ই-পেপার রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ১৩ বৈশাখ ১৪৩৩

নেপালের কাছে হেরে সেমিফাইনালে ভারতের মুখোমুখি বাংলাদেশ

আমার বার্তা অনলাইন
২৬ এপ্রিল ২০২৬, ১১:১২

চীনের সানিয়ায় এশিয়ান বিচ গেমস কাবাডিতে বাংলাদেশ ও নেপালের সেমিফাইনাল নিশ্চিত হয়েছিল আগেই। আজ (রোববার) সকালের ম্যাচ ছিল মূলত গ্রুপ সেরা হয়ে ভারতকে এড়ানোর। সেই ম্যাচে নেপালের কাছে এক শ্বাসরুদ্ধকর লড়াইয়ে হেরেছে বাংলাদেশ। হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর ৩৬-৩৮ পয়েন্টের ব্যবধানে হেরে এখন বিকেলে ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ।

বাংলাদেশ-নেপাল ম্যাচটি ছিল গত পরশু (শুক্রবার)। বৃষ্টিতে সেদিন ম্যাচ হয়নি। এজন্য সূচি পরিবর্তন করে আজ অনুষ্ঠিত হয়েছে। এই ম্যাচের শুরু থেকেই লড়াই হয়েছে টানটান উত্তেজনায়। প্রথমার্ধে নেপাল ১৯-১৭ পয়েন্টে এগিয়ে ছিল।

বিরতির পর বাংলাদেশ ঘুরে দাঁড়ানোর আপ্রাণ চেষ্টা করলেও নেপালের রক্ষণভাগ এবং রেইডারদের নৈপুণ্যে ব্যবধান বজায় থাকে। নির্ধারিত সময় শেষে স্কোরবোর্ড দাঁড়ায় নেপাল ৩৮ আর বাংলাদেশ ৩৬। মাত্র ২ পয়েন্টের ব্যবধানে জয় ছিনিয়ে নেয় হিমালয়কন্যা নেপাল।

গ্রুপ পর্বে নিজেদের অবস্থান দ্বিতীয় হওয়ায় নিয়ম অনুযায়ী সেমিফাইনালে অন্য গ্রুপের চ্যাম্পিয়ন দল ভারতের মুখোমুখি হতে হবে বাংলাদেশকে। সেমিফাইনালে ভারতের বিপক্ষে হারলেও বাংলাদেশ ব্রোঞ্জ পদক পাবে।

লিভারপুলের জার্সিতে শেষ ম্যাচটা খেলে ফেললেন সালাহ!

চলতি মৌসুম শেষেই ৯ বছরের লিভারপুল অধ্যায়ে ইতি টানবেন মিশরীয় তারকা মোহামেদ সালাহ। আরও কয়েক

বিশ্বকাপের আগে ফ্রান্স ও রিয়াল মাদ্রিদকে দুশ্চিন্তায় ফেললেন এমবাপে

ক্লাব ফুটবলে ২০২৫-২৬ মৌসুমের চূড়ান্ত সময়ের খেলা চলছে। আর কিছু ম্যাচ বাদেই ইউরোপীয় লিগগুলোর শিরোপা

শেষ মূহূর্তের গোলে ফের পয়েন্ট খোয়াল রিয়াল মাদ্রিদ

  লা লিগার শিরোপা থেকে ক্রমাগত নিজেদের দূরে নিয়ে চলেছে রিয়াল মাদ্রিদ। সমান ম্যাচ খেললেও তাদের

যে কারণে পিএসএলে আর ফেরা হচ্ছে না মোস্তাফিজ-নাহিদের

নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজে দুর্দান্ত পারফরম্যান্সের পরও টি-টোয়েন্টি দলে জায়গা হয়নি মোস্তাফিজুর রহমান ও নাহিদ
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাগর-রুনি হত্যা মামলার তদন্ত শেষ পর্যায়ে: হাইকোর্টে অ্যাটর্নি জেনারেল

ভর্তি জটিলতায় ১ বছরে অপচয় হচ্ছে ‘৪০ লাখ বছর’ : শিক্ষামন্ত্রী

মার্কিন প্রতিনিধিদলের পাকিস্তান সফর বাতিলের কারণ জানালেন ট্রাম্প

মাদারীপুরে এক্সপ্রেসওয়েতে দুটি ট্রাকের সংঘর্ষ, আহত ১০

জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে আরো ১৯৫০ মেগাওয়াট বিদ্যুৎ: বিপিডিবি

এআই চ্যাটে কিশোররা কী আলোচনা করছে, দেখতে পারবেন অভিভাবক

ঘর থেকে ছেলের, রেললাইন থেকে বাবার মরদেহ উদ্ধার

প্রশ্নপত্র ফাঁসের ভুয়া তথ্য ছড়িয়ে বিভ্রান্ত করছে অসাধু চক্র

নেপালের কাছে হেরে সেমিফাইনালে ভারতের মুখোমুখি বাংলাদেশ

লিভারপুলের জার্সিতে শেষ ম্যাচটা খেলে ফেললেন সালাহ!

প্রশ্নপত্র বিতরণে ‘জিরো টলারেন্স’ নীতি সরকারের: উপদেষ্টা মাহদী আমিন

লাতিন আমেরিকায় মাদক চক্রে আড়াল ‘নারীদের গোপন মিশন’

সাবেক শিক্ষা উপমন্ত্রী গোলাম সারোয়ার মিলন মারা গেছেন

সন্ধ্যার মধ্যে দেশের ৬ অঞ্চলে ৮০ কিলোমিটার বেগে ঝড়ের আভাস

ইউএনওর ওপর হামলার ঘটনায় ২৫ জনের নামসহ ২০০ অজ্ঞাত আসামি

অনলাইনে ডাটা সুরক্ষিত রাখার সাত উপায়

প্রতিহিংসাবশত কারও বিরুদ্ধে রাজনৈতিক মামলা এই মাটিতে হবে না: প্রতিমন্ত্রী

বিশ হাজার কোটি টাকা ছাপিয়ে সরকারকে দেওয়ার তথ্য সঠিক নয়: গভর্নর

হামলাকারীর কাছে একাধিক অস্ত্র ছিল, হত্যার উদ্দেশ্যে এসেছিল: ট্রাম্প

অবশেষে ঢাকায় বৃষ্টির পূর্বাভাস, কমবে ভ্যাপসা গরম