ই-পেপার রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ১৩ বৈশাখ ১৪৩৩

এবার ‘গোল্ড গালা’য় সম্মাননা পাচ্ছেন প্রিয়াঙ্কা চোপড়া

আমার বার্তা অনলাইন:
২৬ এপ্রিল ২০২৬, ১৭:৪১

যুক্তরাষ্ট্রের প্রতিষ্ঠান গোল্ড হাউজ। পাঁচ বছর ধরে তারা আয়োজন করছে গোল্ড গালা। প্রতি আসরে বিভিন্ন শিল্পক্ষেত্রে অসাধারণ কৃতিত্বকে সম্মান জানানো হয় এ আয়োজনে। এটি যুক্তরাষ্ট্রের এশিয়া-প্যাসিফিক পুরস্কার হিসেবে পরিচিত।

পাশাপাশি বিশেষ বহুসাংস্কৃতিক সম্মাননাও প্রদান করে। জানা গেছে, অনুষ্ঠানের পঞ্চম আসরে সম্মাননা পাচ্ছেন প্রিয়াঙ্কা চোপড়া।

গোল্ড গালা তাদের ইনস্টাগ্রাম হ্যান্ডেলে একটি পোস্টের মাধ্যমে জানিয়েছে, এবারের আসরটি অনুষ্ঠিত হবে আগামী ৯ মে। একই সঙ্গে তারা ঘোষণা করেছে, প্রিয়াঙ্কা চোপড়া পাবেন ‘গ্লোবাল ভ্যানগার্ড অনার’।

অন্যদিকে, জেট লি ও সিমু লিউ পাবেন যথাক্রমে ‘গোল্ড লেজেন্ড অনার’ ও ‘গোল্ড মোগল অনার’। তালিকায় আরো আছেন চার্লস মেলটন, এইলিন গো ও রেবতী অদিতি।

ক্যাপশনে আরো উল্লেখ করা হয়, বোয়েন ইয়াং একটি বিশেষ মনোলগ দিয়ে সন্ধ্যার সূচনা করবেন। দ্বিতীয় অংশ শুরু করবেন আসিফ আলী, সাগর শেখ ও পূর্ণা জগন্নাথ। থাকছে হেইলি কিয়োকোর একটি পারফরম্যান্স।

এ বছর গোল্ড হান্ড্রেডের প্রতিনিধিত্ব করে এজেই, থেরেসিয়া গোউ, তেজস্বী মনোজ ও ব্রেট বোল্টন নিজ নিজ শিল্পক্ষেত্রের ভবিষ্যৎ নিয়ে তাদের দৃষ্টিভঙ্গি তুলে ধরবেন।

অনুষ্ঠানের পর পরই শুরু হবে বিলবোর্ড ও গোল্ড হাউজ প্রতিষ্ঠাতাদের পার্টি। সেখানে পারফর্ম করবেন ড্র্যাগ রেস তারকা নিমফিয়া উইন্দ ও প্লাস্ক টায়ারা। থাকছে জো তাসলেমের ডিজে সেট, মেবলিন নিউইয়র্ক উপস্থাপিত সেলিব্রিটি কারাওকে রুম, ভিকির কাস্টম ফটো বুথ ও ডিনারে পাণ্ডা এক্সপ্রেসের বিশেষ আয়োজন।

বর্তমানে প্রিয়াঙ্কা চোপড়া সুসময় পার করছেন। ভারতে তিনি অভিনয় করছেন প্যান-ইন্ডিয়ান সিনেমা ‘বারাণসী’তে। এসএস রাজামৌলি পরিচালনা করছেন সিনেমাটি। এর মাধ্যমেই ভারতীয় সিনেমায় ফিরছেন প্রিয়াংকা। বারাণসীতে তিনি স্ক্রিন শেয়ার করবেন মহেশ বাবু ও পৃথ্বীরাজ সুকুমারের বিপরীতে। সিনেমাটি ২০২৭ সালের ৭ এপ্রিল মুক্তি পাওয়ার কথা।

অন্যদিকে, আন্তর্জাতিক পরিমণ্ডলে আসছে এই অভিনেত্রীর ‘সিটাডেল’ দ্বিতীয় সিজন। রুশো ব্রাদার্সের পরিচালনায় এ সিরিজে তার বিপরীতে আছেন রিচার্ড ম্যাডেন। প্রিয়াঙ্কা চোপড়া আবারো এজেন্ট নাদিয়া শাহ চরিত্রে ফিরবেন।আগামী ৬ মে স্ট্রিম হবে ‘সিটাডেল সিজন টু’।

