ই-পেপার বুধবার, ১৮ মার্চ ২০২৬, ৪ চৈত্র ১৪৩৩

ঢাকা চলচ্চিত্র উৎসবের পর্দা নামল, সেরা সিনেমা ‘কুরাক’

আমার বার্তা অনলাইন:
১৯ জানুয়ারি ২০২৬, ১১:৪১

‘নান্দনিক চলচ্চিত্র, মননশীল দর্শক, আলোকিত সমাজ’ স্লোগান নিয়ে গত ১০ জানুয়ারি শুরু হওয়া ২৪তম ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব শেষ হয়েছে।

রোববার (১৮ জানুয়ারি) জাতীয় জাদুঘর মিলনায়তনে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়ার মাধ্যমে ৯ দিনব্যাপী এই উৎসবের সমাপ্তি ঘটে। এবারের উৎসবে ৯১টি দেশের ২৪৫টি চলচ্চিত্র প্রদর্শিত হয়।

এবারের উৎসবে সেরা চলচ্চিত্রের গৌরব অর্জন করেছে কিরগিজস্তানের সিনেমা ‘কুরাক’, যেখানে পিতৃতান্ত্রিক সমাজে নারীর অধিকার লঙ্ঘনের বাস্তব চিত্র ফুটিয়ে তোলা হয়েছে।

আজারবাইজানের পরিচালক এমিন আফান্দিয়েভ তার ‘আ লোনলি পারসন মনোলোগ’ সিনেমার জন্য সেরা নির্মাতার পুরস্কার জিতেছেন।

অভিনয়ে নৈপুণ্য দেখিয়ে সেরা অভিনেতা নির্বাচিত হয়েছেন কাজাখস্তানের ইয়ারলান (সিনেমা: ‘আবেল’) এবং সেরা অভিনেত্রীর পুরস্কার জিতে নিয়েছেন ইরানের ফারিবা নাদেরি (সিনেমা: ‘দ্য হাসব্যান্ড’)। এছাড়া ‘আবেল’ সিনেমার জন্যই সেরা চিত্রগ্রাহকের পুরস্কার পেয়েছেন জোলানতা দেলুস্কা।

দেশীয় চলচ্চিত্রের মধ্যে বাংলাদেশ প্যানোরামা বিভাগে ফিপ্রেস্কি জুরির বিচারে সেরা চলচ্চিত্র হয়েছে মনিরুল হক পরিচালিত ‘দ্য ইউনিভার্সিটি অব চানখাঁরপুল’। দর্শকদের ভোটে অডিয়্যান্স অ্যাওয়ার্ড জিতেছে বাংলাদেশ ও দক্ষিণ কোরিয়ার যৌথ প্রযোজনার ছবি ‘ড্রেইনড বাই ড্রিমস’ (পরিচালক: শেখ আল মামুন) এবং চীনের সিনেমা ‘অল কোয়াইট অ্যাট সানরাইজ’। শিশুদের চলচ্চিত্র বিভাগে বাদল রহমান অ্যাওয়ার্ড পেয়েছে চীনের সিনেমা ‘কুইংটন অ্যান্ড কুইহুয়া’।

আমার বার্তা/এল/এমই

শাকিব খানের ‘প্রিন্স’ দিয়ে যাত্রা শুরু কে-স্ক্রিন সিনেপ্লেক্সের

দেশজুড়ে যখন একের পর এক সিনেমা হল বন্ধ হয়ে যাওয়ার খবর শোনা যাচ্ছে, ঠিক সেই

ঈদে আসছে ‘পাগলা ভ্রমরা’ গান

ঈদ উপলক্ষে দর্শক-শ্রোতাদের জন্য নির্মিত হয়েছে নতুন মিউজিক ভিডিও ‘পাগলা ভ্রমরা’। নির্মাতা সোহেল খানের পরিচালনায়

সিনেমা ছাপিয়ে প্রতিবাদে মুখর অস্কার আসর

যুদ্ধের আবহে অস্কারের আসর। ক্যালিফোর্নিয়ার বিখ্যাত শপিং সেন্টার ওভেশন হলিউডের ডলবি থিয়েটারে ২০০২ সাল থেকে

মাদকাসক্ত মায়ের কোল থেকে শিশু উদ্ধারের আকুতি পরীমণির

ঢাকাই চিত্রনায়িকা পরীমণি নানা কারণে আলোচনায় থাকলেও বাচ্চাদের জন্য তার রয়েছে আলাদা মমতার জায়গা। এবার
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আইসিসির সঙ্গে আলোচনা করেই সিদ্ধান্ত নেবেন ক্রীড়া প্রতিমন্ত্রী

বাজেটের দুই অধ্যাদেশ আইনে রূপ দেওয়ার অনুমোদন মন্ত্রিসভায়

বাগেরহাটে সিসিটিভি ফাঁকি দিয়ে পুলিশের আইজিপির বাড়িতে চুরি

ব্রাহ্মণবাড়িয়ায় চার শত খাল খনন করা হবে সাকি

ভারতের উগ্রপন্থি আরএসএস ও গোয়েন্দা সংস্থা ‘র’-এর ওপর নিষেধাজ্ঞার সুপারিশ

যুক্তরাষ্ট্র-ইসরায়েল পরাজয় স্বীকারের আগে আলোচনা নয়: মোজতবা

এক দশকে বাংলাদেশের অর্ধেক তরুণ চাকরি পাননি: বিশ্বব্যাংক

তারেক রহমানকে সমবেদনা জানিয়ে মালদ্বীপের প্রেসিডেন্টের চিঠি

ঐকমত্য কমিশনে বিএনপি গণভোটের রায় মানার কথা বলেছিল: বদিউল আলম

ধর্ষণ রোধে সব মন্ত্রণালয়কে সমন্বিত অ্যাকশনে যাওয়ার নির্দেশ

ঢাবি-জগন্নাথসহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে নতুন ভিসি নিয়োগের প্রজ্ঞাপন জারি

পয়লা বৈশাখে টাঙ্গাইলে কৃষক কার্ড কার্যক্রমের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

সরকারি সহযোগিতা দেওয়ার ক্ষেত্রে দলীয় পরিচয় দেখা হবে না: ইশরাক

আমাদের ঘাড়ের ওপর কারও আধিপত্য মেনে নেব না: জামায়াত আমির

ইরানের শীর্ষ নিরাপত্তা কর্মকর্তা লারিজানিকে হত্যার দাবি ইসরায়েলের

ইসলামি বিপ্লবী গার্ডের বাসিজ ফোর্স প্রধান নিহত, দাবি ইসরায়েলের

কৃষকের মুখে হাসি না ফুটলে দেশের উন্নয়ন সম্ভব নয়: প্রধানমন্ত্রী

ঈদযাত্রা নির্বিঘ্ন করতে পাবলিক পরিবহনে পর্যাপ্ত তেল দেওয়া হচ্ছে: সড়কমন্ত্রী

নতুন সরকারের এক মাস: চমক ও আগামীর চ্যালেঞ্জ

ঈদযাত্রায় কোনো অন্যায়ের সঙ্গে ‘কম্প্রোমাইজ নাই’: আইজিপি