ই-পেপার মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ১৯ ফাল্গুন ১৪৩২

প্রভাবশালী বিনোদন সংস্থা ওয়ার্নার ব্রাদার্স এবার নেটফ্লিক্সের হাতে

আমার বার্তা অনলাইন:
০৬ ডিসেম্বর ২০২৫, ১৬:৩৮

পাশ্চাত্যের অন্যতম প্রভাবশালী বিনোদন সংস্থা ওয়ার্নার ব্রাদার্স এবার জনপ্রিয় অনলাইন স্ট্রিমিং প্ল্যাটফর্ম নেটফ্লিক্সের হাতে। যে কারণে খুব শিগগিরই বিনোদুনিয়ায় আসতে চলেছে বড় চমক!

সম্প্রতি জনপ্রিয় অনলাইন স্ট্রিমিং প্ল্যাটফর্ম নেটফ্লিক্সের কাছে মালিকানা হস্তান্তর করেছে ওয়ার্নার ব্রাদার্স ডিসকভারির টিভি ও ফিল্ম স্টুডিও।

ওয়ার্নার ব্রাদার্স হ্যারি পটার, গেম অব থ্রোনসসহ জনপ্রিয় অনেক ফ্র্যাঞ্চাইজি এবং এইচবিও ম্যাক্স এর মতো স্ট্রিমিং পরিষেবার মালিক। প্রতিষ্ঠানটির রয়েছে বিশাল সিনেমা ও সিরিজ লাইব্রেরি।

এ চুক্তি বিনোদন জগতে নতুন এক শক্তিশালী প্রতিষ্ঠানে পরিণত করবে নেটফ্লিক্সকে। কোম্পানির সহ-প্রধান নির্বাহী টেড সারানদোস বলেন, ওয়ার্নার ব্রাদার্সের বিশাল সিনেমা ও সিরিজ লাইব্রেরি নেটফ্লিক্সের শোগুলোর সঙ্গে যুক্ত হলে দর্শকদের আরও ভালো অভিজ্ঞতা পাওয়ার সুযোগ হবে। আবার ব্যবসার বিভিন্ন ক্ষেত্রে ওভারল্যাপ কমানোর মাধ্যমে বছরে ২-৩ বিলিয়ন ডলার সাশ্রয়ও হবে।

ওয়ার্নার ব্রাদার্সের প্রধান নির্বাহী ডেভিড জাসলাভ বলেন, বিশ্বসেরা দুই প্রতিষ্ঠান একসঙ্গে কাজ করবে, এটাই এই চুক্তির বড় অর্জন।

জানা যায়, দুই প্রতিষ্ঠানের চুক্তিটি নগদ ও শেয়ার মিলিয়ে ৮২.৭ বিলিয়ন ডলার মূল্যমানের, যার মধ্যে ৭২ বিলিয়ন ডলার হচ্ছে ইক্যুইটি ভ্যালু।

তবে অনেকেই এ চুক্তিকে একীভূতকরণ চলচ্চিত্রশিল্পে বড় হুমকি বলে মনে করছেন। রাইটার্স গিল্ড অফ আমেরিকা ও অন্যান্য সংগঠন এই চুক্তির সমালোচনা করে বলছে, নতুন চুক্তির কারণে চাকরি কমবে, কর্মীদের অবস্থা খারাপ হবে এবং দর্শকদের জন্য দাম বাড়বে কিন্তু কনটেন্ট কমে যাবে।

আমার বার্তা/এল/এমই

ড্রাইভারের সঙ্গে পরকীয়াতে জড়িয়েছিলেন ডলি সায়ন্তনী

দেশের সংগীতাঙ্গনের এক সময়ের তুমুল জনপ্রিয় ও আলোচিত দম্পতি ছিলেন ডলি সায়ন্তনী-রবি চৌধুরী। যেমন ছিল

