ই-পেপার শনিবার, ০৯ মে ২০২৬, ২৬ বৈশাখ ১৪৩৩

নায়িকা প্রিয় মনির ট্রাব কালচারাল  অ্যাওয়ার্ড অর্জন

সালাম মাহমুদ :
০৯ মে ২০২৬, ১০:১৯

টেলিভিশন রিপোর্টার্স ইউনিটি অব বাংলাদেশ (ট্রাব) প্রদত্ত ‘ট্রাব বিজনেস সিএসআর অ্যান্ড কালচারাল অ্যাওয়ার্ড ২০২৫’ অর্জন করেছেন চিত্রনায়িকা প্রিয় মনি। প্রতিশ্রুতিশীল চিত্রনায়িকা ক্যাটাগরিতে তিনি এই সম্মাননা লাভ করেন।

মঙ্গলবার (৫ মে) সন্ধ্যায় রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে জমকালো আয়োজনের মধ্য দিয়ে তার হাতে এই পুরস্কার তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে বাংলাদেশ চলচ্চিত্র সাংবাদিক সমিতি (বাচসাস)-এর সাবেক সভাপতি, কবি ও মিডিয়া ব্যক্তিত্ব রাজু আলীম এবং ট্রাব সভাপতি সালাম মাহমুদ তার হাতে সম্মাননা তুলে দেন।

দীর্ঘদিন পর নতুন উদ্যমে আলোচনায় আসা এই অভিনেত্রী সম্প্রতি ‘মেরিল-প্রথম আলো’ পুরস্কার আসরেও ভিন্ন লুকে উপস্থিত হয়ে দর্শকদের নজর কাড়েন। তার স্টাইল, আত্মবিশ্বাসী উপস্থিতি এবং অভিনয় দক্ষতা মিলিয়ে আবারও নিজেকে নতুনভাবে উপস্থাপনের ইঙ্গিত দিচ্ছেন তিনি।

অনুষ্ঠানে কিংবদন্তি সংগীতশিল্পী সাবিনা ইয়াসমিন, বরেণ্য সঙ্গীতশিল্পী বশির আহমেদ (মরণোত্তর) এবং দেশবরেণ্য রন্ধনশিল্পী কেকা ফেরদৌসী-কে আজীবন সম্মাননা প্রদান করা হয়। এছাড়াও বিভিন্ন ক্ষেত্রে আরও বেশ কয়েকজন তারকা ও বিশিষ্টজনকে এই অ্যাওয়ার্ডে ভূষিত করা হয়।

পুরস্কার প্রাপ্তির মাধ্যমে প্রিয় মনি-র ক্যারিয়ারে নতুন এক মাইলফলক যুক্ত হলো বলে মনে করছেন সংশ্লিষ্টরা। তার অভিনয় দক্ষতা, পরিশ্রম এবং নিজস্ব স্টাইলের কারণে তিনি ধীরে ধীরে দর্শকমহলে নিজের অবস্থান শক্ত করছেন।

ফিল্ম আর্কাইভে বসছে জাতীয় চলচ্চিত্র সংসদ সম্মেলন

দেশের চলচ্চিত্র সংসদ আন্দোলনকে আরও গতিশীল করতে আগামী ১৬ মে (শনিবার) অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘জাতীয়

আবারও ফুটবল বিশ্বকাপ মাতাবেন শাকিরা

দীর্ঘ বিরতি কাটিয়ে আবারও ফুটবল বিশ্বকাপের মঞ্চে ফিরছেন ল্যাটিন পপ সম্রাজ্ঞী শাকিরা। আসন্ন ২০২৬ উত্তর

ভুয়া অ্যাকাউন্ট মুছতেই বিপাকে বিশ্বখ্যাত তারকারা

ইনস্টাগ্রাম থেকে ভুয়া অ্যাকাউন্ট ও ‘বট’ সরিয়ে ফেলার প্রক্রিয়ায় বড় ধাক্কা খেয়েছেন বিশ্বখ্যাত তারকারা। মেটার

কবরের সামনে কান্নায় ভেঙে পড়লেন সেলিনা জেটলি

বলিউড অভিনেত্রী সেলিনা জেটলির ব্যক্তিগত জীবন দীর্ঘদিন ধরেই ঝড়ো হাওয়ার মধ্য দিয়ে যাচ্ছে। স্বামী পিটার
  • সর্বশেষ
  • জনপ্রিয়

খালেদা জিয়া স্মৃতি স্বর্ণপদক পাচ্ছেন ফখরুল-তামিম-ফাতেমাসহ ১৫ জন

বাংলাদেশ থেকে সৌদি পৌঁছেছেন ৫০ হাজার হজযাত্রী, মৃত্যু ১২ জনের

ঈশ্বরদীতে প্রধান ফটকে তালা দিয়ে ইপিজেড শ্রমিকদের বিক্ষোভ

দেশের ৪ অঞ্চলে বজ্রবৃষ্টির আভাস, নদীবন্দরে সতর্ক সংকেত

বৃষ্টি হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার নিশ্চিতে কাজ করছে সরকার

তৃণমূল নেতাদের সঙ্গে আজ তারেক রহমানের বৈঠক, থাকবে কঠোর বার্তা

কসবা সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক নিহত

দেশে পৌঁছেছে যুক্তরাষ্ট্রে নিহত শিক্ষার্থী বৃষ্টির মরদেহ

সুদ ছাড়াই ৪৫ দিন খরচ, মধ্যবিত্তের জীবনে স্বস্তি আনছে ক্রেডিট কার্ড

গাজীপুরে একই পরিবারের পাঁচজনকে গলা কেটে হত্যা

৯ মে ঘটে যাওয়া নানান ঘটনা

দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ নিয়ে বড় সুখবর

কোচিংয়ে গিয়ে ধর্ষণের শিকার শিশু শিক্ষার্থী, আসামি গ্রেপ্তার

৫ ম্যাচে চতুর্থ সেঞ্চুরি করলেন শান্ত, ছুটছে বাংলাদেশও

সন্তানের পিতৃত্ব নির্ধারণে ইসলামের নীতিমালা

থ্যালাসেমিয়া প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি জরুরি: প্রধানমন্ত্রী

ইন্দোনেশিয়া আগ্নেয়গিরিতে ভয়াবহ অগ্ন্যুৎপাত, নিহত ৩

জ্বালানির মূল্যবৃদ্ধির কারণে নিত্যপণ্যের দাম বাড়ানো গ্রহণযোগ্য নয়: বাণিজ্যমন্ত্রী

বাংলা সাহিত্যের গুরু রবীন্দ্রনাথ ঠাকুর: হাসান মাহমুদ টুকু

শিক্ষকরা ‘সহযোগী বইয়ের’ তালিকা দেবেন, গাইড বইয়ের দরকার হবে না