ই-পেপার রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ৬ বৈশাখ ১৪৩৩

শুভর সঙ্গে বিদেশ ঘুরছেন অন্তরা!

আমার বার্তা অনলাইন:
১৩ সেপ্টেম্বর ২০২৫, ১৯:১৩

‘ব্যাচেলর পয়েন্ট’-এর জনপ্রিয় চরিত্র ‘শুভ’ এবং ‘অন্তরা’র রসায়ন দর্শকের কাছে এখনও আলোচনার বিষয়। ধারাবাহিকটিতে সেই দুই চরিত্রে অভিনয় করেছিলেন মিশু সাব্বির ও ফারিয়া শাহরিন। তবে এবার দীর্ঘদিন পর তাদের দেখা মিলল একসঙ্গে। তবে নাটকের সেটে নয়, মালয়েশিয়ার কুয়ালালামপুরে।

শনিবার দুপুরে নিজ ফেসবুকে কয়েকটি ছবি প্রকাশ করেন মিশু সাব্বির। ছবিগুলোতে দেখা যায়, মালয়েশিয়ার বুকিত বিনতাং এলাকায় অভিনেত্রী ফারিয়া শাহরিনের সঙ্গে ঘুরে বেড়াচ্ছেন তিনি; নানা ভঙ্গিতে ছবি তুলেছেন এ জুটি। ক্যাপশনে মিশু লেখেন— ‘অন্তরা যখন বিদেশ ঘুরে শুভর সঙ্গে।’

ছবিগুলো প্রকাশ হতেই মুহূর্তের মধ্যেই ভাইরাল হয়ে যায়। অনেকে লিখেছেন, ‘ব্যাচেলর পয়েন্টে আবার একসঙ্গে দেখতে চাই।’ কেউ কেউ মন্তব্য করেছেন, ‘বাস্তব জীবনেও শুভ-অন্তরার কেমিস্ট্রি দেখতে ভালো লাগছে।’

উল্লেখ্য, গত কয়েক মাস ধরে মিশু সাব্বির কানাডায় পরিবারসহ অবস্থান করছিলেন। সেখান থেকেই কাজ চালিয়ে যাচ্ছিলেন তিনি। হঠাৎ করেই এবার মালয়েশিয়ায় অভিনেত্রী ফারিয়ার সঙ্গে একসঙ্গে ভ্রমণের মুহূর্ত ভাগ করে নিয়ে ভক্তদের আলোচনায় ফিরলেন এ অভিনেতা।

আমার বার্তা/এমই

চিরচেনা রূপের প্রশংসা নিয়ে যা বললেন পূর্ণিমা

ঢাকাই সিনেমার জনপ্রিয় চিত্রনায়িকা পূর্ণিমা। দীর্ঘ দুই দশকেরও বেশি সময় ধরে রুপালি পর্দায় যার বিচরণ।

বিএনপিতে যোগ দিয়ে সবুজ সংকেত পেলেন চমক!

ত্রয়োদশ জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসনে কুষ্টিয়া থেকে বিএনপির দলীয় মনোনয়ন নিয়েছেন ছোট পর্দার জনপ্রিয়

অনুষ্ঠিত হলো দিয়ামনি ই কমিউনিকেশন বেস্ট এন্টারপ্রেনার অ্যাওয়ার্ড

জমকালো আয়োজনে অনুষ্ঠিত হয়ে গেল দিয়ামনি ই কমিউনিকেশন বেস্ট এন্টারপ্রেনার অ্যাওয়ার্ড। শুক্রবার ১৭ এপ্রিল বিকেল

সিনেমা মুক্তির সময় আমার জ্বর এসে যায়: ফারুকী

দেশের চলচ্চিত্র জগতে নিজস্ব নির্মাণশৈলী দিয়ে পোক্ত অবস্থান গড়েছেন নির্মাতা মোস্তফা সরোয়ার ফারুকী। দীর্ঘ পথচলায়
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আইএমএফের ঋণের কিস্তি ছাড় নিয়ে এবার যে বার্তা দিলেন অর্থমন্ত্রী

একদিনে হাম ও হামের উপসর্গে ৪ জনের মৃত্যু: স্বাস্থ্য অধিদপ্তর

এবার হরমুজে ভারতীয় ট্যাংকারে ইরানের গুলি, পিছু হটলো ২ জাহাজ

ট্রাম্পকে চাপে রাখার কার্যকরী যে অস্ত্রের সন্ধান দিলো ইরান যুদ্ধ

চীনের শীর্ষ বিশ্ববিদ্যালয় ইউএসটিসি পরিদর্শনে বিএনপি প্রতিনিধিদল

এসএসসি পরীক্ষা: কেন্দ্র এলাকায় যানজট এড়াতে ডিএমপির বিশেষ অনুরোধ

দেশের পাঁচ জেলায় বজ্রপাতে একদিনে ১১ জনের মৃত্যু

চীনের ৩টি চেম্বারের সঙ্গে ডিসিসিআইয়ের সহযোগিতা স্মারক স্বাক্ষর

কৃষকের অর্থনীতি শক্তিশালী হলে সামগ্রিক অর্থনীতি মজবুত হবে: কৃষি মন্ত্রী

দুই মাসে প্রধানমন্ত্রীর ৬০ পদক্ষেপ, ‘দৃশ্যমান অগ্রগতি’ দাবি সরকারের

পূর্বাচল স্টেডিয়ামের ডিজাইন পরিবর্তন নিয়ে যা বললেন তামিম

প্রধানমন্ত্রীর ৬০টি উল্লেখযোগ্য পদক্ষেপে ‘অবিস্মরণীয়’ সাফল্য

দেশ গঠনে যুবসমাজকে সম্পৃক্ত করার আহ্বান ক্রীড়া প্রতিমন্ত্রীর

রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধান রাখাইন রাজ্যেই নিহিত: পররাষ্ট্রমন্ত্রী

সংবিধান সংস্কার পরিষদের শপথ না নেওয়ার কারণ জানালেন রুমিন ফারহানা

তারেক রহমানের প্রতি আস্থা রেখেছে জনগণ: মাহদী আমিন

সুনামগঞ্জে হাওরে ধান কাটার সময় বজ্রপাতে ৫ কৃষকের মৃত্যু

জরুরি সেবার যানবাহনে অগ্রাধিকার ভিত্তিতে জ্বালানি সরবরাহ চেয়ে নোটিশ

এসএসসি পরীক্ষায় ‘সাইলেন্ট এক্সপেল’ সংক্রান্ত অনুচ্ছেদ বাতিল

পতিত সরকারের জ্বালানি নীতি ছিল বিতর্কিত : দেবপ্রিয় ভট্টাচার্য