ই-পেপার সোমবার, ১১ মে ২০২৬, ২৮ বৈশাখ ১৪৩৩

বিএফডিসিতে চলচ্চিত্র সমালোচনার গুরুত্ব নিয়ে সেমিনার অনুষ্ঠিত

আমার বার্তা অনলাইন:
১১ মে ২০২৬, ১৯:৩৮
বিএফডিসিতে চলচ্চিত্র সমালোচনার গুরুত্ব নিয়ে সেমিনার অনুষ্ঠিত হয়েছে। ছবি : সংগৃহীত

দেশীয় সংস্কৃতি, মূল্যবোধ ও গণতান্ত্রিক চেতনাকে এগিয়ে নিতে চলচ্চিত্রে গঠনমূলক সমালোচনার গুরুত্ব তুলে ধরে বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশন (বিএফডিসি) ও বাংলা চলচ্চিত্র ও টেলিভিশন ইনস্টিটিউটে (বিসিটিআই) যৌথ আয়োজনে এক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১১ মে) ‘চলচ্চিত্রে অপসংস্কৃতি নিরুৎসাহিত করে গণতান্ত্রিক সংস্কৃতিকে উৎসাহিত করার লক্ষ্যে দেশীয় উপাদানে কনটেন্ট নির্মাণ ও জাতীয় ভাবধারাপন্থি গণতান্ত্রিক সংস্কৃতিকে উৎসাহ প্রদানের জন্য চলচ্চিত্র সমালোচনার গুরুত্ব’ শীর্ষক এ সেমিনার অনুষ্ঠিত হয় বিএফডিসির মান্না ডিজিটাল কমপ্লেক্সের ফজলুল হক অডিটরিয়ামে।

সেমিনারের সূচনা বক্তব্য দেন বিসিটিআইয়ের উপপরিচালক (প্রশাসন ও অর্থ) মো. মোকছেদ হোসেন। মূল প্রবন্ধ উপস্থাপন করেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ফিল্ম অ্যান্ড টেলিভিশন বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. শাহ নিস্তার কবীর।

সেমিনারে আলোচক হিসেবে বক্তব্য দেন— সেন্সর সার্টিফিকেশন বোর্ডের ভাইস চেয়ারম্যান এসএম আব্দুর রহমান, চলচ্চিত্র প্রযোজক-পরিবেশক সমিতির সাবেক সভাপতি খোরশেদ আলম খসরু, চলচ্চিত্র পরিচালক সমিতির সভাপতি শাহীন সুমন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফিল্ম, টেলিভিশন ও ফটোগ্রাফি বিভাগের সহকারী অধ্যাপক ইমরান হোসাইন, চলচ্চিত্র গ্রাহক সংস্থার সাধারণ সম্পাদক আসাদুজ্জামান মজনু, ফিল্ম এডিটর গিল্ডের সভাপতি আবু মুসা দেবু এবং বিসিটিআইয়ের প্রধান নির্বাহী আবুল কালাম মোহাম্মদ শামসুদ্দিন।

সেমিনারে সভাপতিত্ব করেন বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশনের ব্যবস্থাপনা পরিচালক মাসুমা রহমান তানি।

বক্তারা বলেন, বর্তমান বিকাশমান গণতান্ত্রিক পরিবেশে আগামী প্রজন্মকে সঠিক পথে পরিচালিত করতে চলচ্চিত্র সমালোচকদের দায়িত্ব অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশেষ করে নতুন নির্মাতাদের কাজ মূল্যায়নের ক্ষেত্রে গঠনমূলক সমালোচনা ইতিবাচক ভূমিকা রাখতে পারে।

আলোচকরা আরও বলেন, একটি কর্মশালা বা সেমিনার রাতারাতি সব পরিবর্তন করতে পারে না, তবে এটি একটি গুরুত্বপূর্ণ সূচনা। দেশীয় আদর্শ, সংস্কৃতি ও মূল্যবোধকে তুলে ধরতে স্বাধীন ও গণতান্ত্রিক পরিবেশে সমালোচনার সুযোগ নিশ্চিত করা জরুরি। সেই সঙ্গে চলচ্চিত্রে সুস্থ ধারা প্রতিষ্ঠায় গঠনমূলক সমালোচকদের ভূমিকা আরও জোরালো করার আহ্বান জানান তারা।

