ই-পেপার বুধবার, ১৮ ফেব্রুয়ারি ২০২৬, ৩ ফাল্গুন ১৪৩৩

চ্যানেল ২৪-এ তারকাদের ব্যতিক্রমী আয়োজন

আমার বার্তা অনলাইন:
১৮ ফেব্রুয়ারি ২০২৬, ১৫:০১
আপডেট  : ১৮ ফেব্রুয়ারি ২০২৬, ১৫:০৫

পবিত্র রমজানকে ঘিরে দর্শকদের জন্য বিশেষ আয়োজন নিয়ে হাজির হয়েছে চ্যানেল২৪। “আকিজ এসেন্সিয়াল ঘরোয়া ইফতার” শীর্ষক এই অনুষ্ঠানে অংশ নিচ্ছেন দেশের জনপ্রিয় তারকারা। প্রতিদিন বিকাল ৩টা ২৫ মিনিটে প্রচারিত হচ্ছে ব্যতিক্রমধর্মী এই ইফতার রান্নার আয়োজন।

অনুষ্ঠানটিতে ইফতার রান্নায় অংশ নিচ্ছেন অভিনেতা নিরব, গায়িকা ফাহমিদা নবী, ক্রিকেটার মোহাম্মদ আশরাফুল, অভিনেত্রী বর্ষা, ফুটবলার সানজিদা আক্তার, গায়ক প্রতীক নবী, গায়ক আগুন, উপস্থাপক ও চিকিৎসক শ্রাবণ্য, গায়ক ট্রানজিব সারোয়ার এবং গায়িকা আতিয়া আনিসা। তারকারা নিজেদের পছন্দের স্বাস্থ্যসম্মত ও ঘরোয়া ইফতার আইটেম রান্না করে শেয়ার করছেন দর্শকদের সঙ্গে। তাদের রান্নায় থাকছে পুষ্টিগুণসম্পন্ন ও সহজে প্রস্তুত করা যায় এমন নানা পদ।

অনুষ্ঠানটিতে স্বাস্থ্যসম্মত ইফতার প্রস্তুত করেছেন রন্ধনশিল্পী টনি খান, মামুন চৌধুরী এবং আবু সাঈদ। তারা ইফতারের খাবারে সঠিক পুষ্টিমান ও স্বাস্থ্যবিধি বজায় রাখার বিষয়ে বিশেষ গুরুত্ব দিয়েছেন।

আয়োজকরা জানান, তারকাদের অংশগ্রহণে এ আয়োজন শুধু বিনোদন নয়, বরং স্বাস্থ্যসচেতন ইফতার প্রস্তুতিতে দর্শকদের উদ্বুদ্ধ করাই মূল লক্ষ্য। রমজানের প্রতিদিন বিকাল ৩টা ২৫ মিনিটে চোখ রাখুন চ্যানেল ২৪-এ, উপভোগ করুন ‘আকিজ এসেন্সিয়াল ঘরোয়া ইফতার’।

আমার বার্তা/এমই

রোজা রেখেও কাজ করি: বুবলী

শোবিজ অঙ্গনের আলোচিত চিত্রনায়িকা শবনম বুবলী। ক্যারিয়ারের শুরু থেকেই পর্দার কাজের চেয়ে ব্যক্তিগত জীবন আর

টিকটক বাদ দিয়ে পড়তে বসো, এই লোক কী জিনিস আইডিয়া নাই: ইরফান

ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা ইরফান সাজ্জাদ শিক্ষার্থীদের পড়াশোনায় মনোযোগ দেওয়ার আহ্বান জানিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি

নৃত্যকলায় একুশে পদকের মনোনয়ন প্রক্রিয়া পুনর্বিবেচনাসহ ৬ দাবি

২০২৬ সালে নৃত্যকলায় একুশে পদকের মনোনয়ন প্রক্রিয়া পুনর্বিবেচনা করাসহ ছয় দাবি জানিয়েছে বাংলাদেশের নৃত্যশিল্পীরা। সোমবার

কোটি টাকার অনুদান পেলো জাতীয় পুরস্কারজয়ী তিন অভিনেত্রীর সিনেমা

বাংলাদেশের জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত তিন অভিনেত্রী আজমেরী হক বাঁধন, রিকিতা নন্দিনী শিমু ও সুনেরাহ বিনতে
  • সর্বশেষ
  • জনপ্রিয়

১৮০ দিনের কর্মপরিকল্পনা দেবে সরকার: প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি

টেকনাফে প্রায় ৪ কোটি ৭৫ লাখ টাকা মূল্যের ৯৫ হাজার পিস ইয়াবা জব্দ

ধামরাইয়ে তুচ্ছ ঘটনায় হামলা, আহত ৪

সেহরি-ইফতার ও তারাবির সময় নিরবচ্ছিন্ন বিদ্যুৎ রাখার নির্দেশ

জুলাই গণহত্যার অন্যতম মাস্টারমাইন্ড জয়-পলক: চিফ প্রসিকিউটর

ট্রাম্পের বোর্ড অব পিসের সদস্যপদের আমন্ত্রণ প্রত্যাখ্যান করল মেক্সিকো

মধুপুরে বাংলাদেশ জাতীয় স্কুল, মাদরাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের পুরস্কার বিতরণ

বিমানের চেয়ারম্যান পদ থেকে শেখ বশিরউদ্দীনকে অব্যাহতি দিলো সরকার

দেশের অর্থনীতি কিছুটা স্থিতিশীল হলেও ভঙ্গুরতা এখনো কাটেনি: গভর্নর

দ্রুতই জেলা-উপজেলা-পৌরসভা নির্বাচনের ব্যবস্থা করবো: স্থানীয় সরকারমন্ত্রী

ফেব্রুয়ারির প্রথম ১৬ দিনে এলো ১৮১ কোটি ডলারের রেমিট্যান্স

উন্নত দেশের মানদণ্ডে পাঠ্যপুস্তক প্রণয়ন করবে সরকার: শিক্ষা প্রতিমন্ত্রী

আইসিটি খাতে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করাই মূল লক্ষ্য: ফকির মাহবুব

সাউন্ড বাইট নয়, কাজ করে দেখাব—দ্রব্যমূল্য নিয়ে বাণিজ্যমন্ত্রী

আইজিপিকে প্রধানমন্ত্রীর নির্দেশ, তার চলাচলে যেন জনদুর্ভোগ না হয়

স্বাস্থ্যখাতে সিন্ডিকেট-দুর্নীতি থাকবে না: সাখাওয়াত হোসেন

বিসিবির নতুন প্রধান নির্বাচক হচ্ছেন হাবিবুল বাশার

জুলাই জাতীয় সনদের কার্যকারিতা স্থগিত চেয়ে হাইকোর্টে রিট

ভিসা কোনো অধিকার নয়, সতর্কবার্তা দিলেন রুবিও

নকল-প্রশ্নফাঁস আর ফিরে আসবে না: শিক্ষামন্ত্রী