আমার বার্তা/এমই

সুশান্তের মৃত্যুর মামলায় আইনি জটিলতা কাটল রিয়ার

বলিউড অভিনেতা সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর থেকেই বিতর্কের কেন্দ্রবিন্দুতে ছিলেন তার তৎকালীন প্রেমিকা ও

সিলভার লুকে মুগ্ধ করলেন মেহজাবীন চৌধুরী

জনপ্রিয় টেলিভিশন অভিনেত্রী মেহজাবীন চৌধুরী আবারও আলোচনায় এসেছেন তার নতুন লুক নিয়ে। বিনোদন জগতে দীর্ঘদিন

শ্রদ্ধা কাপুর-নোরা ফাতেহির বিরুদ্ধে মাদক মামলার প্রমাণ পায়নি পুলিশ

২০২২ সালের একটি আলোচিত মাদক মামলা থেকে অবশেষে স্বস্তি পেতে যাচ্ছেন বলিউড অভিনেত্রী শ্রদ্ধা কাপুর

বাবার গ্রেপ্তার নিয়ে ব্যাখ্যা দিলেন পূজা চেরি

প্রতারণা ও বিপুল অর্থ আত্মসাতের অভিযোগে গ্রেপ্তার হওয়া বাবাকে ঘিরে সৃষ্ট পরিস্থিতি নিয়ে ব্যাখ্যা দিয়েছেন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জ্বালানি সংকট সমাধানে ১০ সদস্যের কমিটির মেয়াদ ৩০ দিন

ডিজিটাল প্ল্যাটফর্মে শৃঙ্খলা আনতে বৈশ্বিক সহযোগিতা প্রয়োজন: তথ্যমন্ত্রী

বজ্রপাতে সারাদেশে দুইদিনে ১২ জন নিহত, মৃত্যুহার বেশি গাইবান্ধায়

২০৪০ সালের মধ্যে ৬ ও ৮ লেনে রূপান্তর হচ্ছে ৬০০ কিমি মহাসড়ক

গণতন্ত্রে নতুন দিগন্তের উন্মোচন করেছে ত্রয়োদশ সংসদ: স্পিকার

গাইবান্ধায় বজ্রপাতে শিক্ষার্থীসহ তিনজনের মৃত্যু

গণতান্ত্রিক বাংলাদেশ গড়তে মুক্তিযুদ্ধের আদর্শে ফিরতে হবে: ইশরাক

সংসদ সদস্যদের শুল্কমুক্ত গাড়ি সুবিধা বাতিল: সংসদে বিল পাস

ধামরাইয়ে এসএসসি পরীক্ষার্থী হত্যাকাণ্ডের আসামির ফাঁসির দাবিতে মানববন্ধন

সাবেক মেয়র আইভীকে নতুন করে শ্যোন অ্যারেস্ট কেন অবৈধ নয়: হাইকোর্ট

পোশাক খাতে উৎস কর কমানো ও নগদ সহায়তায় কর অব্যাহতির দাবি

রাঙামাটিতে খাল খনন কর্মসূচির উদ্বোধন করলেন পার্বত্যমন্ত্রী

আমি অনেক স্বাধীন, আমি আমার মতন করেই দল গোছাচ্ছি: লিটন

যৌক্তিকতা যাচাই ও প্রকল্প ব্যয়ে সাশ্রয়ী হওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

পাটকলগুলোর উৎপাদন সক্ষমতা বৃদ্ধিতে সরকার নানামুখী সহায়তা করছে: মন্ত্রী

বাংলাদে‌শি শিক্ষার্থী‌র হত্যাকারীদের বিচা‌র হবে, প্রত্যাশা বাংলাদেশের

৪৮ ঘণ্টার মধ্যে সাদিক কায়েমসহ সহযোগীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবি ছাত্রদলের

পুলিশের জ্বালানি রেশনিং তুলে নেওয়া হয়েছে: সংসদে প্রধানমন্ত্রী

রেল দুর্ঘটনা কমাতে আধুনিক হচ্ছে পূর্বাঞ্চল ও পশ্চিমাঞ্চলের রেলপথ

একদিনে হাম ও হামের উপসর্গে আরও ৮ জনের মৃত্যু: স্বাস্থ্য অধিদপ্তর