ই-পেপার শুক্রবার, ২৩ জানুয়ারি ২০২৬, ৯ মাঘ ১৪৩৩

নতুনধরার রেজিস্ট্রেশন উৎসব: আবাসন শিল্পের অনন্য দৃষ্টান্ত

তকীউদ্দিন মুহাম্মদ আকরামুল্লাহ :
১১ ডিসেম্বর ২০২৫, ১১:৫৭

দেশের অন্যতম সেরা আবাসন প্রতিষ্ঠান নতুনধরা গ্রুপ গ্রাহকদের প্রতি প্রতিশ্রুতি রক্ষা ও প্লট বুঝিয়ে দেওয়ার ক্ষেত্রে একটি ব্যতিক্রমী দৃষ্টান্ত স্থাপন করেছে। আবাসন শিল্পে যেখানে সাধারণত জমি পেতে গ্রাহকদের দীর্ঘ অপেক্ষা ও অনিশ্চয়তার মুখোমুখি হতে হয়, সেখানে নতুনধরার “রেজিস্ট্রেশন উৎসব”—গ্রাহকদের আস্থা ও সন্তুষ্টিকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার এক উল্লেখযোগ্য উদাহরণ।

নভেম্বর মাসে গ্রাহকদের দেওয়া প্রতিশ্রুতি শতভাগ বাস্তবায়নের মধ্য দিয়ে ৩য় বারের মতো অনুষ্ঠিত হলো “নতুনধরা রেজিস্ট্রেশন উৎসব”। এ নিয়ে টানা ১১ (এগারো) বার সফলভাবে আয়োজিত হলো এই উৎসব, যেখানে উৎসবমুখর পরিবেশে গ্রাহকদের জমির রেজিস্ট্রেশন কার্যক্রম সম্পন্ন করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত গ্রাহকরা সার্বিক আয়োজনকে অত্যন্ত সন্তোষজনক বলে অভিহিত করেন। একজন গ্রাহক বলেন, “সময়মতো প্লট পাওয়া আমাদের জন্য সবচেয়ে বড় স্বস্তি। নতুনধরা যে প্রতিশ্রুতির মূল্য দেয়, সেটা নিজের চোখে দেখে আস্থা আরও বেড়ে গেল।”

একজন নারী গ্রাহক তাঁর অভিজ্ঞতা শেয়ার করে বলেন, “বেশিরভাগ জায়গায় রেজিস্ট্রেশন নিয়ে দুশ্চিন্তা থাকে। কিন্তু নতুনধরার সব প্রক্রিয়াই এত স্বচ্ছ ও সাজানো—একটুও ঝামেলায় পড়তে হয়নি।”

আর প্রথমবার জমি কিনেছেন এমন এক গ্রাহকের মন্তব্য ছিল—“জমি কেনা আমার জন্য বড় সিদ্ধান্ত। নতুনধরার এই উৎসবে এসে বুঝলাম, সঠিক প্রতিষ্ঠানই নির্বাচন করেছি।”

নতুনধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক এবং বাংলাদেশের প্রথম প্রফেশনাল রিয়েল এস্টেট ট্রেনিং ইনস্টিটিউটের প্রতিষ্ঠাতা ড. মো. সাদী-উজ-জামান নিজ হাতে সাফকবলা দলিলে স্বাক্ষর করে এসব দলিল বিনিয়োগকারীদের কাছে হস্তান্তর করেন। তাঁর নেতৃত্বে নতুনধরা গ্রুপ গ্রাহক আস্থা ও বিশ্বাস অর্জনে উল্লেখযোগ্য অবস্থান তৈরি করেছে।

বেসরকারি আবাসিক প্রকল্পের ভূমি উন্নয়ন বিধিমালা ২০০৪ (সংশোধিত ২০১২ ও ২০১৫) অনুযায়ী জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষ কর্তৃক প্রকল্প গ্রহণের পরামর্শ প্রদানের অনুমোদনপ্রাপ্ত দেশের প্রথম আবাসন প্রতিষ্ঠান হিসেবে নতুনধরা এসেটস্ লিমিটেড অর্জন করেছে বিশেষ মর্যাদা। পাশাপাশি পরিবেশ অধিদপ্তর কর্তৃক অবস্থানগত ছাড়পত্র, ইআইএ (EIA) অনুমোদন এবং পরিবেশের চূড়ান্ত ছাড়পত্রসহ ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষের ছাড়পত্র পর্যন্ত সকল প্রয়োজনীয় অনুমোদন প্রতিষ্ঠানটি অর্জন করেছে।

এ ছাড়া সরকারি ভূমি উন্নয়ন কর প্রদানে ধারাবাহিক অবদানের স্বীকৃতিস্বরূপ সংশ্লিষ্ট উপজেলা রাজস্ব কমিটি পরপর তিনবার প্রতিষ্ঠানটিকে শীর্ষস্থান প্রদান করে সম্মাননা স্মারক দিয়েছে। জেলা প্রশাসন কর্তৃক দায়মুক্তি সনদপ্রাপ্ত এবং ISO 9001:2015 সার্টিফায়েড প্রতিষ্ঠান হিসেবে নতুনধরা এসেটস্ লিমিটেড দেশের আবাসন শিল্পে নিজেদের অবস্থান আরও সুদৃঢ় করেছে।

