ই-পেপার বুধবার, ১৮ মার্চ ২০২৬, ৪ চৈত্র ১৪৩৩

শিল্পকলা একাডেমিতে পুনর্গঠিত হলো ৯টি বিভাগ

আমার বার্তা অনলাইন:
১২ জানুয়ারি ২০২৬, ১৪:২৬

বাংলাদেশ শিল্পকলা একাডেমিকে আরও গতিশীল, সংগঠিত ও অন্তর্ভুক্তিমূলক করতে ‘বাংলাদেশ শিল্পকলা একাডেমি (সংশোধন) অধ্যাদেশ-২০২৫’র চূড়ান্ত অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ।

শিল্পকলা একাডেমির প্রাতিষ্ঠানিক কাঠামো ও কার্যক্রমে গুরুত্বপূর্ণ সংস্কারের অংশ হিসেবে এই অধ্যাদেশ অনুমোদিত হয়।

নতুন অধ্যাদেশ অনুযায়ী, একাডেমির বিভাগের সংখ্যা ৬ থেকে ৯-এ উন্নীত করা হয়েছে। পুনর্গঠিত ৯টি বিভাগ হলো ‘সংগীত’, ‘চারুকলা’, ‘নাট্যকলা’, ‘চলচ্চিত্র’, ‘নৃত্য ও পারফর্মিং আর্টস’, ‘আলোকচিত্র’, ‘কালচারাল ব্র্যান্ডিং, উৎসব ও প্রযোজনা’, ‘গবেষণা, প্রকাশনা ও নিউ মিডিয়া’ এবং ‘প্রশাসন ও অর্থ’। এর মাধ্যমে চলচ্চিত্র, আলোকচিত্র, নিউ মিডিয়া এবং কালচারাল ব্র‍্যান্ডিং ও উৎসবের মতো সমসাময়িক শিল্পমাধ্যম এবার স্বতন্ত্র বিভাগ হিসেবে প্রাতিষ্ঠানিক স্বীকৃতি পেল।

অধ্যাদেশে শিল্পকলা একাডেমির পরিচালনা পরিষদের গঠনেও উল্লেখযোগ্য পরিবর্তন আনা হয়েছে। নতুন কাঠামো অনুযায়ী সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টা, মন্ত্রী, প্রতিমন্ত্রী বা উপমন্ত্রী পরিষদের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করবেন। সহসভাপতি থাকবেন সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের সিনিয়র সচিব বা সচিব। এছাড়া অর্থ বিভাগ, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় থেকে একজন করে প্রতিনিধি পরিষদে অন্তর্ভুক্ত থাকবেন। বাংলা একাডেমি ও জাতীয় জাদুঘরের মহাপরিচালক পদাধিকার বলে পরিষদের সদস্য হবেন।

অন্যদিকে শিল্পকলা একাডেমির পরিচালনা পরিষদে আগে শুধু শিল্পকলার ৩টি বিভাগের প্রতিনিধি থাকার নিয়ম ছিলো। বর্তমান সংশোধিত অধ্যাদেশে এবার শিল্পকলার ৮টি বিভাগ থেকে ৮ জন প্রতিনিধি নির্বাচনের বিধান রাখা হয়েছে। পাশাপাশি, ভিন্ন জাতিগোষ্ঠী থেকে একজন প্রতিনিধি নিশ্চিতকরণের মাধ্যমে একাডেমির কর্মপরিকল্পনা ও সিদ্ধান্তগ্রহণ প্রক্রিয়া আরও অন্তর্ভুক্তিমূলক করে তোলার অনুমোদন দেওয়া হয়েছে।

আমার বার্তা/এল/এমই

শাকিব খানের ‘প্রিন্স’ দিয়ে যাত্রা শুরু কে-স্ক্রিন সিনেপ্লেক্সের

দেশজুড়ে যখন একের পর এক সিনেমা হল বন্ধ হয়ে যাওয়ার খবর শোনা যাচ্ছে, ঠিক সেই

ঈদে আসছে ‘পাগলা ভ্রমরা’ গান

ঈদ উপলক্ষে দর্শক-শ্রোতাদের জন্য নির্মিত হয়েছে নতুন মিউজিক ভিডিও ‘পাগলা ভ্রমরা’। নির্মাতা সোহেল খানের পরিচালনায়

সিনেমা ছাপিয়ে প্রতিবাদে মুখর অস্কার আসর

যুদ্ধের আবহে অস্কারের আসর। ক্যালিফোর্নিয়ার বিখ্যাত শপিং সেন্টার ওভেশন হলিউডের ডলবি থিয়েটারে ২০০২ সাল থেকে

মাদকাসক্ত মায়ের কোল থেকে শিশু উদ্ধারের আকুতি পরীমণির

ঢাকাই চিত্রনায়িকা পরীমণি নানা কারণে আলোচনায় থাকলেও বাচ্চাদের জন্য তার রয়েছে আলাদা মমতার জায়গা। এবার
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আইসিসির সঙ্গে আলোচনা করেই সিদ্ধান্ত নেবেন ক্রীড়া প্রতিমন্ত্রী

বাজেটের দুই অধ্যাদেশ আইনে রূপ দেওয়ার অনুমোদন মন্ত্রিসভায়

বাগেরহাটে সিসিটিভি ফাঁকি দিয়ে পুলিশের আইজিপির বাড়িতে চুরি

ব্রাহ্মণবাড়িয়ায় চার শত খাল খনন করা হবে সাকি

ভারতের উগ্রপন্থি আরএসএস ও গোয়েন্দা সংস্থা ‘র’-এর ওপর নিষেধাজ্ঞার সুপারিশ

যুক্তরাষ্ট্র-ইসরায়েল পরাজয় স্বীকারের আগে আলোচনা নয়: মোজতবা

এক দশকে বাংলাদেশের অর্ধেক তরুণ চাকরি পাননি: বিশ্বব্যাংক

তারেক রহমানকে সমবেদনা জানিয়ে মালদ্বীপের প্রেসিডেন্টের চিঠি

ঐকমত্য কমিশনে বিএনপি গণভোটের রায় মানার কথা বলেছিল: বদিউল আলম

ধর্ষণ রোধে সব মন্ত্রণালয়কে সমন্বিত অ্যাকশনে যাওয়ার নির্দেশ

ঢাবি-জগন্নাথসহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে নতুন ভিসি নিয়োগের প্রজ্ঞাপন জারি

পয়লা বৈশাখে টাঙ্গাইলে কৃষক কার্ড কার্যক্রমের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

সরকারি সহযোগিতা দেওয়ার ক্ষেত্রে দলীয় পরিচয় দেখা হবে না: ইশরাক

আমাদের ঘাড়ের ওপর কারও আধিপত্য মেনে নেব না: জামায়াত আমির

ইরানের শীর্ষ নিরাপত্তা কর্মকর্তা লারিজানিকে হত্যার দাবি ইসরায়েলের

ইসলামি বিপ্লবী গার্ডের বাসিজ ফোর্স প্রধান নিহত, দাবি ইসরায়েলের

কৃষকের মুখে হাসি না ফুটলে দেশের উন্নয়ন সম্ভব নয়: প্রধানমন্ত্রী

ঈদযাত্রা নির্বিঘ্ন করতে পাবলিক পরিবহনে পর্যাপ্ত তেল দেওয়া হচ্ছে: সড়কমন্ত্রী

নতুন সরকারের এক মাস: চমক ও আগামীর চ্যালেঞ্জ

ঈদযাত্রায় কোনো অন্যায়ের সঙ্গে ‘কম্প্রোমাইজ নাই’: আইজিপি