ই-পেপার সোমবার, ২২ জুন ২০২৬, ৮ আষাঢ় ১৪৩৩

সরকারি প্রাথমিক শিক্ষকদের বদলি-পদায়নে ৪ স্তরের কমিটি গঠন

আমার বার্তা অনলাইন:
২২ জুন ২০২৬, ১৭:৪৭
আপডেট  : ২২ জুন ২০২৬, ১৮:৩৫

সারাদেশের সরকারি প্রাথমিক বিদ্যালয় নবনিয়োগপ্রাপ্ত সহকারী শিক্ষকদের পদায়ন এবং কর্মরত সকল শিক্ষকের বদলি সংক্রান্ত কার্যক্রম পরিচালনা, যাচাই-বাছাই ও পর্যালোচনার মাধ্যমে নিষ্পত্তির লক্ষ্যে ৪টি ভিন্ন স্তরের কমিটি গঠন করেছে সরকার।

রোববার (২১ জুন) প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের বিদ্যালয়-২ অধিশাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এই তথ্য জানানো হয়েছে।

উপসচিব রাজীব কুমার সরকারের সই করা স্বাক্ষরিত এই প্রজ্ঞাপনে বলা হয়েছে, জাতীয় পর্যায়ে শিক্ষক বদলির আবেদন যাচাই-বাছাই ও নিষ্পত্তির জন্য গঠিত ‘জাতীয় কমিটি’-এর সভাপতি হিসেবে দায়িত্ব পালন করবেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব। এই কমিটিতে সদস্য হিসেবে থাকবেন প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক এবং সদস্য-সচিব হিসেবে দায়িত্ব পালন করবেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (বিদ্যালয়)। এই কমিটি প্রতি মাসে অন্তত ১ বার সভা আহ্বান করে সহকারী শিক্ষকদের বদলির আবেদন যাচাই-বাছাইপূর্বক নিষ্পত্তির ব্যবস্থা গ্রহণ করবেন এবং সভার কার্যবিবরণীসহ বিস্তারিত প্রতিবেদন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের মন্ত্রী বরাবর অনুমোদনের জন্য প্রেরণ করবেন।

এছাড়া, আন্তঃবিভাগে অথবা আন্তঃসিটি কর্পোরেশনের ক্ষেত্রে সহকারী শিক্ষকদের বদলির আবেদন যাচাই-বাছাইপূর্বক এই কমিটির অনুমোদন সাপেক্ষে পরিচালক (পলিসি ও অপারেশন), প্রাথমিক শিক্ষা অধিদপ্তর বদলির আদেশ জারির ব্যবস্থা গ্রহণ করবেন।

আন্তঃবিভাগ প্রাথমিক শিক্ষক বদলির আবেদন যাচাই-বাছাই ও নিষ্পত্তির জন্য গঠিত ‘বিভাগীয় কমিটি’-এর সভাপতি করা হয়েছে সংশ্লিষ্ট বিভাগীয় কমিশনারকে। ৫ সদস্যের এই কমিটিতে সদস্য হিসেবে থাকবেন বিভাগীয় উপপরিচালক (মাধ্যমিক ও উচ্চ শিক্ষা) এবং সভাপতির মনোনীত ২ জন গণ্যমান্য ব্যক্তি। কমিটির সদস্য-সচিব হিসেবে দায়িত্ব পালন করবেন বিভাগীয় উপপরিচালক (প্রাথমিক শিক্ষা)। এই কমিটিও প্রতি মাসে অন্তত ১ বার সভা আহ্বান করে সহকারী শিক্ষকদের বদলির আবেদন যাচাই-বাছাইপূর্বক নিষ্পত্তির ব্যবস্থা নেবেন এবং বিস্তারিত প্রতিবেদন প্রাথমিক শিক্ষা অধিদপ্তরে প্রেরণ করবেন।

একই বিভাগের মধ্যে (তবে সিটি কর্পোরেশন ব্যতীত) সহকারী শিক্ষকদের বদলির আবেদন যাচাই-বাছাই করে এই বিভাগীয় কমিটির অনুমোদন সাপেক্ষে সংশ্লিষ্ট বিভাগীয় উপপরিচালক (প্রাথমিক শিক্ষা) বদলির আদেশ জারির ব্যবস্থা গ্রহণ করবেন।

