্টে জামিন আবেদন

যে সব শর্ত মানলে বন্ডের অর্থ ফেরত দেবে যুক্তরাষ্ট্র

আজাদ কাশ্মীরে ৪ পুলিশ সদস্য ও ২ বিক্ষোভকারী নিহত

ফিলিপাইনে শক্তিশালী ভূমিকম্পে ধসে পড়েছে বহু ভবন, নিহত ৫

চুক্তি মেনে নেওয়া ছাড়া নেতানিয়াহুর আর কোনো উপায় থাকবে না: ট্রাম্প

মহানবীর (সা.) জীবন থেকে ৭টি গুরুত্বপূর্ণ শিক্ষা

চ্যাটজিপিটিকে ‘সুপার অ্যাপ’ বানাতে চায় ওপেনএআই

প্রদাহ থেকে হতে পারে এই ৩ রোগ, যেভাবে সুস্থ থাকবেন

আগামী ৩-৪ দিনে সারাদেশে ছড়াবে বর্ষা, বাড়তে পারে ভারী বৃষ্টি

মামলা নিতে ১০ হাজার টাকা দাবি, লাশ নিয়ে থানা ঘেরাওয়ের পর এসআই প্রত্যাহার

ব্যাংক একাউন্টে টিআইএন বাধ্যতামূলক করতে যাচ্ছে সরকার