লাল শাড়িতে সবার নজর কাড়লেন নুসরাত ফারিয়া

জনপ্রিয় চিত্রনায়িকা নুসরাত ফারিয়া অভিনয় শৈলীতে দুই বাংলার দর্শকদের মন কাড়েন। অল্প কয়েকটি গান গেয়েও

ঈদ ইত্যাদিতে থাকছেন অর্ধশতাধিক বিদেশি নাগরিক

জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ‘ইত্যাদি’র ঈদের বিশেষ আয়োজনে এবারও থাকছে বিদেশি নাগরিকদের নিয়ে ব্যতিক্রমী পর্ব। প্রায়

আমি আত্মহত্যাকে খুবই স্বার্থপর একটি কাজ বলে মনে করি: নাবিলা

অভিনেতা জাহের আলভীর স্ত্রী আফরা ইভনাথ খান ইকরার আত্মহত্যার ঘটনায় শোবিজ অঙ্গনে তৈরি হয়েছে তীব্র
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মধ্যপ্রাচ্যে প্রবাসীদের নিরাপত্তাই সর্বোচ্চ অগ্রাধিকার: পররাষ্ট্রমন্ত্রী

যুক্তরাষ্ট্র-বাংলাদেশ সম্পর্ক জোরদারে ঢাকায় আসছেন সহকারী মার্কিন পররাষ্ট্রমন্ত্রী

যুদ্ধ কখন এবং কিভাবে শেষ হবে, সেই সিদ্ধান্ত নেবে ইরান: আব্বাস আরাগচি

বৈশ্বিক রাজনীতিতে নৈতিকতার ভয়াবহ অভাব দেখা যাচ্ছে: স্থানীয় সরকারমন্ত্রী

মোহাম্মদপুরে প্রাইভেটকারের গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ ৮ জন

প্রধানমন্ত্রী প্রাতিষ্ঠানিকভাবে চলতে চান, কেউ যেন সুবিধা নিতে না পারে: তথ্যমন্ত্রী

মধ্যপ্রাচ্যের প্রবাসী বাংলাদেশিদের নিরাপত্তা ‘নাম্বার ওয়ান প্রায়োরিটি’

চিফ হুইপ হলেন নুরুল ইসলাম মনি, নিয়োগ পেয়েছেন আরও ৬ হুইপ

ফায়ার সার্ভিসের ৪ কর্মকর্তার উপ-পরিচালক পদে পদোন্নতি

ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় নেতানিয়াহুর পরিণতি ঘিরে অনিশ্চয়তা

কুয়েতের ভুলে তিন মার্কিন যুদ্ধবিমান বিধ্বস্ত: দাবি যুক্তরাষ্ট্রের

ঢাকায় আইবিসিসিআই এর ইফতারে যোগ দিলেন ইন্দোনেশিয়ার রাষ্ট্রদূত

নতুন বাংলাদেশ গড়তে শিক্ষকদের সক্রিয় অংশগ্রহণ চাইলেন শিক্ষামন্ত্রী

ঢাকার মার্কিন দূতাবাসসহ কূটনৈতিক এলাকার নিরাপত্তা জোরদার: স্বরাষ্ট্রমন্ত্রী

প্রধানমন্ত্রীর স্পিচ রাইটার ও ৩ উপ-প্রেস সচিব নিয়োগ

বাংলাদেশে আটকে পড়া প্রবাসীদের ভিসা জটিলতা নিরসনে ‘বিশেষ সেল’

চাঁদাবাজির বিরুদ্ধে জিরো টলারেন্স, পুলিশকে আইজিপির কড়া বার্তা

সিরাজগঞ্জে মাছ ধরা নিয়ে আ.লীগ-বিএনপির সংঘর্ষে নিহত ২ জন

নেতানিয়াহুর কার্যালয়ে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে বিপ্লবী গার্ড

অন্যায়ভাবে বাদ পড়লে অ্যাক্রিডিটেশন কার্ড পাবেন সাংবাদিকরা: তথ্যমন্ত্রী