আর জেলা পর্যায়ে প্রাথমিক বিদ্যালয়ে নবনিয়োগপ্রাপ্ত শিক্ষকদের পদায়ন এবং কর্মরত শিক্ষকদের বদলির আবেদন যাচাই-বাছাই ও নিষ্পত্তির জন্য ‘জেলা কমিটি’ গঠন করা হয়েছে। জেলা প্রশাসককে (ডিসি) সভাপতি করে গঠিত এই কমিটিতে সদস্য হিসেবে থাকবেন জেলা শিক্ষা অফিসার এবং সভাপতি কর্তৃক মনোনীত ২ জন গণ্যমান্য ব্যক্তি। কমিটির সদস্য-সচিবের দায়িত্ব পালন করবেন জেলা প্রাথমিক শিক্ষা অফিসার। এই কমিটি প্রতি মাসে ন্যূনতম ১ বার সভা করে সহকারী শিক্ষকদের বদলির আবেদন যাচাই-বাছাইয়ের পর নিষ্পত্তির ব্যবস্থা করবেন এবং সভার কার্যবিবরণীসহ বিস্তারিত প্রতিবেদন বিভাগীয় উপপরিচালকের (প্রাথমিক শিক্ষা) কার্যালয়ে পাঠাবেন। এই কমিটির অন্যতম প্রধান কাজ হবে নবনিয়োগপ্রাপ্ত সহকারী শিক্ষকদের লটারির মাধ্যমে উপজেলা পর্যায়ের বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পদায়ন নিশ্চিত করা।

এছাড়া একই জেলার মধ্যে সহকারী শিক্ষকদের বদলির আবেদন যাচাই-বাছাইপূর্বক জেলা কমিটির অনুমোদন সাপেক্ষে সংশ্লিষ্ট জেলা প্রাথমিক শিক্ষা অফিসার বদলির আদেশ জারির ব্যবস্থা করবেন।

প্রজ্ঞাপন অনুযায়ী, তৃণমূল পর্যায়ে শিক্ষকদের বদলি আবেদন নিষ্পত্তির লক্ষ্যে উপজেলা বা থানা নির্বাহী অফিসারকে (ইউএনও) সভাপতি করে ‘উপজেলা/থানা কমিটি’ গঠন করা হয়েছে। এই কমিটিতে সদস্য হিসেবে দায়িত্ব পালন করবেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এবং সভাপতি কর্তৃক মনোনীত ২ জন গণ্যমান্য ব্যক্তি। কমিটির সদস্য-সচিব হিসেবে থাকবেন উপজেলা বা থানা প্রাথমিক শিক্ষা অফিসার। এই কমিটি প্রতি মাসে অন্তত ১ বার সভার মাধ্যমে প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের বদলির আবেদন যাচাই-বাছাইপূর্বক নিষ্পত্তির ব্যবস্থা গ্রহণ করবেন এবং সভার কার্যবিবরণীসহ বিস্তারিত প্রতিবেদন জেলা প্রাথমিক শিক্ষা অফিসে প্রেরণ করবেন। একই উপজেলা বা থানার মধ্যে সহকারী শিক্ষকদের বদলির আবেদন যাচাই-বাছাইপূর্বক এই কমিটির অনুমোদন সাপেক্ষে উপজেলা বা থানা প্রাথমিক শিক্ষা অফিসার বদলির আদেশ জারির ব্যবস্থা গ্রহণ করবেন।

প্রজ্ঞাপনে চার স্তরের সকল কমিটির জন্যই একটি সাধারণ নির্দেশনা দেওয়া হয়েছে। এতে বলা হয়েছে, যেসকল বিদ্যালয়ে শিক্ষকরা এর আগে ‘প্রতিস্থাপন সাপেক্ষে’ বদলির আদেশ প্রাপ্ত হয়েছেন, সেসকল বিদ্যালয়ে শিক্ষকদের অগ্রাধিকার ভিত্তিতে পদায়ন নিশ্চিত করতে হবে।

