ই-পেপার শনিবার, ২০ জুন ২০২৬, ৬ আষাঢ় ১৪৩৩

এইচএসসি পরীক্ষা হবে অভিন্ন প্রশ্নে, বন্যা হলে বিকল্প ব্যবস্থা: শিক্ষামন্ত্রী

আমার বার্তা অনলাইন:
১৮ জুন ২০২৬, ১৫:৩৩
সংবাদ সম্মেলনে বক্তব্য রাখছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন

২০২৬ সালের এইচএসসি ও সমমানের পরীক্ষা আগামী ২ জুলাই থেকে শুরু হবে। এবার সব কয়টি সাধারণ শিক্ষা বোর্ডে অভিন্ন প্রশ্নপত্রে পরীক্ষা নেওয়া হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।

তিনি বলেন, এইচএসসিতে অভিন্ন প্রশ্নপত্রে পরীক্ষা নেওয়ার সব ধরনের ব্যবস্থা করেছি। এখন দেখি কী হয়...। প্রত্যেকটা বোর্ডের একটা প্রতিযোগিতা থাকে, মূলত সেজন্য এমন সিদ্ধান্ত।

বৃহস্পতিবার (১৮ জুন) দুপুরে সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

শিক্ষামন্ত্রী বলেন, পরীক্ষার সময় ঝড়, অতিবৃষ্টি, বন্যা অথবা যে কোনো দুর্যোগ হলে বিকল্প ব্যবস্থা রাখবো। প্রশ্নপত্র তো আগেই পৌঁছে যাবে। পরীক্ষার সময় সমস্যা হলে তার জন্য ব্যবস্থা আছে। এ নিয়ে সংশ্লিষ্টদের নির্দেশনা দেওয়া হয়েছে।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ, প্রধানমন্ত্রীর শিক্ষাবিষয়ক উপদেষ্টা ড. মাহদী আমিন, মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব আবদুল খালেক, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক (ডিজি) অধ্যাপক ড. খান মইনুদ্দিন আল মাহমুদ সোহেল, প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক শাহীনা ফেরদৌসী প্রমুখ।

আমার বার্তা/এমই

'ডিজিটাল নকলের সাজা'র বিধান রেখে 'পাবলিক পরীক্ষা আইন' পাস

প্রযুক্তির অপব্যবহার রোধ ও পরীক্ষার স্বচ্ছতা বজায় রাখতে ডিজিটাল মাধ্যমে নকলের সাজার বিধান যুক্ত করে

২০২৬ সালের এসএসসি ও সমমানের পরীক্ষার ফল ২০ জুলাই: শিক্ষামন্ত্রী

চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফল আগামী ২০ জুলাই প্রকাশিত হবে বলে জানিয়েছেন শিক্ষা

সরকারি কলেজ-মাদ্রাসায় অধ্যাপক পদে শূন্যপদের তথ্য চেয়েছে মাউশি

সরকারি কলেজ, টিচার্স ট্রেনিং কলেজ (টিটিসি) ও সরকারি আলিয়া মাদ্রাসায় বিসিএস (সাধারণ শিক্ষা) ক্যাডারের সহকারী

বেগম রোকেয়া পদক দিতে শিক্ষা খাতের যোগ্য নারীদের খুঁজছে সরকার

‘বেগম রোকেয়া পদক ২০২৬’-এর জন্য শিক্ষা খাতের যোগ্য নারীদের সন্ধান করছে সরকার। এই লক্ষ্যে শিক্ষা
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বেনজীর আহমেদকে দ্রুত দেশে ফেরানোর প্রক্রিয়া চলছে: স্বরাষ্ট্রমন্ত্রী

আ.লীগ কোনো রাজনৈতিক দল নয়, একটা মাফিয়া পার্টি: স্বরাষ্ট্রমন্ত্রী

কাজী নজরুল ইসলাম ও হেমন্ত মুখোপাধ্যায়ের স্মরণে আজ বিশেষ সভা

পদ্মা ব্যারাজ: বদলে যাবে ২৪ জেলার ভাগ্য, সুফল পৌঁছাবে সারাদেশে

মধুপুরে পরিত্যক্ত সেপটিক ট্যাংকে নেমে শিশুসহ ৪ জনের মৃত্যু

ইউক্রেনজুড়ে চলছে মুহুর্মুহু বিমান হামলা, বহু হতাহতের শঙ্কা

একের পর এক আক্রমণ করেও ব্যর্থ তুরস্ক, জিতল প্যারাগুয়ে

সপ্তাহের শুরুতেই সোনার গহনার দাম ভরিতে কমলো ২২১৬ টাকা  

দেশে খাদ্যশস্যের মজুত ২০ লাখ ৬০ হাজার টন: খাদ্য অধিদপ্তর

চীনের জে-১০সিই যুদ্ধবিমান কিনছে বাংলাদেশ, নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন ভারত

শিশুদের শিক্ষা ও স্বাস্থ্যে বিনিয়োগই জাতি গঠনের মূল ভিত্তি: প্রধানমন্ত্রী

লেবাননের প্রতি ইঞ্চি মাটি ইসরায়েলকে ছাড়তে হবে: নাইম কাসেম

রাজধানীর রামপুরায় গুলিবিদ্ধ শীর্ষ সন্ত্রাসী ‌‘কাইল্লা পলাশ’ মারা গেছেন

৯৬ বছর আগের স্মৃতি ফিরিয়ে বিশ্বকাপের নকআউটে যুক্তরাষ্ট্র

ইরানের সঙ্গে আলোচনায় ট্রাম্পের দূত উইটকফ সুইজারল্যান্ডে

নারীর ক্ষমতায়নে বাংলাদেশ ও ইউএন উইমেনের সহযোগিতার অঙ্গীকার

ব্রাজিলকে ভোগানোর পর এবার দ্রুততম গোলের রেকর্ড গড়লেন সাইবারি

দাপুটে জয়ে গ্রুপের শীর্ষে ব্রাজিল, টুর্নামেন্ট থেকে বিদায় হাইতির

২০ জুন ঘটে যাওয়া নানান ঘটনা

জাতিসংঘে বাংলাদেশ: রোহিঙ্গাদের নিজ দেশে দ্রুত প্রত্যাবাসনে জোর