গ্রাহকদের প্রতি অঙ্গীকার, স্বচ্ছতা ও বিশ্বাসকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়েই নিয়মিতভাবে আয়োজন করা হচ্ছে “নতুনধরা রেজিস্ট্রেশন উৎসব”। গত ৮ মাসে প্রায় ৩ শতাধিক সম্মানিত গ্রাহকের কাছে সফলভাবে প্লট রেজিস্ট্রেশন হস্তান্তরের মাধ্যমে নতুনধরা গ্রুপ আবাসন খাতে এক অনন্য ও অনুসরণযোগ্য উদাহরণ স্থাপন করে চলেছে।

আমার বার্তা/জেএইচ

শাড়ি-খোপা চুলে কুসুমের স্নিগ্ধতা

দেশের নন্দিত অভিনেত্রী কুসুম শিকদার। পর্দায় তার উপস্থিতি দর্শকের জন্য বাড়তি কিছু। দীর্ঘদিন ধরে অভিনয়গুণে

সহযাত্রীর মায়ের সঙ্গে কিয়ারার দুর্ব্যবহারের অভিযোগ

পর্দার তারকাকে চোখের সামনে দেখা সাধারণদের জন্য উত্তেজনার হলেও সেই অভিজ্ঞতা সবার জন্য সবসময় সুখকর

সাইবার ক্রাইম বিভাগের সহযোগিতা চাইলেন বুবলী

দেশের তারকাদের নিয়ে বর্তমান সময়ে সোশ্যাল মিডিয়ায় প্রতিনিয়ত ভিত্তিহীন খবর, ব্যক্তিগত আক্রমণ এবং মনগড়া তথ্য

সাবরিনা সাবার বছর শুরু নতুন গান দিয়ে

বছরের প্রথম নতুন গান নিয়ে শ্রোতা-দর্শকদের সামনে হাজির হলেন এ প্রজন্মের সংগীতশিল্পী সাবরিনা সাবা। তার
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আনসার–ভিডিপির জাপানিজ ভাষা প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধন

ক্ষমতায় গেলে যুবকদের কর্মসংস্থানের ব্যবস্থা করবে বিএনপি

শিক্ষাপ্রতিষ্ঠানের ছুটির তালিকা থেকে শুক্র-শনি বাদ দেওয়ার দাবি

শান্তি বোর্ড গঠনের ঘোষণা দিলেন ট্রাম্প, জাতিসংঘকে পাশ কাটানোর শঙ্কা

বাংলাদেশ বিশ্বকাপ খেলতে না পারলে আইসিসি বিশাল মিস করবে

উন্নয়ন ও গণতন্ত্র রক্ষায় তারেক রহমানকে ভোট দেওয়ার আহ্বান সালামের

আদেশ প্রত্যাহার, ঋণ খেলাপি নন চট্টগ্রাম-২ আসনের বিএনপির প্রার্থী সারোয়ার

এবার ভোটকেন্দ্র থেকে ব্যালট ছিনতাইয়ের সুযোগ নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা

দায়িত্ব পালনে সেনাবাহিনীকে নিরপেক্ষতা ও শৃঙ্খলা বজায় রাখার আহ্বান

সরকারের সিদ্ধান্তের ব্যাখ্যা দিতেই ক্রিকেটারদের ডাকা হয়েছিল: আসিফ নজরুল

এই দেশে আর ফ্যাসিবাদের ছায়াও দেখতে চাই না: জামায়াত আমির

কার্ডের সুবিধার নামে চাঁদাবাজি বন্ধ করতে হবে: নাহিদ ইসলাম

আইসিসি ও ভারত আমাদের কনভিন্স করার কোনো চেষ্টাই করেনি

বাংলাদেশ থেকে ওষুধ আমদানি করবে আফগানিস্তান

সরকারের একটি মহল কিছু প্রার্থীকে জয়ী করার চেষ্টা করছে: মির্জা আব্বাস

উগ্রবাদীদের চাপে বাংলাদেশকে নিরাপত্তা দিতে ব্যর্থ ভারত: আসিফ নজরুল

নির্বাচন ও গণভোট উপলক্ষে কুমিল্লা এরিয়া পরিদর্শনে সেনাপ্রধান

আমরা ক্ষমতায় গেলে চা শ্রমিক-দিনমজুরদের ফ্যামিলি কার্ড দেবো

বাংলাদেশ টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে চায়, তবে ভারতে নয়: বুলবুল

আইসিসি থেকে বাংলাদেশ সুবিচার পাইনি: যুব ও ক্রীড়া উপদেষ্টা