আমার বার্তা/এমই

সব প্রাথমিক বিদ্যালয়ে প্রশিক্ষণপ্রাপ্ত শিক্ষক নিশ্চিত করা হবে: শিক্ষা প্রতিমন্ত্রী

প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ বলেছেন, ২০২৮ সালের পর দেশের কোনো প্রাথমিক শ্রেণিকক্ষে অপ্রশিক্ষিত

২০২৮ সাল থেকে প্রাথমিকের কারিকুলাম আমূল পরিবর্তন হচ্ছে: প্রতিমন্ত্রী

দেশের প্রাথমিক বিদ্যালয়ের বিদ্যমান শিক্ষাক্রম (কারিকুলাম) সংস্কার করে আগামী ২০২৮ সাল থেকে এতে আমূল পরিবর্তন

এইচএসসি পরীক্ষা নিয়ে কেন্দ্রসচিবদের সঙ্গে বসছেন শিক্ষামন্ত্রী

আসন্ন এইচএসসি ও সমমান পরীক্ষা সুষ্ঠু, শান্তিপূর্ণ ও নকলমুক্ত পরিবেশে আয়োজন করতে কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা

টেক্সটাইল খাতের উন্নয়নে এআই ও গবেষণায় জোর দিতে হবে: শিক্ষামন্ত্রী

বাংলাদেশের টেক্সটাইল খাতের উন্নয়নে কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার বাড়ানোর তাগিদ দিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাণিজ্য সম্প্রসারণসহ ৯ বিষয়ে একমত বাংলাদেশ-মালয়েশিয়া

বাজেট অধিবেশনে মন্ত্রীদের আরও উপস্থিতি দেখতে চান স্পিকার

রোহিঙ্গা প্রত্যাবাসনে আন্তর্জাতিক সম্প্রদায়ের সমর্থন চান প্রতিমন্ত্রী

নিষিদ্ধ আ.লীগের কর্মসূচির প্রতিবাদে ঢাবিতে ছাত্রদলের বিক্ষোভ

কেআইবি ইস্যুতে কৃষিবিদের ওপর হামলার অভিযোগ, বাকৃবিতে প্রতিবাদ সমাবেশ

আগামী হজে অংশ নিতে পারবে না এবারের হজযাত্রী নিবন্ধন না করতে পারা এজেন্সি

সেন্টমার্টিনের পশ্চিম সমুদ্র এলাকায় অবৈধ কারেন্ট জালসহ ৬ চোরাচালানকারী আটক

একদিনে হাম ও হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু: স্বাস্থ্য অধিদপ্তর

বর্তমানে সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর নির্যাতনের হার সবচেয়ে কম: স্বরাষ্ট্রমন্ত্রী

কৃষি খাতে সারের চাহিদা মেটাতে উৎপাদন বাড়ানোর উদ্যোগ নিয়েছে সরকার

সরকারি প্রাথমিক শিক্ষকদের বদলি-পদায়নে ৪ স্তরের কমিটি গঠন

মৃত্যুর ৭১ শতাংশের কারণ অসংক্রামক রোগ, মাঠে নামছে ৩৫ মন্ত্রণালয়

ধানমন্ডিতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ১০ নেতাকর্মী গ্রেপ্তার

ঢাকা-রোম রুটে বিমানের ফ্লাইট সংখ্যা বাড়ানোর আলোচনা

নৌবাহিনীর ব্যবস্থাপনায় ‘বিশ্ব হাইড্রোগ্রাফি দিবস উদযাপন’

সারাদেশে ৩৪৫৭টি সোলার ইরিগেশন বসানো হয়েছে: জ্বালানিমন্ত্রী

দেশে নিবন্ধিত গণমাধ্যম ১৯৬৯, গুজব রুখতে সক্রিয় ফ্যাক্ট-চেকিং কমিটি

মালয়েশিয়া সফর শেষে চীনের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

অভিন্ন প্রশ্নপত্রে এইচএসসি পরীক্ষা, ৫০ হাজার শিক্ষক নিয়োগের উদ্যোগ

অনূর্ধ্ব-১৯ দলের মেন্টর মাহমুদউল্লাহ, ব্যাটিং কোচ ইমরুল কায়েস