ই-পেপার রবিবার, ১০ মে ২০২৬, ২৭ বৈশাখ ১৪৩৩

আমার সঙ্গে অন্যায় হলে কেন কথা বলব না: সাদিয়া আয়মান

আমার বার্তা অনলাইন
২৩ মার্চ ২০২৫, ১৩:৪৪

গত বছর এক অপ্রীতিকর পরিস্থিতির মুখে পড়েন সময়ের জনপ্রিয় অভিনেত্রী সাদিয়া আয়মান। সে সময় অভিনেত্রীর 'অপ্রস্তত' অবস্থায় থাকা একটি ভিডিও ছড়িয়ে পড়তেই সৃষ্টি হয় সমালোচনা। তখন সাদিয়া দাবি করেন, তার অনুমতি না নিয়ে গোপনে ভিডিওটি ধারণ করেন এক সাংবাদিক, আর তা ছড়িয়ে দেন।

বলার বাকি থাকে না, ভিডিওটি তখন রীতিমতো অভিনেত্রীকে বিব্রতকর অবস্থায় ফেলে। সেই সাংবাদিকের নাম প্রকাশ করে শাস্তিও চান অভিনেত্রী।

এবার বিষয়টি নিয়ে ফের প্রশ্নের মুখে পড়েন সাদিয়া আয়মান। সম্প্রতি এক সাক্ষাৎকারে বিষয়টি নিয়ে খোলাখুলি আলোচনা করেন তিনি। অভিনেত্রীর দাবি, তার সঙ্গে যেটা ঘটেছে তা একদমই অন্যায়।

সাদিয়ার কথায়, ‘দর্শকের কাছে একটা ভালোবাসার জায়গা হয়তো আমার জন্য আছে। তখন অনেক মিডিয়া সহকর্মীদের কাছ থেকেও সেই সহায়তা পাইনি, যতটা পেয়েছি দর্শকদের কাছ থেকে; যা ছিল অনেক বেশি।’

সাদিয়া আয়মান বলেন, ‘আমার সঙ্গে অন্যায় হলে কেন কথা বলব না। আর এমনটা তো এর আগে আমি ফেস করিনি। আগে অনেক জায়গায় গিয়েছি, এমনকি যেই শোতে গিয়েছিলাম, সেখানেও অনেকবার গিয়েছি- এমন কিছু ফেস করিনি বিধায় এ বিষয়টি অপ্রত্যাশিত ছিল।’

অভিনেত্রী বলেন, ‘ভিডিওটি ছড়িয়ে যাওয়ার পর আমি নিজেকে পজিটিভলি মোটিভেট করি যে- তারকাদের সঙ্গে এমনটা হয়, কিছুদিন পর সবাই ভুলে যাবে এই আরকি। কিন্তু এ ঘটনার চারদিন পর সেই সাংবাদিক আমার একটি ছবি স্টোরিতে দেয়, ঠিক ওইদিনই- যেদিন আমি বিষয়টি থেকে সরে আসি। তখন আমার মনে হয়েছে, আমি যে সোশ্যাল মিডিয়ায় বুলিং হচ্ছি, সেটা বোধহয় উনি মাথায় নিচ্ছেন না। এরপর আমার কাছে মনে হয়েছে এটা নিয়ে কথা বলাই উচিৎ।’

আমার বার্তা/জেএইচ

বিশ্ব মা দিবস উপলক্ষে ‘মা পদক’ পাচ্ছেন ববিতা

২০২৬ সালটি অভিনেত্রী ববিতার জন্য একের পর এক অর্জনের বছর হয়ে দাঁড়িয়েছে। একুশে পদক ও

লাইফ সাপোর্টে কারিনা কায়সার

কনটেন্ট ক্রিয়েটর ও অভিনেত্রী কারিনা কায়সার বর্তমানে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে লাইফ সাপোর্টে রয়েছেন। গত এক

বেগুনি শাড়িতে মেহজাবীনের রাজকীয় সাজ

শুধু অভিনয় দিয়েই নয়, গ্ল্যামার আর ফ্যাশন স্টেটমেন্টে নিজেকে প্রতিনিয়ত মেলে ধরছেন মেহজাবীন চৌধুরী। এবার

নায়িকা প্রিয় মনির ট্রাব কালচারাল  অ্যাওয়ার্ড অর্জন

টেলিভিশন রিপোর্টার্স ইউনিটি অব বাংলাদেশ (ট্রাব) প্রদত্ত ‘ট্রাব বিজনেস সিএসআর অ্যান্ড কালচারাল অ্যাওয়ার্ড ২০২৫’ অর্জন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

শিক্ষার্থীদের বিশ্বমানের সুনাগরিক হিসেবে গড়ে তুলতে চায় সরকার: মাহাদী আমিন

কপ-৩১ ঘিরে বৈশ্বিক সহযোগিতা বাড়ানোর আহ্বান বাংলাদেশের

রাষ্ট্রপতির বিদেশযাত্রা ও দেশে ফেরার রাষ্ট্রাচারে পরিবর্তন

ফুটবল বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠানে পারফর্ম করবেন বাংলাদেশি ডিজে সঞ্জয়

আরকান আর্মির হাতে আটক ১৪ জেলেকে ফেরত আনল বিজিবি

একই দিনে সারা বিশ্বে ঈদ পালনের মতবাদে বিশ্বাসীরা ধর্ম ও বিজ্ঞান বিরোধী

বন্ধ রাষ্ট্রায়ত্ত চিনিকলগুলো পুনরায় চালু করতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ: বাণিজ্যমন্ত্রী

ইরান ইস্যুতে হতাশা, আরেক দেশের সব সমৃদ্ধ ইউরেনিয়াম লুটে নিলেন ট্রাম্প

নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে নতুন সংগ্রামে নামতে হবে: প্রধানমন্ত্রী

ভালোই জবাব দিচ্ছে পাকিস্তান, ১ উইকেটে ১৭৯ রান নিয়ে দ্বিতীয় দিন শেষ

কৃষকদের সমৃদ্ধ করতে বহুমাত্রিক পরিকল্পনা হাতে নিয়েছে সরকার: কৃষিমন্ত্রী

বহুমুখী ও ভারসাম্যপূর্ণ পররাষ্ট্রনীতি গড়তে চায় সরকার: পররাষ্ট্র উপদেষ্টা

অবশেষে আরেক দলের সমর্থন অর্জন, মুখ্যমন্ত্রী হচ্ছেন থালাপতি বিজয়

ময়মনসিংহে বাকৃবিতে আইইএলটিএস রেজিস্ট্রেশন সেন্টার চালু

সার্ক অকার্যকর হওয়ায় চীন-আফগানিস্তান ও বাংলাদেশের দিকে ঝুঁকছে পাকিস্তান

জ্বালানি খাতকে মুনাফাভোগী নয়, সেবাখাত হিসেবে বিবেচনা করতে হবে: ক্যাব

বর্ণাঢ্য আয়োজনে চার দিনব্যাপী পুলিশ সপ্তাহ শুরু হচ্ছে রোববার

নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে দলের নেতাকর্মীদের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী

একদিনে হাম ও হামের উপসর্গে আরও ৯ জনের মৃত্যু: স্বাস্থ্য অধিদপ্তর

মিয়ানমারের চিন ও রাখাইন রাজ্যের সশস্ত্র দলগুলোর সমঝোতা ও আঞ্চলিক স্থিতিশীলতা