আমার বার্তা/এমই

২০ মিলিয়ন ফলোয়ার হতেই পোস্ট ডিলিট হানিয়ার

জনপ্রিয় পাকিস্তানি অভিনেত্রী হানিয়া আমির ফের আলোচনায়। তবে এবার কোনো নতুন ড্রামা বা পাবলিক অ্যাপিয়ারেন্স

অভিনেতা-নাট্যকার আতাউর রহমান লাইফ সাপোর্টে

দেশের বরেণ্য অভিনেতা-নাট্যকার আতাউর রহমান গুরুতর অসুস্থ হয়ে পড়েছেন। শারীরিক অবস্থার অবনতি হওয়ায় চিকিৎসকদের পরামর্শে

খোলা চুল আর নো মেকআপ লুকে পরীমনি

ঢালিউডের গ্ল্যামারাস ও আলোচিত চিত্রনায়িকা পরীমণি। বড় পর্দার চেয়ে বর্তমানে সামাজিক যোগাযোগ মাধ্যমেই তার উপস্থিতি

সবুজ আভায় মোহ ছড়ালেন পূর্ণিমা

ঢালিউডের আলোচিত ও লাস্যময়ী সুন্দরী নায়িকা দিলারা হানিফ পূর্ণিমা। নব্বই দশক থেকে শুরু করে এখনও
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ময়নাতদন্তের পর লোমহর্ষক বর্ণনা দিলেন চিকিৎসক

ফেনী ও পঞ্চগড়ের আলোচিত দুই এসপি প্রত্যাহার

চতুর্থবার লন্ডনে কাউন্সিলর হলেন মৌলভীবাজারের সাবিনা আক্তার

বৈষম্যহীন দেশ গড়তে কাজ করছে সরকার: সংস্কৃতিমন্ত্রী

আগামী ৬ মাসের মধ্যে সড়কে পূর্ণাঙ্গ স্বয়ংক্রিয় মামলায় যাবে ডিএমপি

প্রধানমন্ত্রীর সঙ্গে বিজিএমইএ-বিকেএমইএ নেতাদের সাক্ষাৎ

জাতীয়তাবাদী আদর্শ থেকে একচুলও সরিনি: ঢাকা রেঞ্জ ডিআইজি

উচ্চশিক্ষা রূপান্তরে জাতীয় কর্মশালা, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

বিসিবির অ্যাডহক কমিটির কার্যক্রম স্থগিত চাওয়া রিট খারিজ

চট্টগ্রামে ফের সীমানা নিয়ে কেইপিজেড ও স্থানীয়দের মধ্যে উত্তেজনা

শান্তর হাফ সেঞ্চুরি, ভালো অবস্থানে থেকেই ৪র্থ দিন শেষ বাংলাদেশের

খাল খনন কর্মসূচিতে বেসরকারিখাতকে সম্পৃক্তের আহ্বান পানি সম্পদ মন্ত্রীর

দ্বিতীয় পদ্মা সেতু নির্মাণ করতে যাচ্ছে সরকার: সড়ক পরিবহনমন্ত্রী

হাম পরিস্থিতির অবনতিতে বিগত সরকারের ব্যর্থতা দায়ী: স্বাস্থ্যমন্ত্রী

ঈদযাত্রায় চন্দ্রা-বাইপাইলসহ ৪ এলাকা সবচেয়ে ঝুঁকিপূর্ণ: সড়কমন্ত্রী

নারী গ্রাম পুলিশ নিয়োগে স্থানীয় সরকার আরও জনবান্ধব হবে: ফখরুল

অবৈধ অভিবাসনে জড়িতদের কঠোর হুঁশিয়ারি পররাষ্ট্র প্রতিমন্ত্রীর

বাকৃবিতে গোপনে ছাত্রীদের ছবি তোলার অভিযোগে যুবক আটক

মধুপুরে বেল পাড়তে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে পৌর নারী কর্মীর মৃত্যু

তৃতীয় বাংলাদেশি হিসেবে টেস্টে ৫ হাজারি ক্লাবে মুমিনুল